Delicious Feast By Mitu

  • Home
  • Delicious Feast By Mitu
Call Directions Website Contact the business

Delicious Feast By Mitu "Passionate about bringing delicious flavors to your table! Join me on a culinary journey through recipes, tips, and mouthwatering dishes.

Let's cook up some magic together! 🍳🔪 "

💦নারিকেল পুলি🥥🥥💦অনেকেরই পছন্দের এই পিঠা ।  নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই ...
02/12/2024

💦নারিকেল পুলি🥥🥥💦

অনেকেরই পছন্দের এই পিঠা । নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি ।

👉উপকরণ:

আটার খামির তৈরীর জন্য

টাটকা চালের গুঁড়া ৬ কাপ
পানি পরিমাণ মতো
লবণ সামান্য

👉পুর তৈরীর জন্য –

কোড়ানো নারিকেল ২ টা ,
চিনি দেড় কাপ,
সাদা তিল ২ টেবিল চামচ ( দিলে ভালো, তবে না দিলেও চলবে )
তেল বা ঘি ১ টেবিল চামচ
সাদা এলাচ ৪ টা
তেজপাতা ছোট দুইটা
আর ডুবো তেলে ভাজার জন্য তেল পরিমান মত ।

👉প্রণালী:

( ১ ) প্রথমে একটি কড়াই বা প্যান এ ঘি বা তেল দিয়ে গরম করে তার মধ্যে কোড়ানো নারিকেল, চিনি, এলাচ, তেজপাতা একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে । পুর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তিল মেশাতে হবে ।

( ২ ) পুর তৈরীর সময় চুলার আঁচ অল্প থাকবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে যেন পুড়ে বা লেগে না যায় । পুর তৈরী হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ।

( ৩ ) এরপর চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ফুটাতে হবে । পানি ফুটে উঠলে চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর কাই তৈরী করতে হবে । এরপর আটা সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ একদম অল্প আঁচে ঢেকে রাখতে হবে ।

( ৪ ) আটা সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে মসৃন খামির তৈরী করতে হবে । এবার বানিয়ে রাখা খামির থেকে অল্প অল্প করে আটার লেচি নিয়ে হাতে পুলি বানিয়ে তার মাঝে নারিকেলের পুর ভরে পুলির মুখ বন্ধ করে নকশা কেটে দিন । এভাবে সবটুকু খামির দিয়ে পুলি বানিয়ে ফেলুন ।

( ৫ ) আর যদি আপনার পুলি বানানোর ডাইস থাকে তবে অল্প অল্প করে লেচি নিয়ে রুটি বেলে নিন। পিঠা বানানোর ডাইসে রুটি দিয়ে ভেতরে নারিকেলের পুর দিন। এরপর ডাইস চেপে পিঠা কেটে নিন। এভাবে সবগুলো পুলি তৈরী করে নিন ।

( ৬ ) এরপর ডুবো তেলে হালকা আঁচে নারিকেল পুলি বাদামী করে ভেজে নিন।

পরিবেশন
একবার বানিয়ে রেখে দিলে বেশ কয়েক দিন ধরে খাওয়া যায় নারিকেল পুলি । এই উপকরণে ৮ -১০ জন কে পরিবেশন করা যাবে ।

রেসিপি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। লাইক কমেন্ট ও পেইজে ফলো দিয়ে পাশে থাকুন। 🙏❤️

゚viralfbreelsfypシ゚viral ゚

মাএ ১ টা ডিম দিয়ে ১২ টা চকলেট কাপ কেক এর রেসিপি। 👉উপকরণঃ-ময়দা - ১ কাপকোকো পাউডার - ১/৩ কাপবেকিং সোডা / খাবার সোডা - ১ চা...
01/12/2024

মাএ ১ টা ডিম দিয়ে ১২ টা চকলেট কাপ কেক এর রেসিপি।
👉উপকরণঃ-
ময়দা - ১ কাপ
কোকো পাউডার - ১/৩ কাপ
বেকিং সোডা / খাবার সোডা - ১ চা. চা.
লবণ - ১/৪ চা.চা.
ডিম - ১টা
চিনি - ৩/৪ কাপ ( ১/২ কাপ + ১/৪ কাপ )
তরল দুধ - ১/২ কাপ
তেল/বাটার - ১/২ কাপ
ভিনেগার / লেবুর রস - ১ টে. চা.
ভ্যানিলা এসেন্স - ১/২ চা.চা.
প্রস্তুত প্রনালীঃ-
👉১/ ময়দা + কো-কো পাউডার + বেকিং সোডা + লবণ চেলে নিব।
👉 ২/ ডিম + চিনি + তরল দুধ + তেল / বাটার + ভিনেগার +ভ্যানিলা এসেন্স, hand whisk দিয়ে মিশিয়ে নিব + ১নং শুকনো উপকরণ দিয়ে মেশাবো।

👉বেকঃ- চুলায় - ১৫- ২০ মি, ওভেনঃ- ১৮০°c- 15-20 মিনিট


৭ রকম চা এর রেসিপি নিয়ে হাজির শুধুমাত্র চা লাভার দের জন্য 🥰🥰১. মসলা দুধ চা ☕**প্রয়োজনীয় উপকরণ:**- গুরা দুধ ২ টে চামচ (ল...
29/11/2024

৭ রকম চা এর রেসিপি নিয়ে হাজির শুধুমাত্র চা লাভার দের জন্য 🥰🥰

১. মসলা দুধ চা ☕
**প্রয়োজনীয় উপকরণ:**
- গুরা দুধ ২ টে চামচ (লিকুইড দুধও ব্যবহার করতে পারেন)
- পানি ২ কাপ
- এলাচ ১টি (গুরা করা)
- দারচিনি আধা ইঞ্চি (গুরা করা)
- চিনি ৪ চা চামচ
- চা পাতা ১ টে চামচ
- আদা কুচি (একটু)

**প্রস্তুত প্রণালী:**
১. ২ কাপ পানি ও দুধ মিশিয়ে চুলায় বসান এবং ফুটিয়ে নিন।
২. ফুটে গেলে চিনি, চা পাতা, এলাচ ও দারচিনি যোগ করুন। ১ মিনিট জ্বাল দিন।
৩. নামিয়ে ছেকে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕☕

২. মশলা চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- সবুজ এলাচ ৫টি
- দারুচিনি ১ টুকরা
- চিনি (স্বাদ অনুযায়ী)
- গোলমরিচ ১টি
- লবঙ্গ ৪টি
- চা পাতা ২ চা চামচ
- আদা (মিহি করে কাটা)

**প্রস্তুত প্রণালী:**
১. এলাচের খোসা ফেলে ভেতরের মসলা গুঁড়া করে নিন।
২. ৪ কাপ পানি গরম করে চা পাতা ও গুঁড়া মসলা দিয়ে দিন। আদা যোগ করুন।
৩. কিছু মিনিট জ্বাল দিন, তারপর ছেকে গরম গরম পরিবেশন করুন।

---☕☕☕☕☕☕

৩. কালিজিরা ও গোলমরিচের চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- চা পাতা ২ চা চামচ
- কালিজিরা ½ চা চামচ
- আস্ত গোলমরিচ ½ চা চামচ
- আদা কুচি (এক চামচের কিছু অংশ)
- চিনি বা মধু (স্বাদ অনুযায়ী)
- পানি ½ লিটার

**প্রস্তুত প্রণালী:**
১. পানি ফুটিয়ে চা পাতা, কালিজিরা, গোলমরিচ ও আদা যোগ করুন। ৫-৬ মিনিট জ্বাল দিন।
২. ছেকে চিনি বা মধু মিশিয়ে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕☕

৪. মাল্টা চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- এলাচি ১টি
- চা পাতা ১ চা চামচ
- মাল্টার রস ২ চা চামচ
- মাল্টা ২ টুকরা
- চিনি ২ চা চামচ

**প্রস্তুত প্রণালী:**
১. একটি পাত্রে পানি, চিনি ও এলাচি দিয়ে ফুটতে দিন।
২. ফুটতে শুরু করলে চা পাতা যোগ করুন এবং ১ মিনিট জ্বাল দিন।
৩. মাল্টার রস দিয়ে নেড়ে নামিয়ে মাল্টার টুকরা দিয়ে পরিবেশন করুন।

---☕☕☕☕☕

৫. জাফরানি চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- জাফরান ৪-৫টি
- অর্গানিক মধু ¼ চা চামচ
- চা পাতা ১ চা চামচ (ঐচ্ছিক)
- আদা কুচি (সামান্য)
- দারচিনি ১ টুকরা

**প্রস্তুত প্রণালী:**
১. পানির সাথে আদা ও দারচিনি দিয়ে জ্বাল দিন।
২. কিছু সময় পরে জাফরান মিশিয়ে জ্বাল দিন।
৩. ছেকে মধু মিশিয়ে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕

৬. বাদশাহী চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- চা পাতা ১-১.৫ চা চামচ
- কিসমিস ১ চামচ
- কনডেন্স মিল্ক ২ চামচ
- হরলিক্স ১ চামচ
- কফি পাউডার ১ চা চামচ

**প্রস্তুত প্রণালী:**
১. পানি ফুটিয়ে চা পাতা যোগ করুন এবং কিছু সময় জ্বাল দিন।
২. কিসমিস ব্লেন্ড করে বা পিষে নিন।
৩. চায়ের ওপর কিসমিস, কনডেন্স মিল্ক, হরলিক্স ও কফি পাউডার মিশিয়ে ফোম তৈরি করুন। সুন্দর করে পরিবেশন করুন।

---☕☕☕☕

৭. আদায় গ্রিন টি
**প্রয়োজনীয় উপকরণ:**
- আদা (কাটা)
- পানি
- গ্রিন টি ব্যাগ ১টি
- দারুচিনি (এক টুকরা)

**প্রস্তুত প্রণালী:**
১. আদা কাটা পানিতে ফুটিয়ে নিন।
২. সেই পানিতে গ্রিন টি ব্যাগ ও দারুচিনি যোগ করুন। ৫ মিনিট ঢেকে রাখুন।
৩. উষ্ণ অবস্থায় পান করুন, দিনে দুইবার।
C
---☕☕☕☕☕

আশা করি, এই চা রেসিপিগুলো আপনার কাজে আসবে!
#প্রয়োজনীয়_কিছু_টিপস

জুম্মা মোবারক 🕌🕌🕋
29/11/2024

জুম্মা মোবারক 🕌🕌🕋

->>>সিদ্ধ ডিমের মেয়োনিজ।।।।প্রয়োজনীয় উপকরনঃ ১. সিদ্ধ ডিম ২ টি খোসা ছাড়িয়ে নিবো২. ২ চা চামচ (Tea spoon)  গুঁড়ো দুধ ৩. ১ চ...
03/10/2024

->>>সিদ্ধ ডিমের মেয়োনিজ।।।।
প্রয়োজনীয় উপকরনঃ
১. সিদ্ধ ডিম ২ টি খোসা ছাড়িয়ে নিবো
২. ২ চা চামচ (Tea spoon) গুঁড়ো দুধ
৩. ১ চা চামচ লেবুর রস
৪. ১ চা চামচ ভিনেগার
৫. ১.৫ চা চামচ চিনি
৬. ১/২ চা চামচ লবন
৭. ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো
৮. দুই চা চামচ সয়াবিন তেল।

প্রণালি:
প্রথম ৬ টি উপকরণ ভালো করে ১ মিনিট ব্লেন্ড করে নিবো, তারপর বাকি ২ টি উপকরণ দিয়ে আবার ব্লেন্ড করে নিবো ৩০ সেকেন্ড। ব্যাস হয়ে গেলো সুস্বাদু মেয়োনিজ।

ভালো লাগলে শেয়ার করে রেখে দিন আপনার আইডিতে পড়ে কাজে লাগাতে পারে ধন্যবাদ 😊



24/08/2024

ত্রান হাতে ধরিয়ে দয়া করে কেউ মানুষটার সাথে ছবি তুলে সোসাল মিডিয়াতে দিয়েন না! কারন তারা কেউ ভিখারী না, পরিস্থিতির শিকার! আর আমি আপনি কেউ তাদেরকে দান করছি না, এটা দেশের কাছে এবং দেশের মানুষের কাছে তাদের অধিকার! 🙏 প্রয়োজনে অন্যকে উৎসাহ জাগাতে নিজের ছবি তুলুন, পোষ্ট করুন…

দেশের এই ভয়াবহ বিপর্যয়ের সময়ে চলুন সবাই যে যার মত সাহায্যের হাত বাড়িয়ে দেই। প্রত্যকেই যার যার জায়গা থেকে এগিয়ে আসেন...
23/08/2024

দেশের এই ভয়াবহ বিপর্যয়ের সময়ে চলুন সবাই যে যার মত সাহায্যের হাত বাড়িয়ে দেই। প্রত্যকেই যার যার জায়গা থেকে এগিয়ে আসেন। মানুষ তো মানুষেরই জন্য। আপনারা ট্রাস্টেড ফাউন্ডেশন হিসেবে As sunnah Foundation এ দিতে পারেন। তাদের কার্যক্রম সম্পর্কে অনেকেই জানেন। এরকম আপনার কাছে যাদের বিশ্বস্ত মনেহয় তাদের কাছেই অনুদান পাঠাতে পারেন। পেইজে যত ফলোয়ার আছেন যে যার জায়গা থেকে এগিয়ে আসুন সবাই। নিচে আরও একটা লিংক দিয়ে দিলাম এখানেও চাইলে ডোনেট করতে পারেন অথবা টিএসসি তে গিয়েও নিজেদের পুরনো কাপড় শুকনো খাবার মোমবাতি এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসতে পারেন। আসুন সাহায্যের হাত বাড়াতে একজন আরেকজনকে উৎসাহিত করি।

https://www.facebook.com/assunnahfoundationbd?mibextid=ZbWKwL

"কতো বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দীশালার ঐ শিকল ভাঙা "তারা কি ফিরবে এই সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে!ছবিটা দেখা...
18/08/2024

"কতো বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ঐ শিকল ভাঙা "
তারা কি ফিরবে এই সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে!

ছবিটা দেখা মাত্রই নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো।তার প্রিয়জনদের এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিও।

মেজবানি মাংস রান্নার রেসিপি 😋😋উপকরণ🌿🌿গরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ)- দেড় কেজিহলুদ গুঁড়া- আধা টেবিল চামচমরিচ গুঁড়া- দের...
15/07/2024

মেজবানি মাংস রান্নার রেসিপি 😋😋

উপকরণ🌿🌿
গরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ)- দেড় কেজি
হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ
মরিচ গুঁড়া- দের টেবিল চামচ
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
লবণ- সামান্য
কাঁচামরিচ- কয়েকটি

মেজবানি মসলা তৈরি উপকরণ
আস্ত ধনে- ১ টেবিল চামচ
জিরা- ১ টেবিল চামচ
রাঁধুনি- ১ টেবিল চামচ
সাদা সরিষা- দেড় চা চামচ
গোলমরিচ- ১ চা চামচ
শুকনা মরিচ- ৫/৬টি
সাদা এলাচ- ৬/৭টি
কালো এলাচ- ২টি
দারুচিনি- বড় ২ টুকরা
লবঙ্গ- ৬/৭টি
জয়ত্রি- ১টি (ছোট)
জয়ফল- অর্ধেকটা
তেজপাতা- ২টি (বড়)

🥀মাংস মাখানোর উপকরণ
টমেটো- ১টি (ছোট করে কুচি)
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
আদা বাটা- দেড় টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
তেজপাতা- ১টি
কালো এলাচ- ১টি
লবণ- স্বাদ মতো
নারকেল বাটা- ১ টেবিল চামচ
চিনা বাদাম বাটা- দেড় টেবিল চামচ

🥀প্রস্তুত প্রণালি
মেজবানি মসলা তৈরির উপকরণ থেকে একটি তেজপাতা ও একটি কালো এলাচ সরিয়ে রেখে বাকিসব টেলে গ্রিন্ডারে গুঁড়া করে নিন। চাইলে বেটেও নিতে পারেন। মাংস মাখানোর উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন মাংস।
চুলায় প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার মেখে রাখা মাংস দিয়ে দিন প্যানে। সামান্য লবণ দিন। মেজবানি মাংসের মসলা অর্ধেক পরিমাণ দিয়ে দিন। ভালো করে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। ঢেকে দিন। আঁচ কমিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তেল উঠে গেলে ১ কাপ পানি দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে ঢেকে নিন। এভাবে চুলায় রাখুন ৪০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ৪০ মিনিট পর বাকি মেজবানি মসলা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। আরও ২০ মিনিট রাখুন চুলায়। আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন সুস্বাদু মেজবানি মাংস। পরিবেশন করুন গরম গরম।


🍂 যাদের মনে প্রশ্ন জাগছে এরকম ভাবে পরিষ্কার কি করে করলাম, তাদের জন্যে-•১ লিটার ফুটন্ত Distilled water নিয়েছি• তাতে ২:১ অ...
08/07/2024

🍂 যাদের মনে প্রশ্ন জাগছে এরকম ভাবে পরিষ্কার কি করে করলাম, তাদের জন্যে-
•১ লিটার ফুটন্ত Distilled water নিয়েছি
• তাতে ২:১ অনুপাতে white vinegar এবং বেকিং সোডা যোগ করেছি |
•এবার এর সাথে ২ কাপ কোকাকোলা যোগ করেছি |
•তার মধ্যে আদ্ধেক টা পাতি লেবু এবং যে কোন লিক্যুইড dishwasher gel দিয়েছি |
•পুরো মিক্সচারটা ভালো করে মিশিয়ে তাতে frying pan টা ৪৫ মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এক চিমটে chlorine দিয়েছিলাম ঝকঝকে করার জন্যে |
•এর পর toothbrush দিয়ে ভালো করে ঘষে আবার ২৫ মিনিট ডুবিয়ে রেখেছিলাম ঐ solution এর মধ্যে |
• এবার প্যানটাকে তুলে ধুয়ে নিয়ে দেখলাম একই রকম রয়ে গেল, তখন বাজার থেকে আর একটা নতুন প্যান কিনে এনে এরকম ভাবে ছবি তুলে পোষ্ট করলাম 😊

Thank you 🙏
collected

- Happy Islamic New Year.❤️✨
07/07/2024

- Happy Islamic New Year.❤️✨

রেসিপি সমাহার🌿🌿ইলিশ পোলাও🍚🍚রেসিপিউপকরণঃ১/. ইলিশ মাছ - ৫/৬ পিচ২/. তেল - ১/২ কাপ৩/. পেঁয়াজ বাটা - ১ টে চামচ৪/. টক দই ১/২ ক...
04/07/2024

রেসিপি সমাহার🌿🌿
ইলিশ পোলাও🍚🍚
রেসিপি

উপকরণঃ

১/. ইলিশ মাছ - ৫/৬ পিচ
২/. তেল - ১/২ কাপ
৩/. পেঁয়াজ বাটা - ১ টে চামচ
৪/. টক দই ১/২ কাপ
৫/. লেবুর রস - ১ চা চামচ
৬/. ধনিয়া গুড়া - ১ চা চামচ
৭/. মরিচ গুড়া - ১ চা চামচ
৮/. জিরা বাটা/গুড়া - ১ টে চামচ
৯/. লবণ পরিমান মত(স্বাদের জন্য ১ চা চামচ চিনি)পছন্দ অনুযায়ী
১০/. কাঁচামরিচ ৭/৮ টা(পছন্দ অনুযায়ী )

পোলাও রান্নার
উপকরণঃ

পোলাও চাউল - ২.৫ কাপ
পেঁয়াজ কুচি - ১/২ কাপ
আদা বাটা - ১ চা চামচ
লবণ স্বাধ মত
পানি - ৪ কাপ

প্রস্তুত প্রনালীঃ

এবার কড়াইয়ে তেল গরম করে পেয়াজ কুচি ভেজে তুলে নিতে হবে।ঐ তেলের ভিতরে আদা বাদে একএক করে সব মসলা কষিয়ে নিতে হবে।এবার ইলিশের টুকরো দিয়ে নেড়েচেড়ে ৩/৪ মি.ডাকা দিয়ে রাখতে হবে।ডাকনা তুলে বেরেস্তা এবং ১/৪ কাপ পানি দিতে হবে।মসলা শুকিয়ে এলে মাছ তুলে নিতে হবে।পোলাও রান্নার পালা।মাছের মসলার ভিতরে পোলাওয়ের চাল আর আদা দিন।চাল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর পানি ভালো করে ঝরিয়ে নেবেন।তাহলে পোলাও ঝরঝরে হবে।মাঝারি আঁচে ৫ মিনিট নেড়েচেড়ে চাল ভাজুন।ভালো করে নেড়েচেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিন।চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে।১ টেবিল চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিন।মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান।পানি শুকিয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন।ইলিশের টুকরোগুলো উপরে সাজিয়ে ঢেকে দমে রাখুন ১০ মিনিট।পরিবেশন করুন গরম গরম মজাদার ইলিশ পোলাও।মা চাচিরা যেমন কম তেল মসলায় রান্না করতো সে ভাবেই করলাম।


゚

Address


Alerts

Be the first to know and let us send you an email when Delicious Feast By Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delicious Feast By Mitu:

Shortcuts

  • Want your business to be the top-listed interior service?

Share