15/05/2026
পুরাতন হাড়ি-পাতিল দিয়ে নতুন প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় ক্লিয়ার করে দিচ্ছি-
১/ আমরা শুধুমাত্র পুরাতন বা নষ্ট এলুমিনিয়াম আইটেম নেই। হাড়ি-পাতিল, প্রেশারকুকার, ননস্টিক, কলসি - এধরণের জিনিস কেজি হিসেবে বিক্রি করতে পারবেন।
২/ পুরাতন আইটেম বলতে সেটা ছিদ্র/ ফাটা/ ভাংগা/ পোড়া যা-ই হোক না কেন, নিয়ে আসতে পারবেন।
৩/ শুধুমাত্র এলুমিনিয়াম আইটেমটাই নেই আমরা। লোহা, স্টিল বা ইলেকট্রনিক আইটেম এগুলো আমরা নেই না।
৪/ ননস্টিক বা প্রেশারকুকার এর ক্ষেত্রে শুধুমাত্র মূল বডিটা নেওয়া হয়। পাতিলের সাথে থাকা হাতল বা প্লাস্টিক অংশ থাকলে সেটা বাদ দেওয়া হবে।
৫/ পুরাতন দিয়ে আপনি আমাদের দোকান থেকে নতুন যেকোনো আইটেম নিতে পারবেন। ধরুন আপনি ৫ কেজি পুরাতন এলুমিনিয়াম এনেছেন, পুরাতনের দাম ১৬৫০ টাকা। নতুন প্রোডাক্ট নিলেন ৩০০০ টাকার। তাহলে আপনি আর ১৩৫০ টাকা পেমেন্ট করলেই হবে।
৬/ পুরাতন এলুমিনিয়াম এর দাম মোটামুটি প্রতিদিনই আপডেট হয়। বর্তমানে দাম ৩২০-৩৪০ টাকা কেজি। বিগত ৮-১০ বছরের মাঝে এই বছরেই পুরাতন এলুমিনিয়াম এর হাই রেট চলছে। একই সাথে নতুন এলুমিনিয়াম এর দামও বেড়েছে।
বর্তমানে নতুন এলুমিনিয়াম এর দাম ৬৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত আছে। কোয়ালিটি এবং সাইজ ভেদে দামে তারতম্য। কেজি মাপা নতুন এলুমিনিয়াম নিতে চাইলে সরাসরি দোকানে আসতে হবে। অনলাইনে কেজি মাপা আইটেম সেল করা হয়না।