কুঠুরি-Kuthuri

কুঠুরি-Kuthuri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুঠুরি-Kuthuri, Home decor, Narayanganj.

পাহাড়, ঝর্না, আড্ডা🥰
26/05/2023

পাহাড়, ঝর্না, আড্ডা🥰

মাদ্রাসার ঐ "জাতীয় মাছ পাঙ্গাশ" উত্তর দেওয়া কিউট পিচ্চির ভিডিওটা খুব মজার, সন্দেহ নাই।বাট আমার খুব ইচ্ছা করতেসিলো, ঐ ভ...
26/05/2023

মাদ্রাসার ঐ "জাতীয় মাছ পাঙ্গাশ" উত্তর দেওয়া কিউট পিচ্চির ভিডিওটা খুব মজার, সন্দেহ নাই।

বাট আমার খুব ইচ্ছা করতেসিলো, ঐ ভিডিওটা আমি ইউনিভার্সিটি আর কলেজের কিছু টিচারকে পাঠাইয়া বলি, দেখেন, একটা মাদ্রাসার শিক্ষকের কাছে শেখেন, শিক্ষকতা জিনিসটা কেমন, শিক্ষক কেমনে হতে হয়।

এখানে মজার চেয়েও বড় একটা বিষয় আছে, যেটা মিস করে যাওয়া উচিত না।

পিচ্চিটা তিনটা প্রশ্নেরই ভুল উত্তর দিয়েছে। জাতীয় ফলের নাম বলেছে আঙ্গুর ফল। জাতীয় মাছের নাম বলেছে পাঙ্গাস। আর জাতীয় ফুলের নাম বলেছে গাঙ্গের ফুল।

মজার ব্যাপার হলো, ছেলেটার উল্টাপাল্টা উত্তর শুনে ঐ টিচারটা একবারের জন্যও বকে নাই। একবারের জন্যও তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। একবারের জন্যও বাচ্চাটারে অন্য সবার সামনে ছোট করে নাই। জাস্ট ঠিক উত্তরটা বলে দিয়েছে, দিয়ে আবার প্রশ্ন করেছে।

ভুল উত্তর শুনে একবারের জন্যও শিক্ষকটা বলে নাই, তুই তো কিছুই পারিস নাই। তোরে দিয়ে কিচ্ছু হবে না। ফলে, ঐ পিচ্চিটা এতো এতো ভুল করার পরেও অর হাসি এতোটুকু কমে নাই। কনফিডেন্স এতোটুকু কমে নাই। সে পারুক বা না পারুক, হাসতে হাসতে কথা বলতে পেরেছে শিক্ষকের সাথে।

যে জিনিসটা আমরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পারি না।

হাসতে হাসতে ভাইবা দেওয়া এইখানে লিটারালি একটা ক্রাইম, ভুল উত্তর তো দূরের কথা, এমনকি ঠিক উত্তর দিলেও অনেক সময় আমাদের শিক্ষকরা উত্তর নেন না, আরো উল্টাপাল্টা প্রশ্ন করে সবার সামনে স্টুডেন্টদের লো ফিল করানোর চেষ্টা বাংলাদেশের কম বেশি সব ইউনিভার্সিটিতেই আছে, বিশ্বাস না হয়, জিগাইয়া দেইখেন।

ইউনিভার্সিটিতে আপনার সবকিছুর অধিকার আছে, খালি ভুল করার অধিকারটা নাই। এইখানে পান থেকে চুন খসলে আপনাকে বকাবকি করা হবে, আপনাকে অপমান করা হবে, এমনকি আপনাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হবে।

এবার বুঝতেসেন, ইউনিভার্সিটির পোলাপাইনের কনফিডেন্স কেন এতো লো থাকে? কেন একটু কিছু হলেই এরা ঝুলে পড়ে? এইটা একদিনে হয় না। বরং দিনে দিনে আয়োজন করে, সবাই মিলে এখানে পোলাপাইনের কনফিডেন্স ধ্বংস করে দেওয়া হয়, মাথায় ঢুকাইয়া দেওয়া হয়, তুমি আসলে কিচ্ছু পারো না।

ভিডিওর ঐ মাদ্রাসার শিক্ষক যে শুরুতে বললেন, কেমন আছেন? সকালে খাইছেননি?
এই যে ভিডিও, এইটা দেখে আপনাদের মজা লাগসে, আর আমার লাগসে কষ্ট। এই বাচ্চা ছেলেটা যে ভুল উত্তর দিয়েও হাসতে পারতেসে, ঐ হাসিটা আমি বা আমরা এমনকি ঠিক উত্তর দিয়েও কোনদিন হাসতে পারি না, জানেন? বিরাট বিরাট ডিগ্রি, বিরাট বিরাট গবেষক, বিরাট বিরাট টিচার, অথচ এরা আপনাকে কোনদিন জিগাইতে জানে না, আপনি সকালে খেয়ে ভাইবা দিতে আসছেন কি না?

আমি ঐ মাদ্রাসা শিক্ষককে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, অভিবাদন জানাই। স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভুল উত্তর দিয়েও শিক্ষকদের সামনে এমন করে হাসার কম্ফোর্ট আর সাহসটুকু পাবে।

আর স্টুডেন্টদেরকে ভয় আর ইনসাল্ট না কইরাও যে শেখানো যায়, পড়ানো যায়, পিচ্চি একটা বাচ্চাকেও যে আপনি করে ডাকা যায়, প্রশ্ন করার আগে সে সকালে খাইছে কি না, ভালো আছে কি না, এই প্রশ্নগুলো যে করা যায়, এই ব্যাপারগুলো একজন সাধারন মাদ্রাসা শিক্ষক জানেন, অথচ আমাদের বিদেশি ডিগ্রিধারী হাই প্রোফাইল শিক্ষকরা জানেন না, এই দুঃখটা আমরা কোথায় রাখি?

-সাদিকুর রহমান খান

ঘড়ের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আয়নার তুলনা কম নয়। তাই আয়নাকেও রাখতে হয় পরিষ্কার ঝকঝকে।  পরিষ্কার আয়নায় নিজের সৌন্দর্য অব...
04/02/2023

ঘড়ের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আয়নার তুলনা কম নয়।
তাই আয়নাকেও রাখতে হয় পরিষ্কার ঝকঝকে।
পরিষ্কার আয়নায় নিজের সৌন্দর্য অবলোকন করতেও ভালো লাগে।
তাই চলুন আজ যেনে নেই,
আয়না পরিষ্কার করার ৫ উপায়:

আয়নায় অনেক সময় কালচে ছোপ ছোপ দাগ পড়ে। নিয়মিত আয়না পরিষ্কার না করলে এ ধরনের দাগ পড়ে থাকে।

এ ছাড়া বাথরুমের আয়নায় বাষ্প জমে। তাই নিয়মিত পরিষ্কার না করলে ঝাপসা হয়ে যায়। আবার ড্রেসিং টেবিলসহ অন্যান্য ঘরের আয়নায়ও পরিষ্কার রাখা উচিত।

আসুন জেনে নিই আয়না পরিষ্কারের ৫ উপায়-

১. আয়না বা কাচের জানালা পরিষ্কার করতে তিন ভাগ লেবুর রস ও একভাগ পানি একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন। মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন।

২. আয়না পরিষ্কার করতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য ডিশ ওয়াশিং পাউডার মেশান। দ্রবণটি স্প্রে বোতলে করে স্প্রে করুন আয়নায়। নরম তোয়ালে দিয়ে মুছলে আয়না হবে ঝকঝকে।

৩. শেভিং ফোম অথবা শেভিং ক্রিম আয়নায় লাগিয়ে নিন। নরম কাপড়ের টুকরো দিয়ে ঘষে পরিষ্কার করুন।

৪. ডিশ ওয়াশিং পাউডার অথবা সোপ দিয়ে আয়না পরিষ্কার করতে পারেন। সামান্য পাউডার অথবা সাবান হাতে নিয়ে পানির সাহায্যে ঘষে নিন আয়না। তোয়ালে দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন।

৫. আয়না পরিষ্কার করতে ত্বকের জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ টোনার ব্যবহার করতে পারেন। টোনার স্প্রে করে পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

ঘরকে ঝকঝকে ও পরিপাটি রাখার কিছু আইডিয়াঃআয়নাঃঘরকে সুন্দর ও পরিপাটি করে রাখার জন্য যেমন আসবাবপত্র প্রয়োজন, তেমনি আসবাবপত্র...
26/01/2023

ঘরকে ঝকঝকে ও পরিপাটি রাখার কিছু আইডিয়াঃ

আয়নাঃ
ঘরকে সুন্দর ও পরিপাটি করে রাখার জন্য যেমন আসবাবপত্র প্রয়োজন, তেমনি আসবাবপত্রের সাথে সাথে আরো কিছু শো পিস ও দরকার পরে।
ঘর সাজানোর অন্যতম একটি উপকরণ হলো আয়না। ঘরে একটি আয়না থাকলে ঘরকে অনেক বড় দেখায়। তাই দেখবেন সৌখিন মানুষেরা তাদের ঘরকে একটি সুন্দর আয়না দিয়ে সাজিয়ে রাখে।
আপনিও যদি আপনার ঘরকে সুন্দর করে সাজাতে চান তাহলে আপনি কিন্তু আপনার ঘরে একটি আয়না আনতেই পারেন। এতে করে আপনার ঘর পাবে অন্যরকম সৌন্দর্য।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুঠুরি-Kuthuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category