Rimi's Kitchen

Rimi's Kitchen Rimi's kitchen

30/10/2024

সালাদ যে সবার এত্ত পছন্দের তা আগে জানতাম না! আগের দেয়া সালাদের রেসিপি গুলো সবার অনেক ভালো লেগেছে! তাই আজকে আপনাদের আরও কয়েকটি সহজ ও স্বাস্থ্যকর সালাদের রেসিপি দিয়ে দিলাম। আশা করি এগুলাও সবার খুবই ভালো লাগবে!
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)

🟩 রাশিয়ান সালাদ

উপকরনঃ
গাজর কুচি ১ কাপ
শসা কুচি ১ কাপ
সেদ্ধ মটরশুটি ১/২ কাপ
আপেল কিউব করে কাটা ১/২ কাপ
টক দই ২ টেবিল চামচ
সাদা গোলমরিচ গুড়ো ১/২ চা চামচ
চিনি ১ টেবিল চামচ
মেয়োনিজ ২ টেবিল চামচ
মিষ্টি দই ২ টেবিল চামচ
লবণ পরিমাণ মত
কাঁচা মরিচ ডেকোরেশন।

প্রস্তুত প্রণালীঃ শশা ও গাজর পানিতে ভিজিয়ে চিপে নিন। এবার মটরশুটি,আপেল,কাচামরিচ ও সব মসলা মাখিয়ে মিশিয়ে নিন ভালো করে। সবশেষে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

🟩 কোলস্লো সালাদ

উপকরণঃ
হোয়াইট ভিনেগার ২ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১/২চা চামচ
লবণ (স্বাদ মতো)
বাধাকপি কুচি ১ কাপ
গাজর কুচি ১/২কাপ
লিকুইড দুধ ১/৪কাপ
মেয়োনিজ ১/৪কাপ

প্রস্তুত প্রণালীঃ
একটি বোল এ দুধ নিয়ে এর সাথে মেয়োনিজ, ভিনেগার, চিনি, লবণ এবং গোলমরিচ গুঁড়া সব এক সাথে মিশিয়ে একটি সস তৈরি করতে হবে। এইবার এই সসের সাথে বাঁধাকপি এবং গাজর কুচি ভালো করে মিশাতে হবে।
ব্যাস হয়ে গেল। এই সালাদ পরিবেশন করতে পারেন গ্রিল চিকেন, বার্গার, স্যান্ডুইচ এর সাথে অথবা শুধু খেতেও দারুণ মজা।

🟩 মিক্সড ভেজিটেবল সালাদ

উপকরণঃ
গাজর ১০০ গ্রাম (কিউব আকারে কাটা)
ক্যাপসিকাম ১০০ গ্রাম (কিউব আকারে কাটা)
শসা ১০০ গ্রাম (কিউব আকারে কাটা)
পেঁয়াজ ১০০ গ্রাম (পছন্দমত কাটা)
টমেটো ১টি (কিউব আকারে কাটা)
ওলিভ অয়েল ১ চা-চামচ
বিট লবণ স্বাদ অনুযায়ী
লেবুর রস ১ টেবিল চামচ
বীট লবণ স্বাদ অনুযায়ী
পুদিনা পাতা,ধনিয়াপাতা,কাঁচা মরিচ ও রসুন কুচি সামান্য পরিমাণ

প্রস্তুত প্রণালীঃ কিউব আকারে কাটা সমস্ত ভেজিটেকল ভালো করে ধুয়ে তাতে একে একে ওলিভ অয়েল, বীট লবণ ও পুদিনা, কাঁচামরিচ, ধনিয়াপাতা, রসুন কুচি ভালোভাবে মিশিয়ে উপরে লেবু ছড়িয়ে দিতে হবে। তারপর একটি ডিসে ঢেলে এই স্বাস্থ্যকর মিক্সড ভেজিটেবল সালাদ পরিবেশন করুন।

🟩 ক্যাশুনাট সালাদ

উপকরণঃ
হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
চিংড়ি আধা কাপ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
রসুন বাটা ১/২ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ
ডিম ১টি
তেল পরিমাণমতো
কাজুবাদাম ১/২ কাপ
চিলি সস ১/২ কাপ
টমেটোর সস ১/২ কাপ
সয়া সস ১ টেবিল চামচ
ভিনেগার ১/২ চা চামচ
সিসিমি অয়েল ১/২ চা চামচ
গোলমরিচের গুঁড়া স্বাদমতো
চিনি সামান্য
সবজি (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম) ১ কাপ
কাঁচামরিচ স্বাদমতো
ধনিয়া পাতা ১/৪ কাপ
লেবুর রস ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে মুরগি, চিংড়ি, কর্নফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, পাপরিকার গুঁড়া ও ডিম একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুকু তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রাখুন। এরপর সালাদ পরিবেশনের পাত্রে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি ও সবজি দিয়ে দিন। এবার কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে তাতে ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিয়ে মাখিয়ে নিন। লেবুর রস দিয়ে দিন। এই সালাদ ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। এটি এমনি খেলেও ভালো লাগে।

🟩 রায়তা সালাদ

উপকরণঃ
শসা কুচি ১ কাপ
টক দই ৩/৪ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি অল্প
পেয়াজ মিহি কুচি ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া সামান্য
ভাজা জিরা গুঁড়া সামান্য
লবণ স্বাদ অনুযায়ী
বিট লবণ ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে শসা চিকন কুচি করে কেটে একটি বাটিতে রেখে দিন । পুদিনা পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা করে রেখে দিন। একটি বড় বাটিতে দই নিয়ে প্রথমে পানি ছেকে নিয়ে ভালো করে ফেটে নিন। এর মধ্যে মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, বিট লবণ ও লবণ দিয়ে ভালো করে ফেটে নিন। মনে রাখবেন, দইয়ে পানি থাকা যাবে না। পানি থাকলে রায়তা ভালো হবে না। এখন শসা কুচিগুলো হালকা চিপে পানি ঝেড়ে ফেলে দিন। বেশি চিপার দরকার নেই। শসা কেটে রাখলে পানি বের হয়। এই পানি চিপে ফেলে না দিলে রায়তার আসল স্বাদ পাওয়া যায় না। এবার ফেটানো দইয়ের মধ্যে শসা, পুদিনা কুচিও পেয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেশালেই তৈরি হয়ে যাবে শসার রায়তা। বিরিয়ানি, তেহারি, খিচুড়ি বা নানের সঙ্গে পরিবেশন করুন। মনে রাখবেন, রায়তা বানিয়ে বেশিক্ষণ রাখলে এর রঙ ও স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আগে শুধু প্রস্তুতি নিয়ে রেখে পরিবেশনের আগে রায়তা মেশানো ভালো। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে।

10/10/2024

🌹🌿 ছয়টি ❝কাচ্চি বিরিয়ানির❞ রেসিপি এক সাথে। 😍ডিম, মুরগি,খাসি ও গরুর কাচ্চি বিরিয়ানি রান্না রেসিপি আছে দেখে নিন।।😍👉🍗👉

😍এখনি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে 👉😍

✅খাসির কাচ্চি বিরিয়ানি.🍀🥀

প্রয়োজনীয় উপকরণঃ
*খাসির মাংস- ১ কেজি
*চাল- আধা কেজি( পোলাও বা বাসমতি)
*আলু - আধা কেজি ( ৪ পিস করে কাটা),
*বিরিয়ানি মশলা- ১ প্যাকেট এর ৪ভাগের ১ভাগ ব্যবহার হবে।
*তেল- ২৫০ গ্রাম,
*ঘি- ৩ টেবিল চামচ,
*রসুন বাটা- ১ টেবিল চামচ,
*আদা বাটা- ১ টেবিল চামচ,
*টকদই- ১ কাপ,
*দারুচিনি গুড়ো- আধা চা চামচ,
*এলাচ গুড়ো- আধা চা চামচ,
*লবঙ্গ- ৩-৪ টি
*শাহী জিরা- আধা চা চামচ,
*জিরা গুড়ো- আধা চা চামচ,
*দারুচিনি- ২ টুকরো,
*মরিচ গুড়ো-১.৫ চা চামচ,
*গোলমরিচ গুড়ো- আধা চা চামচ,
*পেস্তা বাদাম- আধা কাপ,
তেজ পাতা- ২ টি,
*কাঁচা মরিচ- ১০ টি,
*পেঁয়াজ বেরেস্তা- ২ কাপ
*লবণ - স্বাদমতো,
*চিনি- ১ চা চামচ,
*জাফরন বা জর্দার রঙ- ২-৩ চিমটি,
*দুধ - ১.৫ কাপ
*কেওরা জল- ১ চা চামচ
*জয়ফল ও জয়ত্রী গুঁড়ো- ১/৪ চা চামচ,
*আলুবোখারা- ৮-১০ টি
*আটা- দেড় কাপ ( সিল করার জন্য)

প্রস্তুত প্রণালী:
★রান্নার আগে খাসির মাংস বড় করে টুকরো করে কেটে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এবার মাংসে দই, দারুচিনি গুড়ো, এলাচ গুড়ো, জর্দার রং জয়ফল জয়ত্রী গুঁড়ো ও, গোলমরিচ গুড়ো, আদা-রসুন বাটা, পেস্তা বাটা, অর্ধেক বেরেস্তা,তেল ও ঘি অর্ধেক দিয়ে, লবনসহ সব মসলা মাংসে দিয়ে মাংস ভালো করে মেখে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা। আলু কেটে ধুয়ে নিবো। এবার লবন মাখিয়ে হালকা ভেজে নিবো। পোলাও বা বাসমতী চাল ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো।

★একটি পাত্রে চাল সিদ্ধ করার জন্য পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, এলাচ, তেজপাতা,শাহী জিরা ও লবন দিয়ে পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করুন।
পানি ফুটে উঠলে এতে পানি ঝরানো চাল দিয়ে রান্না করুন। ৮০% রান্না হলে অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন।
দুধ এর মধ্যে জাফরন বা জর্দার রঙ মিশিয়ে রাখুন।
এবার বিরিয়ানি রান্নার জন্য একটি পাতিলে মেরিনেটেড করা মাংস সাজিয়ে নিন, ভাজা আলু ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন।

★তারপর মাংস ও আলুর লেয়ারের উপর চাল দিয়ে সমান করে নিবো। এবার এর উপর কেওরা জল, আলুবোখারা,বাকি তেল বা ঘি, দুধে মিশানো জাফরান, বাকি বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দিবো।
এবার ঢাকনা ভালভাবে আঁটকানোর জন্য আঁটার নরম খামির বানিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিবো। পাতিল চুলায় দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। তারপর চুলার আঁচ একদম কমিয়ে একটি তাওয়ার উপর পাতিল বসিয়ে আরো ১ ঘন্টা দমে রাখবো। ১ ঘন্টা পর ঢাকনা খুলে একটি খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে মাংস ও চাল মিশিয়ে নিবো। এবং প্লেটে সাজিয়ে পরিবেশন করবো মজাদার কাচ্চি বিরিয়ানি।

✅-মুরগির মাংসের কাচ্চি🍀🥀
প্রয়োজনীয় উপকরনঃ
★মুরগির মাংস- ২ কেজি
★পোলাওর চাল- ১ কেজি
★পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ
★আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ
★পেঁপে বাটা- ৪ টেবিল চামচ
★টক দই- ২ কাপ
★লবণ- স্বাদমতো
★দারুচিনি- কয়েক টুকরা
★লবঙ্গ- ২টি
★এলাচ- ২টি
★মরিচের গুঁড়া- ২ চা চামচ
★জয়ফল গুঁড়া- আধা চা চামচ
★জয়ত্রি গুঁড়া- আধা চা চামচ
★ঘি- আধা কাপ
★কাঁচা মরিচ- ১০-১২টি
★চামচ কেওড়া জল- ১ চা চামচ
★গোলাপ জল- ১ চা চামচ
★গুঁড়া দুধ- ১ কাপ
★জাফরানি রং- সামান্য
★আস্ত শাহী জিরা- ১ চা চামচ

প্রস্তুত প্রনালীঃ
১. পোলাওর চাল, গুঁড়া দুধ, জাফরানি রঙ ও ঘি বাদে সব উপকরণ এক সাথে ভালো করে মাখিয়ে তিন ঘণ্টা মেরিনেট করতে হবে। পোলাওর চাল ধুয়ে আশি শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। একটি হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তারপর তাতে মাখানো মাংসগুলো বিছিয়ে দিতে হবে।

২. তার উপর আরেকটু বেরেস্তা, পুদিনা পাতা, সবুজ মরিচ দিয়ে ১/৩ সেদ্ধ পোলাওর চাল দিয়ে ঢেকে দিতে হবে। চাল ঢাকা হলে তার উপরে কয়েক জায়গায় চামচ দিয়ে গর্ত করে তাতে দুধে গোলানো জাফরানের রঙ আর কেওড়া, গোলাপ জল দিয়ে মাখানো মিশ্রণ গর্তের মাঝে একটু একটু করে ঢেলে দিতে হবে। ঢালা হলে পোলাওর চালের উপরে আবারও বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

৩. আটা দিয়ে বানানো খামির দিয়ে হাঁড়ি সিল করে ঢেকে দিতে হবে। হাঁড়ির ঢাকনার উপর গরম পানির একটি হাড়ি বসাতে হবে। চুলার আঁচ প্রথম ৫ মিনিটে বেশি আঁচে, পরের ১০ মিনিটে মাঝারি আঁচে রাখতে হবে। এখন ১৫ মিনিট পর হাঁড়ির নিচে তাওয়া দিয়ে হালকা আঁচে ৪৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে চিকেন কাচ্চি বিরিয়ানি।

৩✅মেরিনেটে কাচ্চি বিরিয়ানি🍀🥀

-প্রয়োজনীয় উপকরণঃ
মাংস মেরিনেট করার জন্য যা যা লাগবেঃ
★খাসির মাংস /গরুর মাংস -২ কেজি (আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো মাংস নিতে পারেন)
★লবন- ১ টেবিল চামচ
★আদা বাটা- ২ টেবিল চামচ
★রসুন বাটা- দেড় টেবিল চামচ
★সাদা গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
★এলাচ গুঁড়া- ১ চা চামচ
★দারুচিনি গুঁড়া- ১ চা চামচ
★জয়ফল গুঁড়া- হাফ চা চামচ
★জন্মত্রী গুঁড়া- হাফ চা চামচ
★মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
★ঘি-৪ টেবিল চামচ
★দুধ- আধা কাপ
★জাফরান- ১ চিমটি
★টক দই- এক কাপ
★লবণ- ১ চা চামচ

--বিরিয়ানির ভাত রান্নার জন্য যা লাগবেঃ
★বাসমতি চাল- ১ কেজি
★তেজপাতা- ২টি
★লবঙ্গ- ১ চা চামচ
★দারুচিনি- ২টি
★এলাচ- ৫-৬টি
★লবন - স্বাদমতো

--বিরিয়ানির লেয়ারের জন্য যা লাগবেঃ
★কাবাবচিনি- ১ চা চামচ
★শাহি জিরা- হাফ চা চামচ
★কাঠবাদামের গুঁড়া- ২ টেবিল চামচ
★কিশমিশ- আধা টেবিল চামচ
★কেওড়ার জল- ১ টেবিল চামচ
★বেরেস্তা- ১ কাপ
★ঘি/বাটার/তেল- ২ টেবিল চামচ
★আলু-৪-৫ টুকরা
★কাঁচা মরিচ- ৫-৬টি
★কালো এলাচ- ২টি
★আলু বোখারা- ৫-৬টি
★ডো করা আটা/ময়দা।

★-প্রস্তুত প্রনালীঃ
★-★খাসির মাংস মেরিনেট করার জন্য ভালোভাবে ধুয়ে নিন। আরেকটি বড় পাত্রে পানি নিয়ে তাতে লবণ দিন। লবণপানিতে মাংস ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। এতে মাংস নরম হবে এবং লবণ ভেতরে ভালোমতো ঢুকবে। ১ ঘণ্টা পর মাংস তুলে নিয়ে কিচেন তোয়ালে দিয়ে চেপে চেপে পানি যেটুকু থাকে নিংড়ে নিন। এবার মাংস একে একে আদা, রসুন, সাদা গোলমরিচের গুঁড়া, এলাচ গুঁড়া, দারুচিনি গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিন। এরপর ঘি, দুধ, জাফরান, টকদই ও লবণ দিন। মাখিয়ে ফেলুন সব কিছু একসঙ্গে এবং মেরিনেট করুন ২/৩ ঘণ্টার জন্য।
★-★এবার বিরিয়ানি রান্নার পাত্রে মাংস নিয়ে নিন। একে একে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, লবণ, কাবাবচিনি,শাহি জিরা, কাঠবাদামের গুঁড়া ও কিশমিশ দিয়ে দিন। এখন আলু ও মরিচ দিয়ে দিন। আলু আগেই সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে।
★-★বিরিয়ানির ভাত তৈরি করতে অন্য একটি পাত্রে এবার পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। এখন বাসমতি চাল দিয়ে দিন সঙ্গে লবণও দিয়ে দিন। এরপর ভাতটা নামিয়ে নিন। যেই পাত্রে মাংস রাখা হয়েছে এখন তার উপর গরম বাসমতি ভাত বিছিয়ে দিন। এর ওপর একে একে ৩ টেবিল চামচ ঘি, কেওড়ার জল, তরল দুধ, কাঁচামরিচ, আলু বোখরা ও জাফরান দিয়ে ঢেকে দিন। এবার তৈরি করে রাখা ডো দিয়ে পাত্রের চারদিক আটকে দিন। ★-★প্রথম ১০ মিনিট একটু বেশি আঁচে এবং পরবর্তী ৩০-৪০ মিনিট কম আঁচে চুলায় রাখুন।
★-★হয়ে গেলো কাচ্চি বিরিয়ানি।

৪✅সহজ কাচ্চি বিরিয়ানি🍀🥀

প্রয়োজনীয় উপকরণঃ
১. খাসির মাংস - ১ কেজি
২. বাসমতি চাল - ৭৫০ গ্রাম
৩. আলু - ১/২ কেজি ( ৪ পিস করে কাটা)
৪. বিরিয়ানি মশলা - ১ প্যাকেট
৫. তেল - ২৫০ গ্রাম
৬. ঘি - ৩ টেবিল চামচ
৭. রসুন বাটা - ১ টে. চামচ
৮. আদা বাটা - ১ টে. চামচ
৯. টকদই - ১ কাপ
১০. দারুচিনি গুড়ো - ১/২ চা চামচ
১১. এলাচ গুড়ো - ১/২ চা চামচ
১২. লবঙ্গ - ৩/৪ টি
১৩. শাহী জিরা - ১/২ চা চামচ
১৫. জিরা গুড়ো - ১/২ চা চামচ
১৬. দারুচিনি - ২ টুকরো
১৭. মরিচ গুড়ো - ১.৫ চা চামচ
১৮. গোলমরিচ গুড়ো - ১/২ চা চামচ
১৯. পেস্তা বাদাম - ১/২ কাপ
২০. তেজ পাতা - ২ টি
২১. কাঁচা মরিচ - ১০ টি
২২. পেঁয়াজ বেরেস্তা - ২ কাপ
২৩. লবণ - স্বাদমতো
২৪. চিনি - ১ চা চামচ
২৫. জর্দার রঙ - ২-৩ চিমটি
২৬. দুধ - ১.৫ কাপ
২৭. কেওরা জল - ১ চা চামচ
২৮. জয়ফল ও জয়ত্রী গুঁড়ো - ১/৪ চা চামচ
২৯. আলুবোখারা - ৮/১০ টি
৩০. আটা দেড় কাপ ( সিল করাার জন্য)

প্রস্তুত প্রণালীঃ
★রান্নার আগে খাসির মাংস বড় করে টুকরো করে কেটে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন।
★এবার মাংসে দই, দারুচিনি গুড়ো, এলাচ গুড়ো, জর্দার রং জয়ফল জয়ত্রী গুঁড়ো ও, গোলমরিচ গুড়ো, আদা-রসুন বাটা, পেস্তাবাদান বাটা, ১ কাপ বেরেস্তা,তেল ও ঘি অর্ধেক দিয়ে, লবনসহ সব মসলা মাংসে দিয়ে মাংস ভালো করে মেখে মেরিনেট করে রাখুন সারারাত/ ৮ ঘন্টা।
★আলু কেটে ধুয়ে নিবো।
★এবার লবন মাখিয়ে হালকা ভেজে নিবো।
★পোলাও বা বাসমতী চাল ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো।
★একটি পাত্রে চাল সিদ্ধ করার জন্য পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, এলাচ, তেজপাতা,শাহী জিরা ও লবন দিয়ে পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করুন।
★পানি ফুটে উঠলে এতে পানি ঝরানো চাল দিয়ে রান্না করুন। ৮০% রান্না হলে অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন।
দুধ এর মধ্যে জর্দার রঙ মিশিয়ে রাখুন।
★এবার বিরিয়ানি রান্নার জন্য একটি পাতিলে মেরিনেটেড করা মাংস সাজিয়ে নিন, ভাজা আলু ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন।
★মাংস ও আলুর লেয়ারের উপর চাল দিয়ে সমান করে নিবো। এবার এর উপর কেওরা জল, আলুবোখারা, বাকি তেল বা ঘি, দুধে মিশানো জাফরান, বাকি বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দিবো।
এবার ঢাকনা ভালভাবে আঁটকানোর জন্য আঁটার নরম খামির বানিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিবো।
★পাতিল চুলায় দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। তারপর চুলার আঁচ একদম কমিয়ে একটি তাওয়ার উপর পাতিল বসিয়ে আরো ১ ঘন্টা দমে রাখবো।
★১ ঘন্টা পর ঢাকনা খুলে একটি খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে মাংস ও চাল মিশিয়ে নিবো।

✅গরুর কাচ্চি বিরিয়ানি 🍀🥀

-প্রয়োজনীয় উপকরনঃ
★গরুর মাংস দুই কেজি, বড় টুকরা করা
★চিনিগুঁড়া চাল এক কেজি
★তেল ১/২ কাপ
★ঘি ১/৪ কাপ
★আদা বাটা ১/৪ কাপ
★রসুন বাটা ১/৪ কাপ
★টক দই ১/২ কাপ
★জর্দার রং বা জাফরান (অল্প)
★দারুচিনি ও এলাচ গুঁড়া ১/২ চা চামচ করে
★লবঙ্গ (কয়েকটি)
★জায়ফল-জয়ত্রী গুঁড়া ১/২ চা চামচ
★শাহি জিরা ১/৪ চা চামচ
★আস্ত দারুচিনি ও লবঙ্গ কয়েকটি
★কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
★পেস্তাবাদাম বাটা ১/৪ কাপ
★তেজপাতা ৫/৬ টা
★গোল আলু আস্ত (১০টি)
★পেঁয়াজ বেরেস্তা (পরিমাণমতো)
★আলুবোখারা সাত থেকে আটটি
★কিশমিশ ১০ থেকে ১২টি
★কাঁচামরিচ সাত থেকে আটটি
★লবণ (পরিমাণমতো)

-->প্রস্তুত প্রনালীঃ
[★-★]প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিন। এবার দইয়ের মধ্যে দারুচিনি ও এলাচ গুঁড়া, জর্দার রং মিশিয়ে দই মাংসে মেশান। এরপর জয়ত্রী, আদা-রসুন বাটাসহ বাকি সব মসলা ও তেল মাংসে মেশান।
[★-★]চালটা আলাদা করে আধা সেদ্ধ করে নিন। [★-★]পেঁয়াজ বেরেস্তা করে নিন। আলুগুলো ভেজে নিন।
[★-★]এবার মসলা মাখানো মাংস রান্নার হাঁড়িতে ঢেলে নিন। তার ওপর ভাজা আলু ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। এবার মাংসের ওপরে আধা সেদ্ধ চাল সমান করে বিছিয়ে নিন। ওপরে ঘি ছড়িয়ে দিন। কিশমিশ, আলুবোখারা ও কাঁচামরিচ বিছিয়ে দিন। হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার চুলায় একটি পাতলা তাওয়া বসিয়ে এর ওপর হাঁড়িটি বসিয়ে অল্প আঁচে চুলায় দমে রাখতে হবে। দেড় ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে মজাদার গরুর কাচ্চি বিরিয়ানি।

৬✅-ডিমের কাচ্চি বিরিয়ানি।🍀🥀

রান্নাতে ব্যবহারিত উপাদান গুলা হলঃ
প্রথমে আমরা ফ্রেস বাসমতি চাউল নিয়েছিলাম,
চাউল ৮০% রান্না করে নিয়েছি,যা যা লেগেছে রান্না করতেঃ
# বাশমতি চাউল(Basmati rice) - 1kg
# পেয়াজ কুচি(Sliced Onion) - 1 Pcs
# গোটা জিরা( Cumin)- 2Tbsp
# তেজপাতা (Bay Leaf) - 2 Pcs
# লবঙ্গ (Clove)- 6 Pcs
# দারুচিনি (Cinnamon) - 5 Pcs
# এলাচ (Cardamom) - 5 pcs
# গোলমরিচ(Black pepper)- 7pcs
# ধনিয়া পাতা(coriander leaves) - 0.5 cup
# লেবুর রস(lamon juice) - 1 Tbsp
# সাদা তেল( Oil)- 1 Tbsp
#লবন(Salt)- To test

ডিম সিদ্ধ করে ছুলে নিয়ে হালকা তেলে মরিচের গুঁড়ো, হলুদের গুড়া দিয়ে ডিম ভেজে নিতে হবে।
ডিম রান্না করতেঃ
# সয়াবিন তেল (Soyabean Oil) - 100 gm
# পেয়াজ কুচি(Sliced Onion) - 3 Pcs(M)
# তেজপাতা (Bay Leaf) -2 Pcs
# লবঙ্গ (Clove)- 5 Pcs
# দারুচিনি (Cinnamon) - 3 Pcs
# এলাচ (Cardamom) - 4 pcs
# গোটা জিরা( Cumin)- 0.5 Tbsp
# গোটা ধনিয়া(Coriander) - 0.5 Tbsp
# রসুন ও আদা পেস্ট( Garlic & Ginger paste) - 4 Tbsp
# মরিচের গুঁড়ো (Chili powder) - 1 Tbsp
# হলুদ গুড়া (Turmeric Powder) - 1 Tbsp
# জিরা গুড়া( Cumin powder)- 1Tbsp
# ধনিয়া গুড়া (Coriander Powder) - 1 Tbsp
# কাচ্চি মসলা(Kacchi Mashala) - 1 packet(M)
# টমেটো পেস্ট(Tomato paste)- 4 pcs
# ধনিয়া পাতা(coriander leaves) - 0.5 cup
# কাচা মরিচ(Grenn chili)- 10 Pcs
# মিষ্টি দই( Sweet curd) - 25test
# সিদ্ধ ভাজা ডিম( egg)- 6 Pcs
# লবন (Salt) - To Taste
# পানি(Water) - limit
ডিম ভুনা হয়ে গেলে তাতে চাউল দিয়ে,ডিম ভুনা থেকে উঠিয়ে রাখা কিছু তেল মসলা, সাথে পিয়াজ বেরেস্তা,ধনিয়া পাতা দিয়া গারনিস করে দমে দিয়ে দিতে হবে।
তৈরি হয়ে যাবে সালাউদ্দিনের ডিমের কাচ্চি।
গরম গরম লেবু,কাঁচামরিচ আর ঠান্ডা ড্রিংক সাথে পরিবেশন করুন।

🍀🌹 ইউনিক সব রেসিপি এবং টিপস পেতে সবাই Home style Kitchen পেইজটি কে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন ধন্যবাদ 🌹🍀

゚ ゚
#প্রয়োজনীয়_কিছু_টিপস

পাচটি মজার পাস্তা রেসিপি আপনাদের জন্য।আসুন---১....-----হোয়াইট সস পাস্তাপ্রয়োজনীয় উপকরনঃ ★৩ কাপ পাস্তা★পানি - ২ কাপ★পরিমা...
07/10/2024

পাচটি মজার পাস্তা রেসিপি আপনাদের জন্য।
আসুন---
১....-----হোয়াইট সস পাস্তা
প্রয়োজনীয় উপকরনঃ
★৩ কাপ পাস্তা
★পানি - ২ কাপ
★পরিমাণ মত তেল
★২ টেবিল চামচ বাটার
★স্বাদ মত লবণ
★১ টা পেঁয়াজ
★১ টা ক্যাপ্সিকাম
★১ টা গাজর
★১ টা টমেটো
★১ চা চামচ চিলি ফ্লেক্স
★১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
★২ টেবিল চামচ ময়দা
★১ কাপ দুধ

প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে গ্যাস জ্বালিয়ে ২কাপ পানি বসিয়ে তাতে নুন আর সামান্য তেল দিতে হবে আর জল হালকা গরম হলে পাস্তা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।এবার কড়াই তে কেটে রাখা পেঁয়াজ,টমেটো,গাজর আর ক্যাপ্সিকাম হালকা করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

২. এবার কড়াইতে দু টেবিল চামচ বাটার দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে নাড়াতে হবে হাতার সাহায্যে,এবার তাতে অল্প অল্প করে ১ কাপ দুধ ঢেলে ঢেলে হোয়াইট সস বানাতে হবে,একদম গোটা গোটা ময়দা যেনো না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩. ওই সসে গোলমরিচ গুঁড়ো ও চিলি ফ্লেকেশ দিয়ে আবার হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে আর ভেজে রাখা সবজি গুলো ও দিয়ে আর পাস্তা দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে সস এর সঙ্গে মিশে যায় পাস্তা।

৪. তৈরি হয়ে গেল পুষ্টিকর হোয়াইট সস পাস্তা এবার গরম গরম পরিবেশন করুন।

২...----হট পাস্তা
প্রয়োজনীয় উপকরণঃ
★২ কাপ পাস্তা
★হাফ কাপ পিয়াজ কুচি
★৩ টে চামচ টমেটো কুচি
★১ টে চামচ ম্যাজিক মসলা
★হাফ চা চামচ পাঁচফোড়ন
★২ টে চামচ হট টমেটো সস
★২ টে চামচ স্পাইসি সস
★৩-৪ টা কাচামরিচ বা শুকনা মরিচ কুচি
★পরিমান মত লবন
★২ টে চামচ রান্নার তেল

প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে ৩ কাপ পানি পাতিল এ নিয়ে চুলায় বসিয়ে ফুটিয়ে নিব, এবার ফুটন্ত পানিতে পাস্তা দিয়ে ৩-৪ মিনিট জ্বাল করে সিদ্ধ করে নিব, দ্যান চালুনিতে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিব।

২. চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে পিয়াজ কুচি দিয়ে ভেজে নিব, এবার এতে টমেটো আর লবন দিয়ে নেড়েছেড়ে ১ মিনিট রান্না করে নিব,

৩. তারপর এতে পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, তাতে ম্যাজিক মসলা আর পাঁচফোড়ন দিয়ে মিশিয়ে নিব,

৪.এতে টমেটো সস আর স্পাইসি সস ও কাচামরিচ দিয়ে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে কম আচে ২ মিনিট রান্না করে নিব,,

৫. তারপর গরম গরম পরিবেশন করব দারুন স্বাদের স্পাইসি পাস্তা।।।

৩...---এগ/ডিম পাস্তা
প্রয়োজনীয় উপকরনঃ
১. ময়দা - ১ কাপ
২. লবন - পরিমানমত
৩. মুরগির ডিম - ১ টি
৪. মুরগির মাংস - ১০০ গ্রাম
৫. রসুন বাটা - ২ চা চা.
৬. সাদা দই - ২ কাপ
৭. পেয়াজ কুচি - ২ টে চা.
৮. গোলমরিচ গুড়া - ১/৪ চা চা.
৯. পুদিনা কুচি - ২ টে চা.
১০. ধনেপাতার কুচি - ১ টে. চা.

প্রস্তুত প্রনালীঃ
পাস্তা তৈরি ____
ময়দার সাথে লবন ও ডিম মিশিয়ে আধা কাপ পানিয়ে দিয়ে ১০ মিনিট মাখতে হবে।খামির ১ ঘন্টা ঢেকে রাখো। ২ থেকে ৩ টা রুটি বেল। প্রত্যেক টা রুটি ১/২ সে.মি. চওড়া করে টুকরা করো। টুকরাগুলোর উপরে বেশি করে ময়দা ছিটিয়ে রাখো যেনো একটার সাথে আরেক টা না লেগে যায়। ময়দা ঝেরে ফেলে পাসতা ফুটানো পানিতে ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ কর। পানি ঝারাও। পাসতা ঘরে তৈরি না করেও কিনতে পাওয়া যায়।

পাসতা রান্নার পদ্ধতিঃ
১. একটি মুরগির সিনার মাংস অথবা রান, ডানা, নেও এমন আন্দাজে লবন, পানি দিয়ে সিদ্ধ করো যেনো মাংস সিদ্ধ হয় এবং পানি টেনে অল্প থাকে। হাড় থেকে মাংস ছোট লম্বা লম্বা টুকরো করে ছারাও।হাড়ির সিদ্ধ করা পানিতে মাংস নিয়ে নেড়ে চেড়ে নামাই নাও। এতে মাংস নরম হবে এবং চকচকে দেখাবে।
২. লবন, রসুন , অর্ধেক গোলমরিচ ও পুদিনাপাতা দিয়ে দই ভালো করে ফেটে দই এর সাথে পাস্তা মিশাও।
৩. একটি ছাড়ানো পাত্রে পাতাসহ দই নাও। উপরে মুরগির মাংস ছরিয়ে দাও। গোলমরিচ, পিয়াজ কুচি, পুদিনাপাতার কুচি ও ধনে পাতার কুচির ছিটিয়ে দাও।

কিমার পাস্তাঃউপরের রেসিপিতে মুরগির মাংসের পরিবর্তে আধা কাপ বা ১০০ গ্রাম কিমা নাও। কিমা লবন, গোলমরিচো ১ চা চা. তেল দিয়ে সিদ্ধ কর। পানি শুকিয়ে গেলে নামাও দই মিশানো পাসতার উপরে কিমা, পিয়াজ, ধনেপাতার কুচি পুদিনাপাতার কুচি ছিটিয়ে দাও।

৪...---সসেজ পাস্তা
প্রয়োজনীয় উপকরনঃ
★১ প্যাকেট পাস্তা
★পরিমাণ মতো সসেজ (ছোট ও গোল করে কেটে নিতে হবে)
★২-৩ চা চামচ চিলি ফ্লেক্স
★২ চা চামচ পার্সলে গুঁড়া
★৩-৪টি ডিমের কুসুম
★ ডিমের সাদা অংশ
★১ কাপ পারমেসান চিজ (কুচি অথবা গ্রেটেড
★৩ টি পেঁয়াজ কুচি
★২ টি রসুন কোয়া কুচি
★স্বাদ অনুযায়ী লবণ
★প্রয়োজন অনুযায়ী তেল
★১.৫ চা চামচ কালো গোল মরিচ গুঁড়া

প্রস্তুত প্রনালীঃ
১. একটি সসপ্যানে পানি ও লবণ দিয়ে এবং যখন পানি পুরো ফুটে যাবে তখন পাস্তা ঢেলে দিন । মাঝে মাঝে নেড়ে দিন যাতে এটি নীচে আটকে না যায়। আল দেন্তে থেকে এক মিনিট কম সময়ে এটাকে রান্না করুন এরপর নামিয়ে ফেলুন ।

২. এদিকে কড়াইতে তেল গরম করে কাটা রসুন এবং কাটা পেঁয়াজ কুচি দিন। তারপরে আপনার সসেজের টুকরোগুলি যোগ করুন এবং ১-২ মিনিটের জন্য ভাজুন এবং তারপরে সামান্য লবণ, লাল মরিচের ফ্লেক্স এবং পার্সলে যোগ করুন। তারপরে সসেজ এর রঙটি খানিকটা পরিবর্তন হওয়া পর্যন্ত কয়েক মিনিট নাড়ুন।

৩. একটি বাটি নিন এবং আপনার ডিমের কুসুম এবং ডিম যুক্ত করুন এবং গ্রেটড পারমেসান, কালো মরিচ যোগ করুন এবং এটি ভালভাবে মিশিয়ে নিন।

৪. পাস্তা রান্না হয়ে গেলে কমপক্ষে এক কাপ পাস্তার পানি সংরক্ষণ করুন। পাস্তা রান্না হয়ে গেলে এবং সসেজ হয়ে গেলে সসেজ প্যানে পাস্তা যুক্ত করে মিশিয়ে নিন। এটিকে একটু মসৃণ করতে আপনি একটু পাস্তার পানি যোগ করতে পারেন।

৫. সবকিছু ভালভাবে মিশিয়ে চুলা বন্ধ করুন। 2 মিনিট পরে পাস্তাতে ডিম এবং পনিরের মিশ্রণটি দিন। ডিমের মিশ্রণটি ঘন হয়ে গেলে আপনি একটি সামান্য পাস্তা জল যোগ করতে পারেন এবং যুক্ত করার আগে এটি ভালভাবে আরেকবার মিশিয়ে নিতে পারেন।

৬. সবকিছু ভালভাবে মিশিয়ে এবার পরিবেশন করুন।

৫....---চিলি টমেটো পাস্তা।
প্রয়োজনীয় উপকরনঃ
★১ প্যাকেট পাস্তা
★৪ টেবিল চামচ পাস্তা সস / টমেটো পেস্ট
★১ টেবিল চামচ মাখন / তেল/বাটার
★১ কোয়া - রসুন কুচি -
★স্বাদ অনুযায়ী লবণ
★স্বাদ অনুযায়ী গোলমরিচ গুড়াঁ
★হাফ চা চামচ অরিগ্যানো
★হাফ চা চামচ চিলি ফ্লেক্স
★হাফ চা চামচ পার্সলে
★প্রয়োজন অনুযায়ী মজারেলা চিজ
★৫-৬ টা ব্ল্যাক অলিভ

প্রস্তুত প্রনালীঃ
১. একটি বড় হাঁড়িতে পানি গরম করে তাতে অল্প তেল ও লবণ দিয়ে পাস্তা ১০-১২ মিনিট সিদ্ধ করে নিতে হবে৷⠀⠀

২. পাস্তা সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে একটি ছাকনিতে ঢেলে পানি ঝড়িয়ে নিতে হবে৷ ⠀

৩. একটি ফ্রাইং প্যানে মাখন/তেল গরম হয়ে এলে তাতে রসুন কুচি হালকা ভেজে নিতে হবে।

৪. এরপর পাস্তা সস ঢেলে হালকা লবণ, গোলমরিচ গুড়াঁ, অরিগানো, চিলি ফ্লেক্স ও পার্সলি ছিটিয়ে কিছু সময় নাড়তে হবে৷

৫. এরপর পাস্তাটি ঢেলে দিয়ে কিছু সময় নেড়ে নিতে হবে৷

৬. ২-৩ মিনিট হালকা নেড়ে চুলা থেকে নামিয়ে ⠀
মজারেলা চীজ ছিটিয়ে উপরে ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিন৷

৭. গরম পাস্তা পরিবেশন করুন৷

সবাই আমাকে ভালোবাসবেন ও সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিন।

#প্রয়োজনীয়_কিছু_টিপস

Address

Narayanganj

Telephone

+8801716132284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimi's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share