টনা

টনা Welcome Come to Tona's Family🌹
"Art is not what you see, but what you make others see"😊

05/08/2025

আল্লাহর জন্য চুপ হয়ে যান!😶
আল্লাহর জন্য সয়ে যান এবং আল্লাহর জন্যই হেরে যান!
যা হচ্ছে সহ্য করে নিন!
শুধু বিশ্বাস রাখেন আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না!📌


#টনা

জুম্মা মোবারক 💚💚শুক্রবার দরুদ পাঠের দিন! اللهمّ صلّي وسلم على نبينا محمد { ﷺ } (আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়...
04/07/2025

জুম্মা মোবারক 💚💚
শুক্রবার দরুদ পাঠের দিন!

اللهمّ صلّي وسلم على نبينا محمد { ﷺ }

(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন।

রাসুল (সাঃ) বলেন:
যে ব্যাক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহান ওয়া তা'য়ালা তার ওপর দশটি রহমত বর্ষন করেন!
(মুসলিম -৮৯৮)

🦋🌼🌿🌸🍁🥀☘️.....
#কৃষ্ণচূড়া ❤️❤️




#জুম্মামোবারক
#টনা

জুম্মা মোবারক 🤍🤍আরবি নতুন বছরের প্রথম দিনই শুক্রবার... আলহামদুলিল্লাহ💖রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, “মানুষ মৃত্যুর পর তিনটি জি...
27/06/2025

জুম্মা মোবারক 🤍🤍

আরবি নতুন বছরের প্রথম দিনই শুক্রবার... আলহামদুলিল্লাহ💖

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, “মানুষ মৃত্যুর পর তিনটি জিনিস ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়—একটি নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।” (মুসলিম)

Birth details hoop..🫰💙

#জুম্মামোবারক





#টনা

Eid ul Adha Mubarak to all! 🌙 May this blessed day bring peace, joy, and the spirit of sacrifice into our hearts. As we ...
06/06/2025

Eid ul Adha Mubarak to all! 🌙

May this blessed day bring peace, joy, and the spirit of sacrifice into our hearts. As we honor Prophet Ibrahim’s devotion, may our own acts of kindness and generosity reflect true faith.✨

Wishing you and your loved ones a day filled with gratitude, unity, and countless blessings..
FeeAmanlillah 🤲😇

#টনা


03/06/2025

আরাফার রোজা সম্পর্কে রসূল ছ্বল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
" আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন। " [ ইমাম মুসলিম, আস-সহিহ: ২৬৩৬ ]
সুবহানআল্লাহ 🌸
এর থেকে উত্তম আর কি হতে পারে?

যারা এখনো পর্যন্ত যিলহজ্ব মাসের একটা রোজাও রাখতে পারেন নি।
তারা অন্তত আরাফার রোজাটি রাখার চেষ্টা করবেন। অফুরন্ত ফজিলত থেকে বঞ্চিত হবেন না,
ইনশাআল্লাহ্ ❣️

#টনা
#হজ্জ

30/05/2025

জুম্মা মোবারক 🧡🧡
জিলহজ্জ মাসের প্রথম জুম্মা.. 🥰

শুক্রবার দরুদ পাঠের দিন!
দরুদ পড়ুন :

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ! (ﷺ) 🤍🫀

অথবা,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!❤️‍🩹🌻

#টনা
#জুম্মামোবারক

আলহামদুলিল্লাহ! জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে! 🌙এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা। রমাদানের পরে ইবাদেতের সব...
28/05/2025

আলহামদুলিল্লাহ!
জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে! 🌙
এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা।

রমাদানের পরে ইবাদেতের সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক।
রাসুল (সা.) বলেছেন,
আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়।
[সহিহ বুখারি]

এ মাসেই আছে—
🕋 পবিত্র হজ্বের দিন
🐂 কুরবানির শুভ মুহূর্ত
🤲 আরাফার দিন—(দোয়ার শ্রেষ্ঠতম দিন)
💫 এবং রহমত, বরকত ও মাগফিরাতের অফুরন্ত সম্ভার!

আসুন, এই বরকতময় মাসে আমরা বেশি বেশি ইবাদত করি, তওবা করি, দোয়া করি, গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি।🤲

📿 “তোমরা আমার কথা স্মরণ করো, আমিও তোমাদের কথা স্মরণ করব।”
— (সুরা বাকারা: ১৫২)

ইয়া আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন। 🤲🤲
(আমিন)



#টনা

24/05/2025

"আল্লাহর উপর ভরসা রাখো"

যখন পথ হারিয়ে ফেলো, মনে রেখো — তোমার জন্য সর্বদা একটি পথ প্রস্তুত রেখেছেন আল্লাহ।
হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম।

"وَعَسَىٰ أَن تَكْرَهُوا۟ شَيْـًۭٔا وَهُوَ خَيْرٌۭ لَّكُمْ"
"তোমরা যা অপছন্দ করো, তাতে হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে।"
— (সূরা বাকারা: ২১৬)

তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই! হয়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মা...
19/05/2025

তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই!
হয়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মানুষের কাছ থেকে ভিন্ন রকমের কষ্ট পাবা!
কিন্তু পাবা!! 📌
এই ব্যাপারে কোন সন্দেহ নাই !!🤗

তুমি হয়তো বেমালুম ভুলে যাবা যে অনেক বছর আগে তুমি কারো সাথে একটা অন্যায় করেছিলে! কিন্তু উপরে একজন আছে, তিনি ভুলবেন না!
তিনি কিচ্ছু ভুলেন না !!🙂

এটা কোন অভিশাপ না! এটা সরল অংক! একদম সোজাসাপ্টা হিসাব! তোমার দেয়া কষ্ট আর তোমার ফেরত পাওয়া কষ্ট - এই দুই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে! হতেই হবে! যতদিন না কাটাকাটি হবে, ততদিন হিসেব মিলবে না !!📋

সব হিসেব না মিলিয়ে কাউকে যেতে দেয়া হবে না! হিসেব মেলানোর আগ পর্যন্ত কারো কোন ছুটি নেই !!" 🌸

🌿🌷🦋🌸☘️🐣🌼🥀......






#টনা 💙💙

জুম্মা মোবারক 💙💙আজ জুমা....আসমান আল্লাহর রহমতে পরিপূর্ণ। দুরুদ এমন এক আমল—যা দিলে ফেরেশতা তোমার নাম নেয়,আর রাসূল (সা.) ব...
09/05/2025

জুম্মা মোবারক 💙💙

আজ জুমা....আসমান আল্লাহর রহমতে পরিপূর্ণ। দুরুদ এমন এক আমল—যা দিলে ফেরেশতা তোমার নাম নেয়,

আর রাসূল (সা.) বলেন:
"যে ব্যক্তি জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করে, সে আমার সুপারিশের অধিক হকদার হবে।"

পাঠ করুন:
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
( দরুদে ইব্রাহিম )

অথবা সংক্ষিপ্ত দুরুদ:
“সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ” — একবার বললেই ফেরেশতা আমীন বলে।

সুবহানাল্লাহ 🤲🫰

নিজে দুরুদ পাঠের পাশাপাশি অন্যকে দুরুদ পাঠে উৎসাহিত করুন। 🤗


🖼️🎨🌼☘️🌸🌿🦋🤍







#টনা 🖤🖤

“মানুষ হারিয়ে যায়, স্মৃতি থেকে যায়” মানুষের জীবন এক চলমান নদীর মতো। সময়ের স্রোতে অনেক মানুষ আসে, আবার অনেকেই হারিয়ে...
03/05/2025

“মানুষ হারিয়ে যায়, স্মৃতি থেকে যায়”

মানুষের জীবন এক চলমান নদীর মতো। সময়ের স্রোতে অনেক মানুষ আসে, আবার অনেকেই হারিয়ে যায়। কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ঠিকই থেকে যায় হৃদয়ের গভীরে।

হারিয়ে যাওয়া মানুষগুলো হয়তো আর কখনো ফিরবে না, কিন্তু তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকে। তাদের হাসি, কথা, বা ছোট ছোট অভ্যাস—এসব কিছুই যেন সময়ের পরতে পরতে মনে করিয়ে দেয় তাদের উপস্থিতি।

অনেকেই ভাবে, সময়ের সাথে সাথে সবকিছু ভুলে যাওয়া সম্ভব। কিন্তু কিছু স্মৃতি এমনই, যা চাইলেও ভুলে যাওয়া যায় না। বিশেষ করে সেই মুহূর্তগুলো, যখন তারা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু ছিল। তাদের সাথে কাটানো কিছু সুন্দর সময় কিংবা নিঃশব্দে পাশে থাকা—এসব স্মৃতি আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়।

হয়তো জীবন এগিয়ে যায়, নতুন মানুষ আসে, নতুন গল্প শুরু হয়। কিন্তু পুরনো সেই মানুষদের স্মৃতি আমাদের মনে এক চিরন্তন দাগ কেটে যায়। তারা আমাদের শিখিয়ে যায় ভালোবাসার মানে, আমাদের জীবনের মূল্যবোধ।

তাই মানুষ হারিয়ে গেলেও, তাদের স্মৃতি বেঁচে থাকে আমাদের মধ্যে। সেই স্মৃতিগুলোই একদিন আমাদের মনের আশ্রয়স্থল হয়ে ওঠে। এগুলো আমাদের হাসায়, কখনো কাঁদায়, আবার জীবনের পথে এগিয়ে যাওয়ার শক্তিও দেয়।

“মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতির মধ্যেই তারা চিরকাল বেঁচে থাকে।” 🥹

🌼🌿🌸☘️🌷🌵🍁🥀🪷..
#নীলপদ্ম 💙💙




#কুর্তি
#নীলপদ্ম
#টনা 💙💙

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when টনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share