ডিঙ্গি নৌকো

ডিঙ্গি নৌকো Let your everyday thoughts be colored with creative thinking and the touch of a perfect hand💁‍♀💁‍♀️

শুভ সন্ধ্যা ☕☕সবাই কেমন আছেন?
19/06/2025

শুভ সন্ধ্যা ☕☕
সবাই কেমন আছেন?

কিছু কিছু কাজ এমনিতেই সুন্দর হয়ে যায়। এক্সট্রা ইফোর্ট লাগে না।গর্জিয়াস ডিজাইন লাগে না।রঙের অপচয়ও হয় না খুব একটা।ঠিক তেমন...
12/06/2025

কিছু কিছু কাজ এমনিতেই সুন্দর হয়ে যায়। এক্সট্রা ইফোর্ট লাগে না।গর্জিয়াস ডিজাইন লাগে না।রঙের অপচয়ও হয় না খুব একটা।

ঠিক তেমনই একটা কাজ এটা।
সিম্পল বাট বিউটিফুল 🦚🦚🦚

#ডিঙ্গি_নৌকো
#হ্যান্ডপেইন্ট

একদম পারফেক্ট একটা লুচি 🙃কিন্তু গোল হয় নাই।সেটা আমার দো-ষ না।লুচির দো-ষ।সে কেন গোল হতে পারলো না 🙂শুভ রাত্রি গাইস। লুচিটা...
11/06/2025

একদম পারফেক্ট একটা লুচি 🙃
কিন্তু গোল হয় নাই।সেটা আমার দো-ষ না।লুচির দো-ষ।
সে কেন গোল হতে পারলো না 🙂

শুভ রাত্রি গাইস।
লুচিটা আপনাদের জন্য 🥱

চিঠিতে তোমাকে সম্বোধন করতাম, ওগো মরীচিকা, তাই না?তখন বয়েস ছিল তেইশ, মরুভূমিটি দিগন্ত ছড়ানো, আরসব সময় তৃষ্ণায় আমার গলা শু...
11/06/2025

চিঠিতে তোমাকে সম্বোধন করতাম, ওগো মরীচিকা, তাই না?
তখন বয়েস ছিল তেইশ, মরুভূমিটি দিগন্ত ছড়ানো, আর
সব সময় তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ
তুমি কখনো কখনো দাঁড়াতে এসে ঝুল বারান্দায়
সমুজ্জ্বল দন্তরুচির হাসিতে, এক পাশে মুখ ফিরিয়ে
ছড়িয়ে দিতে ছাতিম ফুলের মতন কিছু পরাগরেণু
তারপরেই আমার জ্বর হত
দেখা, চেনা হাসি, কিন্তু কাছে ডাকতে না
জ্বর হলেই আমার চিঠি লেখার ইচ্ছে হত খুব
রক্ত মাখা পরাবাস্তব চিঠি শুধু এক শো চার ডিগ্রি জ্বরেই লেখা যায়
আমার সারা শরীরে মরুভূমির বাতাস, অন্তঃস্থল পর্যন্ত
দগ্ধ করে দিচ্ছে
চিঠির অক্ষরে পিণ্ডি চটকাতাম বাংলা ভাষার

কখনো কখনো তোমাকে মনে মনে রাক্ষসীও বলতাম
তোমার ঠোঁটে রক্ত, টপটপ করে ঝরে পড়ছে, আমারই রক্ত
সে রকমই দেখতাম, কেমন স্বাদ বলো তো, জিজ্ঞেস করিনি।
যেবার তুমি হঠাৎ সিঙ্গাপুর চলে গেলে কোনো ইঙ্গিত না দিয়ে
সেবারে না-লেখা চিঠিতে তিনবার বলেছিলাম, হারামজাদি!
এতদিন পর সত্যি কথা বলছি, এখন আর লজ্জা কী, বলো
ছাদে উঠে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে ভেবেছিলাম
এর নাম কি প্রেম, না নারী-মাংস চেটেপুটে খাবার তীব্র বাসনা?
কিন্তু তুমি তো নারী নও
তুমি নারী ছিলে না, নারীর আদল, কুয়াশা ভেদ করা
এক বিমূর্ত অভিমান
না হলে সুহৃদয়ের বোন মণিদীপা কী দোষ করল
তার স্তন দুটি ও ঊরুর ডৌল তো তোমার চেয়ে মন্দ বলা যায় না
আমি বেকার জেনেও মণিদীপা আমার দিকে তরল করেছিল চোখ
একদিন সারা দুপুর কেউ নেই, মণিদীপার নাকের পাটা ফুলে গেছে
আর একটু হলেই…তুমি এসে কল্পনায় দারুণ উৎপাত শুরু করলে
তোমার কাছে আমি দাসখৎ লিখে দিইনি, যদি একটা দুপুর
মণিদীপার সঙ্গে…তারপর সব মুছে ফেলা যেত
তবু পারিনি, সেদিন তোমায় বলেছিলাম, হিংসুটে আহ্লাদী পেল্লাদি!

তুমিও আমাকে দু-তিনটে চিঠি লিখেছিলে
না, মোট পাঁচটা, ঠিক মনে আছে
কী সম্বোধন করেছ, শুধু নাম, তাই না?
তোমাদের বাড়ির কাজের লোক আর আমার নাম একই
তবু তুমি অন্য নাম দাওনি
সে সব চিঠি রেখে দিইনি অবশ্য, বিয়ের আগে নষ্ট করে ফেলতে হয়েছে
আমি জানি, আমার ছিন্নপত্রগুলিও হাওয়ায় উড়তে উড়তে
কোনো মরুভূমিতে কিংবা লবণ সমুদ্রে ছড়িয়ে গেছে
একেই বলে, সাধনোচিত ধামে প্রস্থান!
সরকারি কাজে বাইরে যাচ্ছি, এয়ারপোর্টে হঠাৎ দেখা
অনেক বছর বাদে, একটুক্ষণের জন্যে, মনে আছে?
কী সব এলেবেলে কথা হল, ইংরিজিতে যাকে বলে স্মল টক
ওদিকে তোমার স্বামী বেচারি অতিরিক্ত লাগেজ নিয়ে ব্যতিব্যস্ত
তোমরা যাবে মুম্বাই, আমি দিল্লি, আমাদের সময় আলাদা
সময় আলাদা, সময়ের মাঝখানে বিরাট ফাটল, আমরা কেউ কারুর নয়
তোমার একটা ছেলে, বোধহয় তিন চার বছর বয়েস হবে
তোমার ঊরুর শাড়িতে মুখ ঢেকে মিটি মিটি চোখে দেখছে আমাকে
সরল শৈশব অতি সাংঘাতিক, বয়স্করা দুর্বল হয়ে পড়ে
এক মুহূর্তের জন্য আমার মনে হল, এ আমার সন্তান
হলেও তো হতে পারত
যদি আমি পেরিয়ে আসতে পারতাম একটা মরুভূমি
আমিও অবশ্য অন্য দুটি সন্তানের পিতা, তারা আমার খুবই প্রিয়
তবু ঐ বাচ্চাটা জুল জুল করে তাকাচ্ছে, কী যে মায়া হল
ওর মাথার চুলে আদর করতে গিয়েও সরিয়ে নিলাম হাত

সিকিউরিটিতে ঢোকার আগে আমি মনে মনে কী বললাম জানো?
এই নারীকে আমি মরীচিকা বলতাম এক সময়, তাই না?
ও আসলে আমার মরূদ্যান
কোনো দিন পৌঁছোতে পারিনি, কিংবা চাইনি, কিন্তু ওর অঞ্জলি থেকেই
তো জল পান করে গেছি সেই যৌবনে
শুধু ঐ টুকুই, মনে রেখো, তুমি আমার বুক মুচড়ে দিতে পারোনি
তোমার মূর্তি গড়িয়ে ভালোবাসার নামে ঘোরাফেরা করেছি
শিল্পের আশে পাশে
সব চিঠি, সব সম্বোধন, তোমাকে নয়, সেই মূর্তিকে
ঝুল বারান্দা থেকে আমিই তোমাকে নেমে আসতে দিইনি
ধুলো মাটির রাস্তায়!

🌼সম্বোধনে মরীচিকা 🌼
----সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতার নামটা চয়েজ হয়েছে। তাই শেয়ার করলাম।

10/06/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

শুভ সন্ধ্যা ☕☕সবাই কেমন আছেন?  #ডিঙ্গি_নৌকো
04/06/2025

শুভ সন্ধ্যা ☕☕
সবাই কেমন আছেন?

#ডিঙ্গি_নৌকো

কেমন জানি উৎসব উৎসব আমেজ পাচ্ছেন,তাই না!!আসলে খয়েরী রঙটাই এমন 😍😍কেমন হলো জানাবেন কিন্তু ☺️☺️ #ডিঙ্গি_নৌকো #হ্যান্ডপেইন্ট...
02/06/2025

কেমন জানি উৎসব উৎসব আমেজ পাচ্ছেন,তাই না!!
আসলে খয়েরী রঙটাই এমন 😍😍

কেমন হলো জানাবেন কিন্তু ☺️☺️

#ডিঙ্গি_নৌকো
#হ্যান্ডপেইন্ট_পাঞ্জাবি

সেইম ডিজাইনটা করেছিলাম অনেক আগেই।Chatgpt  কে বললাম অফ হোয়াইটের মধ্যে ডিজাইনটা করে দিতে।কেন জানি মনে হলো এই কালারটার সাথে...
31/05/2025

সেইম ডিজাইনটা করেছিলাম অনেক আগেই।Chatgpt কে বললাম অফ হোয়াইটের মধ্যে ডিজাইনটা করে দিতে।কেন জানি মনে হলো এই কালারটার সাথে অনেক সুন্দর মানাবে।

বাকিটা আপনারাই বলুন ☺️

আমরা অনেকেই পোস্টের রিচ নিয়ে হতাশায় থাকি।কিন্তু আমরা কি জানি পোস্ট রিচ না হওয়ার জন্য আমরা নিজেরাই দা*য়ী।ঠিকমতো পোস্ট-কমে...
29/05/2025

আমরা অনেকেই পোস্টের রিচ নিয়ে হতাশায় থাকি।কিন্তু আমরা কি জানি পোস্ট রিচ না হওয়ার জন্য আমরা নিজেরাই দা*য়ী।ঠিকমতো পোস্ট-কমেন্ট করি না।কোনো নিয়মকানুন ফলো করি না।কমেন্টের রিপ্লাই দেই না।যার ফলে আমাদের পোস্টের রিচও আশানুরুপ হয় না।

চলুন, আজকে জেনে নেই অর্গানিকভাবে রিচ বাড়ানোর কিছু সিম্পল টিপসঃ

👉প্রতিদিন মিনিমাম ৩ টি পোস্ট করতে হবে।

👉পোস্টগুলো গঠনমূলক এবং শিক্ষণীয় হতে হবে।যেটা আপনার কন্টেন্টের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করবে।

👉অন্যের পোস্টেও কমেন্ট করতে হবে।তবে অবশ্যই গঠনমূলক কমেন্ট।অনেকে আছেন একটা কমেন্টই বিভিন্ন পোস্টে কপি-পেস্ট করে দেন।এরকম করা যাবে না।

👉ফটোগ্রাফি ক্লিয়ার এবং নিজস্ব হতে হবে।

👉টাইমিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।যখন-তখন পোস্ট করা যাবে না।ফ্রেন্ডলিস্টের মানুষজন এক্টিভ থাকে এমন সময়ে পোস্ট করলে পোস্ট রিচ বেশি হয়।

👉সময়মতো কমেন্টের রিপ্লাই দিতে হবে।

👉চাইলে আমরা পণ্যের ভিডিও কিংবা রিলসও আপলোড করতে পারি।ফেইসবুক এগুলোর দিকে বেশি ফোকাস করছে বর্তমানে।তবে রিলসে কোনো গান বা মিউজিক এড না করে নিজস্ব ভয়েস এড করলে বেশি ভালো হয়।

ডিঙ্গি নৌকো

🌼ছবিঃ হ্যান্ডপেইন্ট পাঞ্জাবির মডেল 🌼

যদি কখনো মনে হয় নিজের আকাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারছেন না। হাঁপিয়ে যাচ্ছেন।তাহলে একটু থেমে যান।নিজের কাজের ধরন বদলান।এ...
29/05/2025

যদি কখনো মনে হয় নিজের আকাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারছেন না। হাঁপিয়ে যাচ্ছেন।
তাহলে একটু থেমে যান।নিজের কাজের ধরন বদলান।একগাদা কাজের বোঝা মাথায় না রেখে বুদ্ধি খাটিয়ে স্মার্টলি কাজ করুন।
যদি প্রয়োজন হয় নিজেকেও কিছুটা পরিবর্তন করুন।

কিন্তু কখনো হাল ছাড়বেন না।কারণ কোনো কাজই সহজ নয়।
বাঁধা পেরিয়েই সব সময় জয়ী হতে হয়।

শুভ সকাল শুভাকাঙ্ক্ষীগণ ☕☕
সবাই কেমন আছেন ❗

#ডিঙ্গি_নৌকো
#হ্যান্ডপেইন্ট

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিঙ্গি নৌকো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share