শখ বাগিচা

শখ বাগিচা Handmade with ❤️& care in!🪄
(2)

10/08/2026

তোমরা যারা A+ পাওনি, মন খারাপ করিও না
আমিও দুইবার গোল্ডেন পাইছিলাম
এখন ফেসবুকে শিটপোস্টিং করি 😪

ছেলেবেলায় হারিয়ে যাওয়া বন্ধুকে কিআসলেই আর কোনোদিন খুঁজে পাওয়া যায়?২০০৮ সালের কথা...তখন আমি সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি...
02/08/2026

ছেলেবেলায় হারিয়ে যাওয়া বন্ধুকে কি
আসলেই আর কোনোদিন খুঁজে পাওয়া যায়?

২০০৮ সালের কথা...

তখন আমি সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি
শিশু শিক্ষালয়ে ক্লাস ওয়ানে পড়ি

আমার বাড়ি থেকে স্কুল ছিলো ৭-৮ কিলো দূরে

ভর্তি পরীক্ষায় রোল হলো ৪৮
প্রথম সাময়িকে হলো ০২
তারপর ফাইনালে ০১

রুপার রোল কত ছিলো
তা এখন আর সত্যিই মাথায় আসেনা

আমার বন্ধু- শাহরীন উম্মে তাবাসসুম রুপা!

একটা পুতুল বাচ্চা
কী সুন্দর লাগতো ওকে দেখতে!

শীতের সময় ও যখন
কালো কোর্ট পরে ক্লাসে আসতো
আমি ওর দিকে হা করে তাকিয়ে থাকতাম
সাক্ষাৎ মেমসাহেব লাগতো যে!

আর ওর সাইকেল টা?
ইশ, কী ভীষণ লোভ লাগতো আমার!

আমরা টিফিনে কাগজ দিয়ে নৌকা বানাতাম
দোলনায় পালা করে দোল খেতাম
আর কৃষ্ণচূড়ার কলি দিয়ে নখ বানিয়ে সাজতাম

প্রতিদিন আমি ওর জন্য
বেঞ্চে খাতা রেখে জায়গা ধরতাম
কিংবা ও আমার জন্য

টিফিনের শেষে কোনো কারণে
ও আমাকে দু-একবার ওর বাসায় নিয়ে গেছে
একাডেমির মধ্যেই ওদের কোয়ার্টার
বাসা ভর্তি নানান ধরণের খেলনা
খুবই ইন্টারেস্টিং লাগতো!

তারপর হঠাৎ একদিন ও আর স্কুলে আসলো না
তারপর আর কোনোদিন না....

হয়তো ওর বাবার বড় কোনো প্রমোশন হয়ে গেছিলো
তারপর আমাদের আর দেখা হয়নি কোনোদিন

আমি ওকে খুব মিস করতাম

২০১০ এ যখন ক্লাস থ্রি তে পড়ি
সেকেন্ড টার্ম পরীক্ষার পর
এক আগস্ট মাসে
বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসলেন

আম্মু-বাবা, ১ বছর বয়সী ছোটভাই আর রুপাকে
খুব মনে পড়তো আমার

হিফজখানার জানালা দিয়ে
যে নীলাভ আকাশ দেখা যেতো
তা দেখতে দেখতে ভাবতাম-
বড় হয়ে রুপাকে একদিন আমি ঠিকই খুঁজে পাব

তারপর দেড় যুগ কেটে গেলো
অবশেষে বড় হয়েই গেলাম

কিন্তু রুপাকে তো আর পাওয়া হলো না আমার

প্রতিবছর বন্ধু দিবসে তোর কথা
আরও বেশি করে মনে পড়ে রুপা

তুই এখন আর আমাকে চিনতে পারবি কি?

পুলিশ একাডেমির সেই ছোট্ট মেয়েটাকে
আমি কি আর কোনোদিন খুঁজে পাবো?

এই ছোট্ট পৃথিবীতে আমাদের কি
আর একবার ও দেখা হবেনা?

আমি সারাজীবন তোর জন্য অপেক্ষা করব রুপা....

✍️ইতি
তোর হারিয়ে যাওয়া বন্ধু
নোশিন তাবাসসুম

মনে হচ্ছে হাত-পা বাঁধা! অনেক কিছু করতে ইচ্ছে হলেওকিছুই করতে পারছি নাকোনো আপডেট দিতেও ইচ্ছে করছে না কেন যেন30 days চ্যালে...
31/07/2026

মনে হচ্ছে হাত-পা বাঁধা!
অনেক কিছু করতে ইচ্ছে হলেও
কিছুই করতে পারছি না
কোনো আপডেট দিতেও ইচ্ছে করছে না কেন যেন
30 days চ্যালেঞ্জ ও শেষ করতে পারিনি

এই Working BLOCK কবে কাটবে?
হাঁসফাঁস লাগছে আমার! 😓

26/07/2026

বিষয়টা এমন দাঁড়িয়েছে যে খাবার চিবিয়ে দিতে হবে তারা শুধু গিলবে!
সবকিছু রেডিমেড চাই!
হ্যান্ডমেড সেক্টরে শর্টকাট খুঁজতে আসে!

আপনি নতুন নতুন কাজ শিখছেন ভালো কথা। এখন আপনার ব্যবসা দাঁড় করানোর দায়িত্ব কি আমার? আপনি কোথাথেকে জিনিস কিনবেন , কোন পদ্ধতিতে বানাবেন , ফিনিশিং কিভাবে দিবেন সেগুলোর উত্তর দেওয়া কি আমার দায়বদ্ধতা?

আপনাদের মতো মানুষদের উপকার করেও তো কোনো লাভ নাই। ১০টা প্রশ্নের মধ্যে ইম্পরট্যান্টগুলো জানানোর পরেও যখন মুখের ওপর ব্লক দেন, আনফলো করেন তখন আপনারা যে অকৃতজ্ঞ সেটা প্রমাণ করে দেন!

ভদ্রতা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব কিন্তু সবার সেই সামর্থ্য নেই।

আমি আজ পর্যন্ত বহু মানুষকে ফ্রি তে রেজিনের টিপস & ট্রিক্স দিয়েছি। কারণ যখন কাজ করতে গিয়ে আমি বাঁধা ফেস করেছি তখন হাতে গোণা ১জন মানুষ ছাড়া আর কাউকে পাইনি। তাই ভেবেছিলাম কেউ হেল্প চাইলে করব যেন আমার মতো খারাপ ফেজ তারা দ্রুত রিকোভার করতে পারে!

কিন্তু এখন দেখছি, এই সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ মাথায় উঠে গেছে রীতিমতো।

সো, আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
বিনা পয়সায় আর টু শব্দ করা যাবেনা।

ম্যাটেরিয়াল সোর্সিং, মেকিং, ফিনিশিং, সেলিং নিয়ে ফ্রি তে উপদেশ দেওয়া শেষ!

যদি শর্টকোর্স করতে চান শুরু করব কিন্তু ভুজুংভাজুং টেক্সট আর উল্টাপাল্টা আচরণ করলে ডিরেক্ট ব্যান করব & সবার সামনে এক্সপোজড করব!

আজকে আর্জেন্টিনা জিতলে খুব দ্রুতই বিয়ে করে ফেলব guyzzz👀So, wish me luck🫠
19/07/2026

আজকে আর্জেন্টিনা জিতলে খুব দ্রুতই বিয়ে করে ফেলব guyzzz👀

So, wish me luck🫠

18/07/2026

বুকের মধ্যে আস্ত একটা সমুদ্র পুষে রাখি ❤️‍🩹

Day 22/30 of

আপনাদের কারো কি মন খারাপ হলে সমুদ্রে যেতে ইচ্ছে করে?
ইচ্ছে করে নীলাভ আকাশের নিচে নিস্তব্ধ বীচে হেঁটে বেড়াতে?

এই থীমেটিক বুকমার্কগুলো যেমন আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে তেমনই একটা পার্সোনাল সি-বীচের মালিকও হতে পারেন আপনি!

আল্লাহ তোমার সৃষ্টির শুকরিয়া আদায় করার তাওফিক দাও আমাদের
দুচোখ ভরে সমুদ্র দেখা নসীবে লিখো🌻






Today's batch📌Ocean themed bookmark ❤️‍🩹🥹Day 22 of 30 days challenge 🪄
17/07/2026

Today's batch📌
Ocean themed bookmark ❤️‍🩹🥹

Day 22 of 30 days challenge 🪄

جُمُعَة مُبَارَكَة ✨ O Allah, make our Friday full of goodness 🌿
17/07/2026

جُمُعَة مُبَارَكَة ✨

O Allah, make our Friday full of goodness 🌿

Phone charm🥹শুধু তাকিয়েই আছিআর কিছু লিখতে পারছিনা🫠
16/07/2026

Phone charm🥹

শুধু তাকিয়েই আছি
আর কিছু লিখতে পারছিনা🫠





Address

130/Bihari Colony Boro Mosjid
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when শখ বাগিচা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখ বাগিচা:

Shortcuts

Share