24/11/2025
ভূমিকম্পে আপনার বাড়ির দেয়ালে এরকম ফাঁটল ধরেছে?
ফাঁটল নিয়ে প্যানিক ছড়ানো হচ্ছে। আপনাকে জানতে হবে ফাঁটলের মাত্রা কতটুকু হলে আপনার ভয় পাওয়া উচিত!
এবারের ভূ-কম্পনে বিভিন্ন ধরণের ফাঁটল দেখা গেছে।
১. হেয়ার লাইন: দেয়ালে চুলের মত চিকন ফাঁটল দেখা গেলে ভয় পাওয়ার দরকার নাই। এটা প্লাস্টারে ফাঁটল ধরেছে। তবে কয়েকদিন অবজারভেশনে রাখুন, ফাঁটল বড় হচ্ছে কি না - যদি না হয় তাহলে নিশ্চিন্ত থাকুন। দুর্বল গাঁথুনি, বেশি পানি দেওয়ায় প্লাস্টারে এরকম হেয়ারলাইন তৈরী হয়। এগুলি ১ মিলির চেয়ে ছোট হয়। কয়েকদিন পর্যবেক্ষন করার জন্য ২ টাকার নতুন নোট বা পাতলা কাগজ নিয়ে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করুন। যদি সরাসরি প্রবেশ করে তাহলে কয়েকদিন পর বিজনেস কার্ডের মত পাতলা কিছু প্রবেশ করানোর চেষ্টা করুন। ভেতরে প্রবেশ করলে যথাযথ ব্যবস্থা নিন। অন্যথায় ভয় পাওয়ার দরকার নাই। অথবা চোখের আন্দাজে বুঝতে চেষ্টা করুন ফাঁটল বড় হচ্ছে কি না!
২. ঘন ফাঁটল (১-৫ মিলি): এরকম ফাঁটলে দেয়ালের কংক্রীটেও সমস্যা তৈরী হতে পারে।
৩. বড় ফাঁটল (৫ > মিলির বেশি): যদি দেয়ালের উভয়দিকে ফাঁটল তৈরী হয় দ্রুত মেরামত করা জরুরী। অনেক সময় একদিকের প্লাস্টার ফেটেঁ গেলেও অন্যপাশে ফাঁটল ধরে না অথচ ভ্যাকিউম তৈরী হয়। দেয়ালে টোকা দিলে ঠাস ঠাস আলগা শব্দ হলে প্লাস্টার সরিয়ে চেক করুন।
ফাঁটল যদি বীম, কলাম, ফাউন্ডেশন এর নিকট যেমন কোণায়, জানালার উপরে, সাইডে, দরজার চৌকাঠে ঘটে তাহলে স্ট্রাকচারাল ত্রুটির সম্ভাবনা বেড়ে যায়।
মোটকথা, ফাঁটলের ছবি তুলুন, স্কেল দিয়ে মাপুন, পরিস্থিতি যাচাই করুন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে পেশাদার ইঞ্জিনিয়ারকে দেখান। মিস্ত্রী দেখাবেন না।
সুতরাং, প্লাস্টারে ফাঁটল = ছোট সমস্যা,
বীম, কলাম, কংক্রীটে ফাঁটল = বড় সমস্যা
আশা করি, বিষয়বস্তু ক্লিয়ার হয়ে গেলো =)
ধন্যবাদ!