28/07/2026
আব্বা, আমার ফোনেও আপনার নামটি ঠিক এভাবেই সেভ করা আছে—‘Baba’।
নাম্বারটা এখনো আমার ফোনে আছে, শুধু মানুষটাই আর নেই… 💔
প্রতিদিন রাতে আব্বা আমাকে ফোন করে গরম গরম খাবার খাওয়ার জন্য ডাকতেন। সেই পরিচিত কণ্ঠ, সেই ডাক—আজও আমার কানে বাজে। কিন্তু আজ আর আব্বা আমাকে ফোন দেন না, খাবার খাওয়ার জন্য ডাকেন না। কারণ আমার আব্বা আজ আমার পাশে নেই, এই দুনিয়াতেও নেই। 😭
আজ আব্বার মৃত্যুর ৮ মাস ৭ দিন হয়ে গেল। গত ১৯ নভেম্বর আব্বা শেষবারের মতো আমাকে ফোন দিয়েছিলেন। আর ২০ নভেম্বর সকালে আমার আব্বা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে গেলেন। সেদিনের পর থেকে আমার ফোনে আব্বার নাম্বারটি রয়ে গেছে, কিন্তু সেই নাম্বার থেকে আর কখনো ফোন আসে না… 💔📱
আব্বার সঙ্গে শেষ কথাগুলো আজও আমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়। সময় খুব দ্রুত চলে যায়, কিন্তু প্রিয় মানুষ হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না। আব্বার স্মৃতি আমি কখনো ভুলতে পারিনি, আর কোনোদিন পারবও না। আজও প্রতিদিন বারবার আব্বার কথা মনে পড়ে, আর অজান্তেই দুই চোখে অশ্রু নেমে আসে। কত স্মৃতি, কত কথা, কত ভালোবাসা—সবকিছু আজ শুধু স্মৃতি হয়ে আছে। 😭💔
আব্বা, আপনি নেই—কিন্তু আপনার ভালোবাসা, আপনার কণ্ঠ, আপনার ডাক, আপনার স্মৃতিগুলো আজও আমার হৃদয়ের প্রতিটি কোণে বেঁচে আছে। দুনিয়া থেকে একজন মানুষ চলে গেলে, তার সঙ্গে অনেক কিছুই চলে যায়; কিন্তু তার স্মৃতি কখনো মুছে যায় না।
আমি প্রতিদিন আমার আব্বার জন্য দোয়া করি—
“হে আল্লাহ, আমার আব্বার সকল গুনাহ মাফ করে দিন। তাঁর কবরকে নূরে ভরে দিন, কবরকে প্রশস্ত ও শান্তিময় করে দিন। তাঁকে কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। তাঁর মর্যাদা বৃদ্ধি করুন এবং তাঁকে আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।” 🤲😭
সবাই আমার প্রিয় আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। 🤲