Shopping On

Call Directions Contact the business

Shopping On we do not have product return policy, so please after make 100 percent sure and then place your order.

This is online Shopping page.Our business location in Rangpur city.We are manufacturing unique collections of Bedsheet and curtain.We Do delivery All over Bangladesh.

বিছানার চাদর ৩ দিন পর পর চেঞ্জ করি,এটা শখ না, বরং স্বাস্থ্যসম্মত। কিছু মানুষ আছে ২ সপ্তাহেও বিছানার চাদর পাল্টায় না😖আপনি...
12/09/2026

বিছানার চাদর ৩ দিন পর পর চেঞ্জ করি,এটা শখ না, বরং স্বাস্থ্যসম্মত। কিছু মানুষ আছে ২ সপ্তাহেও বিছানার চাদর পাল্টায় না😖
আপনি কি আপনার পরনের জামা টা এক মাস পরে থাকতে পারবেন? তাতে ঘাম হবে, ময়লা হবে, জীবাণু হবে। সেইম ব্যাপারটা বিছানার চাদরের ক্ষেত্রেও। বিছানার চাদরেও আমাদের শরীরের ঘাম, জীবাণু, ত্বকের মৃত কোষ জমতে থাকে।
গতকাল এত গরম পরেছে কেউ ঘুমাতে পারি নি,শরীর চুলকাচ্ছে,খেয়াল করলাম চাদর ৩ দিন হয়েছে বিছানোর, রাত ৩ টায় চাদর চেন্জ করে ঘুমালাম।
তাই ৩-৪ দিন পর পর বা অন্তত সপ্তাহে একবার অবশ্যই বিছানার চাদর চেঞ্জ করুন। একটা ভালো বিছানার চাদর শুধু আপনার ঘর সাজানোর জন্য না, বরং শরীর মন ভালো রাখার জন্য আরো বেশি প্রয়োজন।

সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ই হলো বিছানার চাদর।তো এবার শুনি আপনি কত দিন পর পর বিছানার চাদর চেন্জ করেন❓

আমি একজনকে চিনি, মানুষ হিসেবে অসাধারন! তবে তার বউ যাকে আপা বলি, খুব ক্যাট ক্যাট করে, সবকিছুতে সেনসিটিভ। ভাইজান অল্পতে তু...
06/09/2026

আমি একজনকে চিনি, মানুষ হিসেবে অসাধারন!
তবে তার বউ যাকে আপা বলি, খুব ক্যাট ক্যাট করে, সবকিছুতে সেনসিটিভ।
ভাইজান অল্পতে তুস্ট, একদম সবার জন্যে জান দেয় অবস্থা, খুবই হেল্পফুল।

এদিকে, আপার পরিবার ও তার উপরে বিরক্ত, নিজের সন্তানরাও বিরক্ত! সবাই একই কম্পলেইন করে যে, তার সবকিছু টিপটপ চাই।

তাদের সংসার জীবন ৩০ বছরের কাছাকাছি, তো একদিন আপাকে জিজ্ঞাসা করেই বসলাম, ভাই এতো ভালো একজন মানুষ, অথচ আপনার এতো সেনসিটিভিটি কেনো? আপনি রিল্যাক্স থাকলেই তো পারেন। সংসার তো পুরাই আপনার, সবাইকে নিয়ে ভালো থাকেন।

তো আপা যেটা বললো, তার সারমর্ম হলো- একদম বিয়ের পর থেকে ভাই তাকে ইন্টারনালি ম্যানিপুলেট করে। যা যা উনি চান তা বউ কে চাপ দিয়ে করান। প্রথম দিকে আপার এগুলা মানতে কস্ট হতো, তাই আর্গুমেন্ট হতো বেশ। এরপর সন্তান আসার পর সেগুলা আরো বাড়লো, কিন্তু সবাই মিলে আপাকে সহ্য করতে বললো, বাচ্চার স্বার্থে, সংসারের স্বার্থে!

আপা ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, সাথে নিজের নিজস্বতা থেকেও। বছরের পর বছর ধরে একটা মানুষের পরিবর্তন হয়েছে, যা তার পরিবার জানেনি, সমাজ জানেনি।

ভাইকে চেইঞ্জ হতে হয়নি!
ফেরেসতা সেজে দুনিয়া, সমাজ পরিবার এমনকি শশুর বাড়ির পরিবারের কাছেও পারফেকশন হয়ে থেকেছে।

নিজের যে হিডেন চরিত্র তা বউ এর মাধ্যমে জিইয়ে রেখেছে।

আপা, তাই সবকিছু ওয়েল ডান রাখার চেস্টা করে, যাতে ঝামেলা না হয়। কিন্তু নিজের উপর এই প্রেসার টা অজান্তেই তাকে খিটখিটে করে দিয়েছে। শান্ত, লাজুক স্বভাবের মানুষ টাকে অশান্ত, ছঠফটে মানুষে পরিনত করেছে!

আমি থমকে গেলাম! ভাইকে নিয়ে এই কথাগুলো মনে মনে পুনরাবৃত্তি করলাম, কিন্তু কেনোজানি মেলেনা কিছুই।

অনেকদিন এটা নিয়ে ভেবে বুঝলাম, যে মানুষ এর গায়ে খারাপ আর ভালোটা লিখা থাকেনা। একই মানুষ সবার কাছে খারাপ হবে তা নয়, বরং সে হয় প্রয়োজন অনুযায়ী জায়গাভেদে খারাপ!

একারনেই হয়তো আল্লাহ্ বিবাহিত পুরুষকে জাজ করবেন তার ওয়াইফ এর মতামতের ভিত্তিতে!

কারন, দুনিয়াতে এই ভাইদের জয়জয় কার হলেও আখেরাতে তো ওই আপারাই সুবিচার পাবে তাই না??

ঘর সাজানোর সহজ কিছু টিপস!✅ একবারে একটা জায়গা সাজানপুরো ঘর একসাথে নয়—এক কর্নার দিয়ে শুরু করুন।✅ অপ্রয়োজনীয় জিনিস কমানঘর য...
01/09/2026

ঘর সাজানোর সহজ কিছু টিপস!

✅ একবারে একটা জায়গা সাজান
পুরো ঘর একসাথে নয়—এক কর্নার দিয়ে শুরু করুন।

✅ অপ্রয়োজনীয় জিনিস কমান
ঘর যত কম ভরা থাকবে, ততই সুন্দর দেখাবে।

✅ পর্দা ধুয়ে পরিষ্কার রাখুন
শুধু পরিষ্কার পর্দাই ঘরের লুক ৫০% বদলে দেয়।

✅ টেবিলের উপর বেশি জিনিস রাখবেন না
২–৩টি শো-পিস যথেষ্ট—ঘর দেখাবে শান্ত ও ক্লিন।

✅ এক–দুটি ইনডোর গাছ রাখুন
কম জায়গায়ও সবুজ মানেই সতেজতা।

✅ বেডশিট সপ্তাহে একবার বদলান
নতুন বেডশিট মানেই নতুন ভাইব।

✅ ঘরে মিলিয়ে রঙ ব্যবহার করুন
বেডশিট–পর্দা–কুশন একে অপরের সাথে ম্যাচ হলে ঘর দেখায় সাজানো।

#ঘরসাজানো

ঘর পরিপাটি রাখার সহজ টিপস:-১.অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন🌿২.ছোট ছোট জিনিস বক্সে রাখুন🌿৩.প্রতিদিন ব্যবহার শেষে গুছিয়ে রাখুন।🌿...
22/08/2026

ঘর পরিপাটি রাখার সহজ টিপস:-

১.অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন🌿

২.ছোট ছোট জিনিস বক্সে রাখুন🌿

৩.প্রতিদিন ব্যবহার শেষে গুছিয়ে রাখুন।🌿

৪.আলো এবং হালকা রঙ ব্যবহার করুন 🌿

৫.ইনডোর প্ল্যান্ট রাখুন🌿

৬. প্রতিদিন অন্তত ১০ মিনিট গুছান। যখনই ঘরের কোন কিছু এলোমেলো লাগবে তখনই সেটা গুছিয়ে নিবেন।

Cozy Bedroom Decorationসাথে আমাদের এপ্লিক চাদর ও পর্দামেরুন রঙে
19/08/2026

Cozy Bedroom Decoration
সাথে আমাদের এপ্লিক চাদর ও পর্দা
মেরুন রঙে

কম্বো সেটে ৫০০ টাকা ডিসকাউন্ট অফার।
11/08/2026

কম্বো সেটে ৫০০ টাকা ডিসকাউন্ট অফার।

১।বাসা এলোমেলো হওয়ার সাথে সাথেই গুছিয়ে ফেলবেন ।তাহলে আপনার এটা অভ্যাস হয়ে যাবে।২।বাসা এলোমেলো রেখে রাত্রে ঘুমাতে যাবে...
26/07/2026

১।বাসা এলোমেলো হওয়ার সাথে সাথেই গুছিয়ে ফেলবেন ।তাহলে আপনার এটা অভ্যাস হয়ে যাবে।
২।বাসা এলোমেলো রেখে রাত্রে ঘুমাতে যাবেন না । কারণ সকাল বেলা ঘুম থেকে উঠে আপনি নিজেই অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন ।
৩।প্রতিদিন ঘর মুছানোর ট্রাই করবেন ।
৪।সপ্তাহে অন্তত ২ বার বাথরুম পরিষ্কার করবেন ।
৫।রান্নাঘরে থালাবাসন না ধুয়ে জমাবেন না । সাথে সাথে ধুয়ে ফেলবেন ।
৬। মাসে ১ বার রান্নাঘরের কৌটা গুলো ডিপ ক্লিনিং করবেন ।সাথে প্রতিটা সেলফগুলোও ।
৭। মাসে একবার ঘরের মাকড়সা এবং সেইদিন ফ্যান ,লাইট গুলো মুছে ফেলবেন ।
৮।ফার্নিচার প্রতিদিন মুছবেন ।
৯।ইলেকট্রিক জিনিস গুলো (ওয়াশিং মেশিন, ফিল্টার,ফ্রিজ,ওভেন,টিভি)১৫ দিন পরপর পরিষ্কার করুন ।
১০।বিছানার চাদর ৩ দিন পর পর চেঞ্জ করবেন ।
১১।সব কাজ একদিনে না করে সেটা ভাগ করে নিবেন সবার সুবিধা অনুযায়ী ।
১২। বাচ্চা আলা বাসায় বাচ্চারা এলোমেলো করবেই তাদেরকে শিখাতে হবে খেলাধুলা করে নিজের খেলনা নিজেই গুছিয়ে রাখা ।
১৩। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বাসা গুছানো এবং বাসা ক্লিন রাখার জন্য নিজেদের সাথে ওদেরকে ও এইটা নিয়ে বুঝাতে হবে ।ফলে ছোটবেলা থেকেই বাচ্চাদের অভ্যাস হয়ে যায় পরিপাটি থাকার ।

আমার এই টিপস আপনাদের ভালো নাও লাগতে পারে । আমি আমার এই সিডিউল মোতাবেক আমার বাসা মেইনটেইন করি ।তাই আপনাদের সাথে শেয়ার করলাম

💙আমাদের নতুন পর্দা ক্রোশেট🙂

Silk
24/07/2026

Silk

Semi transparent Net and Gorget curtain
22/07/2026

Semi transparent
Net and Gorget curtain

Address

Islampur
Rangpur
5402

Telephone

+8801714047066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopping On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopping On:

Shortcuts

Share