ছিলে না তুমি

Call Directions Contact the business

ছিলে না তুমি حَسْبِيَ اللَّهُ
(আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট।)

21/09/2026

সবাই কিন্তু গ*লায় দ*ড়ি দিয়েই আত্মহ*ত্যা করে না। আত্মহ*ত্যার করার উপায় সবার আলাদা। কেউ পছন্দের খাবার খাওয়া ছেড়ে দেয়, কেউ কথা বলা ছেড়ে দেয়, কেউ বিশ্বাস করা ছেড়ে দেয়, কেউ ছবি তোলা, কেউ ছবি আঁকা, কেউ লেখা, কেউ স্বপ্ন দেখা

19/09/2026

সব অপেক্ষা বৃথা ।
না ক্যারিয়ার হল না তোমাকে পেলাম।
শুধু আমি বরবাদ হয়ে গেলাম।

16/09/2026

দুঃখ আমাকে পাগলের মত ভালবাসে।
আর আমি বোকা
সুখ খুঁজি মানুষের কাছে।

15/09/2026

যে আপনার রুহকে ভালোবাসে সে কখনো আপনার সৌন্দর্য চাইবে না..!
যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যাবে না..!

12/09/2026

তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট্ট করে।
যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে,যারা তোমাকে অসম্মান করে।

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার ম রে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বে...
09/09/2026

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার ম রে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।
‎
‎সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।
‎
‎যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।
‎
‎মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।
‎
‎যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।
‎
‎যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবেনিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
‎
‎নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।

09/09/2026

ভালোবাসা ব্যাপারটা হাততালির মত। দুটো হাত লাগে এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না।

অভিযোগ ছিল পরকীয়ার!এই যে মেয়েটিকে দেখছেন, তার নাম মুক্তা।অভিযোগ উঠেছিল, মুক্তা পর*কীয়ায় জড়িয়েছে। আর সেই অভিযোগের বিচার ন...
08/09/2026

অভিযোগ ছিল পরকীয়ার!
এই যে মেয়েটিকে দেখছেন, তার নাম মুক্তা।
অভিযোগ উঠেছিল, মুক্তা পর*কীয়ায় জড়িয়েছে। আর সেই অভিযোগের বিচার নিজের হাতেই করে ফেলল তার স্বামী। আইন নিজের হাতে তুলে নিয়ে স্ত্রীকে বেল্ট দিয়ে ভয়াবহ মা*রধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মৃ*ত্যুর আগে সেই নির্যাতনের ভিডিওও ধারণ করা হয়েছিল।

ভিডিওতে মুক্তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল, “কয়দিন করছোস? বল, কয়দিন করছোস?” আর তখন মুক্তার হাত কাঁপছিল।

একপর্যায়ে মুক্তা কাঁদতে কাঁদতে শুধু বলছিল,
“তোমারে আমি ভালোবাসি… কসম খোদার, আমি কিছু করি নাই।”

একজন স্ত্রী তার জীবনের শেষ মুহূর্তেও স্বামীকে বলছে, সে তাকে ভালোবাসে। বলছে, সে কিছু করেনি। কিন্তু সেই কান্না, সেই আকুতি, সেই ভালোবাসা কিছুই গলাতে পারেনি স্বামীর হৃদয়। শেষ পর্যন্ত মুক্তা আর বাঁচতে পারেনি।

এরপর আরও একটি ভিডিও সামনে এসেছে। মুক্তাকে গোসল করানো একজন সেখানে দাবি করেছেন, তার শরীরের এমন কোনো জায়গা ছিল না, যেখানে আঘাতের চিহ্ন দেখা যায়নি।

একজন মানুষকে কতটা নির্মমভাবে মা*রধর করলে গোসল করানোর সময় এমন কথা বলতে হয়?

আর অন্যদিকে, কবরের পাশে বসে মেয়ের জন্য মায়ের আহাজারি। যে মেয়েকে একদিন কোলে নিয়ে বড় করেছেন, আজ সেই মেয়েকেই মাটির নিচে শুইয়ে দিতে হয়েছে।

সবচেয়ে নির্মম সত্যটা হলো, মুক্তা একা যায়নি। রেখে গেছে এক ছেলে আর এক মেয়েকে। দুইটা শিশু এখন মা হারা।

গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার খিলগাঁও এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত মুক্তা আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে। তিনি ছিলেন এক ছেলে ও এক মেয়ের জননী।

তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। মুক্তার বিরুদ্ধে পর*কীয়ার যে অভিযোগ উঠেছিল, সেটি সত্যি ছিল কি না, সেটা তদন্তের বিষয়। কিন্তু অভিযোগ সত্যি হলেও কি একজন স্বামী তার স্ত্রীকে পি'টিয়ে মে*রে ফেলার অধিকার রাখে?

কখনোই না।

অভিযোগ থাকলে আইন ছিল। সম্পর্ক রাখতে না চাইলে বিচ্ছেদের পথ ছিল। আদালত ছিল। কিন্তু একজন মানুষকে নিজের হাতে শাস্তি দেওয়ার অধিকার কারও নেই।

কারণ একজন মুক্তা মা'রা গেলে শুধু একজন নারীই মা'রা যায় না। তার সঙ্গে একটা মায়ের বুক খালি হয়, একটা সংসার ভেঙে যায়, আর দুইটা শিশুর শৈশব থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় তাদের মা।

07/09/2026

মন থেকে মনের মানুষকে আলাদা করা যদি এতোটাই সহজ হতো,,
তাহলে শরীর থেকে আত্মা আলাদা করতে ফেরেশতার প্রয়োজন হতো না !!
_মির্জা গালিব

এক গা'লি'তে কা'রা'গা'রে গিয়ে হিরো হয়ে গেল সিফাত।  ‎প্রশ্ন হলো—সিফাতকে হিরো বানালো কে? উত্তর একদম সোজা: সরকার নিজেই।‎‎সরক...
07/09/2026

এক গা'লি'তে কা'রা'গা'রে গিয়ে হিরো হয়ে গেল সিফাত।
‎প্রশ্ন হলো—সিফাতকে হিরো বানালো কে? উত্তর একদম সোজা: সরকার নিজেই।
‎
‎সরকার এখনো সেই পুরনো কৌশলে খেলছে। সিফাত গা''লি দেওয়ায় তাকে কেউ ধ''রে নিয়ে স'ন্ত্রা'স'বি'রো''ধী আ'ইনে মা'ম''লা দিয়ে জে''ল হা'জা''তে প্রেরন করে। কিন্তু এই গ্রে’ফ’তা’র সিফাতের পুরো পরিচয়কে উল্টে দিয়েছে। আজ সারা দেশে তার জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। মানুষ বলছে—ছেলেটা হয়তো অভদ্র ভাষায় বলেছে, কিন্তু সে দেশের মানুষের কষ্টের কথাই বলেছে। অতিরিক্ত বিদ্যুৎ বিলের যন্ত্রণা নিয়ে কথা বলেছে। আর সরকার শুধু শুধু তাকে তুলে নিয়ে গেছে।
‎
‎সিফাত আব্দুল্লাহ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। গাজীপুরের গাছা এলাকার এক সাধারণ পরিবারের ছেলে। নিজের বাসায়, নিজের প্লেটে ভাত নিয়ে বসেছিল। ঠিক তখনই পুলিশ এসে তাকে লুঙ্গিপড়া অবস্থায় টেবিল থেকে তুলে নিয়ে গেল। কারণ? সে একটা ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারকে উদ্দেশ্য করে অত্যন্ত কটু ভাষায় গা’লি’গা’লা’জ করেছিল। বিদ্যুৎ বিলের দুটো কাগজ দেখিয়ে রাগের বশে কথা বলেছিল।
‎
‎অনেকে বলছে, বিরোধী দল সরকারকে টোপ দিয়েছিল—এমন গা’’লি দিলে সরকার যদি গ্রে’প্তা’’র করে, ব্যাস, তখনই বলা হবে সরকার বাকস্বাধীনতা হরণ করছে।
‎সরকারও সেই টোপ গিলে ফেলল।
‎ব্যাস! এরপর গ্রে’প্তা’র’’কে সামনে রেখে শুরু হলো বাকস্বাধীনতা হরণের অভিযোগ।
‎
‎সরকার যদি এই পুরনো কৌশল থেকে বেরিয়ে না আসে, তাহলে আম-ছালা দুটোই যাবে। একদিকে জনরোষ বাড়বে, অন্যদিকে যারা সত্যিই সমালোচনা করে তাদেরকে হিরো বানিয়ে দেবে। সিফাতের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আজ তার নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। মানুষ তার পাশে দাঁড়াচ্ছে—না তার গালির জন্য, বরং তার গ্রেফতারের জন্য।
‎
‎অনেকে বলছেন, সরকারের আরও স্মার্ট পথ ছিল। কেউ যদি সরকারকে গা’’লি দেয়, তাহলে বড়জোর তাকে সামাজিক মাধ্যমে লাইভে এনে ক্ষ’’মা চাওয়াতে পারত। বাবা-মাকে ডেকে এনে বিচারের ভার তাদের হাতে দিতে পারত। তাতে সরকারের মর্যাদা বাড়ত, জনগণও দেখত যে সরকার শক্তিশালী হয়েও ক্ষমাশীল। কিন্তু গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিলে যা হয়, তাই হয়েছে—ছেলেটা হিরো হয়ে গেছে।
‎
‎এখন সিফাতের পেছনে যে সফট কর্নার তৈরি হয়েছে, সেটা সরকার নিজেই তৈরি করেছে। মানুষ ভাবছে—এই ছেলেটা আমাদের কথা বলেছে, আর সরকার তাকে শুধু শুধু শাস্তি দিয়েছে। এই ধারণা একবার মনে গেঁথে গেলে, সেটা আর সহজে মোছা যায় না।
‎
‎সরকারকে এই গ্রে’ফ’তা’’রে’র পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। নইলে প্রতিবারই এমন হিরো তৈরি হবে। আর প্রতিবারই সরকার নিজেই নিজের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে।
‎
‎

Address

Rangpur

Telephone

+8801717391444

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছিলে না তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছিলে না তুমি:

Shortcuts

Share