1 Gift&craft house এ আপনাকে স্বাগতম । আপনারা যারা এখানে অর্ডার করতে আগ্রহী অর্ডার দেয়ার আগে তাদের আমাদের সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন ।
২. Gift&craft house শুধুমাত্র একটা অনলাইন শপ নয়, এটা আমাদের আর্টের ক্যানভাস, এটা আপনাদের-আমাদের সবার অনুভূতির প্লাটফর্ম । সুতরাং, আমরা পেশাদার নই । আমাদের আচরণও পেশাদার নয় । আমরা আর্টিস্ট । আমরা অপেশাদারের মত একটা ক্র্যাফটকে সুন্দর করার জন্য ঘণ্টার পর ঘণ্টা সেট
ার পেছনে ব্যয় করতেও কার্পণ্য করি না। তাই, আমরা আশা করবো, আমাদের কাছ থেকে পেশাদারি নিয়ম ও আচরণ আশা করবেন না ।
২. এটা শুধুমাত্র ব্যবসা নয় এবং আমাদের ক্র্যাফটগুলো কোন প্রোডাক্ট বা পণ্য নয় । আপনি যেকোন ছোট-বড় প্রতিষ্ঠান থেকে আসতে পারেন । আপনাকে স্বাগতম । তবে, আমাদের কাছে প্রতিটা মানুষ এবং প্রতিটা কাজই সমান । আমরা আমাদের কাজকে যথেষ্ট সম্মান করি, আমরা আশা করবো আপনিও সেই সম্মান বজায় রেখে আমাদের কাছে সম্মানিত হবেন ।
৩. কেউ কেউ আমাদের বলেন, "ক্লায়েন্ট যা বলেন তাই ঠিক (Client is always right)." দুঃখিত যে, আমরা এ কথায় মোটেই বিশ্বাসী নই । আমরা বিশ্বাস করি, মানুষ মাত্রই ভুল করে ।
৪. Gift&craft house আমাদের ক্র্যাফটের মান ও আমাদের পরিশ্রমের তুলনায় ক্র্যাফটের নির্ধারিত মূল্য যথেষ্ট কম । আমাদের কাঠগুলো বেশ উচ্চ মানের । অন্যদিকে, আমরা ছবি সাদাকালো করি না, স্কেচ করি; যেটা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ । ডিজাইনগুলোতেও প্রচুর সময় ব্যয় করতে হয় । আমরা আমাদের কাজের মান ঠিক রাখতে অত্যন্ত সচেতন এবং সেজন্য আমরা বেশি অর্ডার নেই না । আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে মূল্য নির্ধারণ করেছি । এইসব কারণে আমাদের ক্র্যাফটের মূল্য অপরিবর্তনশীল এবং চাকচিক্যময় প্যাকেজিং করার সময়, অর্থ ও সুযোগ আমাদের নেই ।
৫. সকলের থেকে ভিন্নধর্মী। আমরা অন্যদের সাথে তুলনা করি না । আপনার যদি আমাদের ক্র্যাফটের মান, মূল্য, পেমেন্ট ও ডেলিভারি সিস্টেম এবং যেকোন সার্ভিস নিয়ে সংশয় থাকে, তাহলে আপনি নিজেই বিবেচনা করে ঠিক করুন আপনি কি চাচ্ছেন, আমাদের কাছে সেই তুলনা তুলে ধরার কোন প্রয়োজন নেই । আমরা শুনতে আগ্রহী নই এবং এ ব্যাপারে আপনাকে কোন প্রকার সাহায্য করতে পারবো না ।
৬. আমরা ২৪ ঘণ্টা ফোনে বা অনলাইনে থাকি না । আপনি ফোনের বা মেসেজের রিপ্লাই না পেলে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন । আমরা ব্যস্ততা কাটিয়ে উঠলে এবং অনলাইনে আসলে অবশ্যই জবাব দিবো ।
৭. আপনি আপনার অর্ডার দেয়া ক্র্যাফটটা যতবারই সুন্দর করে তৈরি করতে বলুন না কেন, কিংবা একবারও যদি সুন্দর করে তৈরি করার কথা না বলেন, ফলাফল একই । এই কাজটা আমাদের প্যাশন এবং এটা আমাদের আর্ট । আমরা আমাদের প্রতিটা কাজের প্রতিই সমান যত্নশীল এবং প্রতিটা ক্র্যাফটই আমাদের সর্বোচ্চ চেষ্টার বহিঃপ্রকাশ । তাই আমাদেরকে ক্র্যাফট সুন্দর করে তৈরি করার কথা না বলে আপনি চেষ্টা করুন আপনার ক্র্যাফটের জন্য আমাদেরকে যথেষ্ট সময় দেয়ার ।
৮. ছবি যত পরিষ্কার ও ছবির মান যত ভালো হবে, স্কেচ ততো ভালো হবে । আমরা একটা ছবিই স্কেচ করবো । তাই আমাদেরকে সবচেয়ে ভালো ছবিটাই দিন । ডিজাইন আমরাই করি । আপনি আমাদেরকে ছবি, নাম/উদ্ধৃতি/লেখা, ফোন নাম্বার ও ডেলিভারি অ্যাড্রেস একবারেই দিবেন । আপনি যদি বলে দিতে চান আমরা কিভাবে কাজটা করবো/কোন ডিজাইন/চাহিদা (requirements)/পছন্দ থাকে, তবে সবকিছু একসাথে একবারই চূড়ান্তভাবে দিবেন । নয়ত আমাদের চোখে নাও পড়তে পারে । আমাদের অনেকের সাথে চ্যাট করতে হয় । তাই পুরো চ্যাট হিস্ট্রি পড়ে তথ্যগুলো এক করা সম্ভব নয় । ভুলের সম্ভাবনা এড়াতে কিছু তথ্য মেইলে এবং কিছু তথ্য মেসেজে দিবেন না । যেকোন একটা মাধ্যম বেছে নিন ।
৯. যেকোন তথ্য দেয়ার প্রয়োজন হলে বা কিছু জানাতে হলে ফোনে না জানিয়ে মেসেজে লিখে দিন । Khan Craft সদস্যরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রের দায়িত্বে থাকেন এবং সবাই মেসেজ অনুযায়ী কাজ করেন । তাই, একজনকে ফোনে জানালে অন্য সদস্যরা সেই তথ্য নাও জানতে পারেন ।
১০. যেকোন আর্জেন্ট অর্ডার (৫ দিনের কম সময়) এবং অর্ডারের ক্ষেত্রে ৬০% অ্যাডভান্স ও বাকি ৪০% আপনাকে রেডি ক্র্যাফটের ছবি দেখানোর পর পরিশোধ করতে হবে । মনে রাখবেন, বাকি ৪০% পরিশোধ না করা পর্যন্ত আমরা কোনভাবেই ক্র্যাফট কুরিয়ার করবো না । আপনার ক্র্যাফট পাওয়ার তাড়া থাকলে আপনি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন ।
আপনি যদি আপনার প্রিয়জনদের ভিন্ন কিছু উপহার দিতে চান এবং আপনার পূর্বশর্ত যদি হয়ে থাকে উৎকৃষ্ট মান, নতুনত্ব ও অভিজাত উপস্থাপন, তাহলে আপনি অবশ্যই Khan Craft বেছে নিবেন । অর্ডার করে আপনি কতটুকু লাভবান হবেন এবং আমরা বিশ্বস্ত কি না সেটা আপনি আমাদের পেইজের টাইমলাইন, অ্যালবামের অসংখ্য কাজ এবং আমাদের সেবাগ্রহণকারীদের রিভিউ থেকে বুঝে নিতে পারেন । সেবাগ্রহণকারীদের সাথে যোগাযোগ করে যাচাই করতে পারেন । পূর্বে আমরা হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারির নিয়ম রেখেছিলাম । তবে কিছু জটিলতার কারণে আমাদেরকে সেই নিয়ম পরিবর্তন করতে হয়েছে । আমরা অগ্রিম টাকা নিয়ে থাকি কারণ, একটা ক্র্যাফট তৈরি করতে এবং সেটাকে নিখুঁত করতে আমাদের অক্লান্ত পরিশ্রম, যথেষ্ট সময় ও অর্থ ব্যয় করতে হয় । আপনার জন্য যেই ক্র্যাফটটা আমরা তৈরি করব, সেটা আমরা অন্য কাউকে দিয়ে দিতে পারব না । আমরা তৈরি করার পর আপনি অর্ডার বাতিল করলে সেই ক্র্যাফটটা আমাদের কোন কাজেই আসবে না । তাছাড়া, আমরা যেহেতু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্র্যাফটটা পাঠাব, তারা আমাদের কোনপ্রকার পেমেন্ট গ্রহণ করবে না । অত্যন্ত দুঃখিত যে, ঢাকার বাহিরে আমরা বর্তমানে বিশ্বস্ত কোন হোম ডেলিভারি সার্ভিসের সহায়তা নিতে পারছি না এবং আমরা নিজেরাও হোম ডেলিভারি দিয়ে পারছি না । কারণ আমরা স্বল্প পরিসরে অল্প কিছু মানুষ Khan Craft এর সাথে যুক্ত । সুতরাং, আমরা নিজেরা যতক্ষণ আমাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট হব না, আমরা ক্র্যাফট পাঠাব না । একান্তই আনন্দ পেতে এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়েই Khan craft এর পথচলা । তাই আমাদের কাজের মান সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন । আপনার মতামত আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ । আমাদের কোন প্রকার সংশয় থাকলে আমরা আপনাকে জানাব । আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আপনাকে আমাদের কাজ দিয়ে মুগ্ধ করতে । সুতরাং, আমাদের কাজ ও সেবা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। .
১১. পেমেন্টের পর আপনার অর্ডার কনফার্ম ধরা হবে । অর্ডার কনফার্ম করার পর আমাদেরকে কাজ করার সময় ও সুযোগ দিন । ডেডলাইন অনুযায়ী আমরা কিছু নিয়ম মেনে কাজ করি । এই সময়টা ধৈর্য্য ধরে অপেক্ষা করুন । আমাদেরকে তাড়া দেয়ার কিছু নেই । আমরা নিজেদের তাগিদেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি । ক্র্যাফট তৈরি হলে আমরা নিজেই আপনাকে জানাবো ।
১২. আমরা ঢাকার ভেতরে স্টিডফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি।এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে বাংলাদেশের যেকোন প্রান্তে ক্র্যাফট পাঠাই। অন্য কোন কুরিয়ার সার্ভিসে পাঠানো আমাদের সম্ভব নয় । আপনি আপনার নিকটবর্তী কোন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে ক্র্যাফটটা গ্রহণ করতে পারলে ভালো হয় । ঢাকার বাহিরে আর্জেন্ট অর্ডারের ক্ষেত্রে কুরিয়ার ও সময়ের গ্যারান্টি আমরা দেই না । আপনাকেই সেই ঝুঁকি নিয়ে অর্ডার দিতে হবে । হোম ডেলিভারির গ্যারান্টিও আমরা দেই না । সেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করে । তারা যদি হোম ডেলিভারি দেয়, সেক্ষেত্রে বেশি সময় নেয় । তাই আপনি আপনার নিকটবর্তী কোন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখার ঠিকানা পাঠালে সেটা আপনার জন্যই ভালো হবে । যাদের হোম ডেলিভারিই দরকার, তাদের ঠিকানা আমরা ক্র্যাফটের পার্সেলে লিখে দিতে পারি, তবে সেটা সময়মত ও জায়গামত পৌঁছানোর দায়িত্ব আমাদের না । আর আমরা বিশ্বাস করি, আপনি যদি আমাদের অক্লান্ত শ্রম এবং ক্র্যাফটের গুরুত্ব ও মূল্য বুঝতে পারেন তবে হোম ডেলিভারিতে মাথা না ঘামিয়ে ভিন্ন ধাঁচের এই ক্র্যাফট পাওয়ার জন্য কিছুটা কষ্ট করতেও রাজি থাকবেন ।
১৩. Khan Craft এর পথচলা প্রায় দুই বছর হলো । আমরা সবসময়ই তৎপর থাকি এবং কুরিয়ার সার্ভিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি যাতে আপনি সময়মত আপনার ক্র্যাফট হাতে পান । তবে কুরিয়ারের সীমাবদ্ধতায় যেহেতু আমাদের হাত নেই, আশা করি ব্যাপারটা বিবেচনায় রাখবেন ।
১৪. আপনি যদি কাঠের রঙ, ফাইবার ও দাগের ব্যাপারে খুঁতখুঁতে হন, তাহলে এখানে অর্ডার না দেয়াই ভালো । আমরা প্লাস্টিক নয়, কাঠ নিয়ে কাজ করি । কাঠ একটা প্রাকৃতিক উপাদান । কাঠই আমাদের ক্যানভাস । আর এটাই আমাদের শৈল্পিক সৌন্দর্য্য ।
১৫. আমরা কতটুকু বিশ্বস্ত সেটা আমাদেরকে জিজ্ঞাসা না করে পেইজের পোস্ট, অ্যালবাম, রিভিউ দেখে সিদ্ধান্ত নিন । এ সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা-না করার মধ্যে কোন পার্থক্য নেই । আপনি সবকিছু জেনে নিয়ে একদম নিশ্চিত হয়েই অর্ডার করার জন্য পেইজে মেসেজ দিন ।
১৬. আপনি বলতে পারেন, আমাদের সব নিয়মই আমাদের সুবিধা অনুযায়ী তৈরি করা । ব্যাপারটা আসলে ঝামেলা এড়ানো । ক্র্যাফটের পেছনে আমাদের অনেক সময় দিতে হয় । অথচ, গত এক বছর বিভিন্ন ঝামেলা আমাদের যথেষ্ট সময় অপচয় করেছে । এমন হলে স্বাভাবিকভাবেই আমাদের কর্মদক্ষতা হ্রাস পায়, ক্র্যাফটে সেটার প্রভাব পড়ে । তাই, আমরা শুধু তাদেরই অর্ডার নিতে চাই, যারা এই শিল্পের কদর বুঝে এবং সেটাকে সম্মান করে । আমাদের অনেক অর্ডারের দরকার নেই, আমাদের এমন ক্লায়েন্ট দরকার যারা শিল্প ও শিল্পীর গুরুত্ব বোঝে । এই জায়গাটা আমাদের-আপনাদের সবার আবেগের, অনুভূতির; শিল্পের, সৃষ্টির । আমরা আমাদের তৈরি প্রতিটা ক্র্যাফটকে এবং এই জায়গাটাকে প্রচন্ড ভালোবাসি । তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে জায়গাটাকে কলুষিত করার ইচ্ছা আমাদের নেই ।