Sumu's কুটির

Sumu's কুটির -Hoping that my blogs will make your days a bit happier!

ভাই /বোনের বন্ধুত্ব এখন এরকম 😍
02/08/2025

ভাই /বোনের বন্ধুত্ব এখন এরকম 😍

একটা বার এই পরিবার এর জায়গায় নিজেকে ভাবেন দেখবেন দম বন্ধ হয়ে আসছে 💔আল্লাহ্‌ আমাদের মাফ করুন 😢🤲
22/07/2025

একটা বার এই পরিবার এর জায়গায়
নিজেকে ভাবেন
দেখবেন দম বন্ধ হয়ে আসছে 💔
আল্লাহ্‌ আমাদের মাফ করুন 😢🤲

22/07/2025

"মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে।
তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি !"
সূরা ইউনুস - ১২

📌পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।একটা ...
09/07/2025

📌পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।
একটা স্বামী চাইলেই অনেক কিছু বদ্‌লে দিতে পারে
পারে সুন্দর স্বপ্নের মতো ভালো রাখতে 💔❤️

30/06/2025

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।
খরচ করার পর খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে যাই।
এভাবেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে ভালই আছি আমি ! 🙂

আমার শখের বাগান 💚❤️                                     #বাংলা  #ট্রেন্ডিং  #ভাইরাল  #ফেসবুকভাইরাল  #নতুনকন্টেন্ট  #কন্ট...
26/06/2025

আমার শখের বাগান 💚❤️

#বাংলা #ট্রেন্ডিং #ভাইরাল #ফেসবুকভাইরাল #নতুনকন্টেন্ট #কন্টেন্টক্রিয়েটর

মাধবীলতা 💚💚
24/06/2025

মাধবীলতা 💚💚

She's your wife, not your maid.Don't treat her like she was hired toserve you.She cooks, she cleans, she cares - not bec...
04/06/2025

She's your wife, not your maid.

Don't treat her like she was hired to
serve you.

She cooks, she cleans, she cares - not because it's her duty but because it is her way of showing love.

Don't take that love for granted.

Help her respect her love her

She didn't marry you to carry the whole load alone

- He married you to build a life together.

❤️
29/05/2025

❤️

এটা সত্যি ঘটনা

- The most luckiest man.💗
ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা)

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”

এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।

কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!

প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:

“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!

এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
Collected

19/05/2025

যেসব বাঙালি দম্পতি বিদেশে থাকে তাদের কিন্তু বিচ্ছেদ নেই বললেই চলে 💖
এটা আমি অনেক খেয়াল করেছি
কারণ কি জানেন?? 🤔
কারণ তারা তাদের নিজেদের মতো লাইফ টা লিড করতে পারে লাইফ টা এনজয় করতে পারে 💓

তারা দুজনেই জব করে, বাসার সব কাজ দুজন মিলে করে, বাচ্চা দুজনে মিলে টাইম মেইনটেন করে লালন-পালন করে,
আবার দেখবেন সুন্দর সময় পেলেই ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে 💞

তাদের বাংলাদেশের মতো সমাজ নামের অসুস্থ পেরা নেই,
নেই শশুরবাড়ির অমানবিক মানসিক /শারীরিক নির্যাতন😓
তাদের চিন্তা শুধু জীবন/জীবিকা
আর সন্তান এর জন্য দায়িত্বশীল গুড প্যারেন্টিক নিয়ে
এবং সেটা বাবা - মা দুজনের জন্যই সমান ভাবে
আমাদের দেশের মতো সব বউ /মায়ের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না
দেশে থাকলে কিন্তু ওই পুরুষ টা ঠিকই বউ এর উপরেই সব চাপিয়ে দিতো, যেটা অন্য দেশে থেকে তারা শিখে যায়। লাইফ টা কিভাবে সহজ আর সুন্দর করে চালানো যায় 💖
যার জন্য মহিলা মানুষ মানসিক এবং শারীরিক ভাবে বেশ সস্তি থাকে সংসারে অশান্তি কম থাকে
আর ওই বিচ্ছেদ টা খুবই কম হয় ❤️

যেটা কিনা আমাদের দেশে থেকে পুরুষ /মহিলারা করতে পারে না বা করতে দেয় না
আমাদের চিন্তা শক্তি /সমাজ ব্যবস্থার যে কবে উন্নতি হবে
মানুষ গুলো কবে একটু শান্তি পাবে
আল্লাহ্‌ ভালো জানেন 😓
আল্লাহ্‌ তুমি সহায় হও 🙏🤲❤️

Sumu's কুটির

আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে। যতদিন শাশুড়ী বেঁচে থাকবেন ততদিন শাশুড়ীর সংসারেই ছেলের বউকে থাকতে হবে। সে চাইলে ও আলা...
09/04/2025

আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে। যতদিন শাশুড়ী বেঁচে থাকবেন ততদিন শাশুড়ীর সংসারেই ছেলের বউকে থাকতে হবে। সে চাইলে ও আলাদা করে নিজের সংসার পাবে না। শাশুড়ীর সংসারে শাশুড়ীর কথা মতোই সব চলবে। এখানে ছেলের বউয়ের কোন স্বাধীনতা থাকবেনা। সবকিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে। এমনকি শাশুড়ীর সংসারে নিজের মন মতো একটা রুম ও ডেকোরেশন করা যাবে না। বেশি কিছু বললে বলে, " নিজের সংসারে যা খুশি কইরো, আমার সংসারে এসব চলবে না। "

কিন্তু দেখো, আমাদের মতো সেই অসহায় বউ গুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ীর মরার পর।

তার আগে নিজের সংসার! সেটা আবার কি!? " বুড়া মানুষ বাঁচবেই আর কয়দিন! শাশুড়ী মরলে সবই তো তোমার।" তো বউটা ও অপেক্ষা করতে থাকে, কতদিনে শাশুড়ীটা মরবে। ( শুনতে খারাপ হলেও এটাই বাস্তব সত্যি।) 😓

আর এই সংসার টা তার হবে....।

ততদিনে একটা মেয়ের আর শখ বলতে কিছু থাকে না। তখন সে আর মেয়ে থাকে না। তার বয়স পেরিয়ে ৩৫ - ৪০ এ চলে যায়। তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয়। কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না। তখন আর ঘর গুছানোর মতো মানসিকতা থাকেনা। তখন শুধু মাথার উপর অনেক গুলো দায়িত্ব থাকে। ছেলে মেয়েদের লেখা পড়া, তাদের সুন্দর ভবিষ্যত এসবের চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায়। সব কিছুতেই কেমন নিজেকে বোঝা বলে মনে হয়। জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে। অতীতের কথা মনে পড়ে। যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায়৷ তখন তার স্বামী মেয়েটা কে বলে, " তুমি কি পারবে এই বয়স্ক মানুষ টা কে একা ফেলে চলে যেতে। " ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না। সে চুপ হয়ে যায়। কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে! যেই শাশুড়ীর জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয়, সেই শাশুড়ী কি আদৌও মেয়েটার কথা ভাবে?

বরং মেয়েটা সেই সংসারে থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায়। সারাক্ষণ আতংকে থাকে কখন না জানি শাশুড়ী মা রেগে যায়। কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা, অশান্তি শুরু হয়ে যায়। এইভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না।

হটাৎ অনেক বছর পর মেয়টার মনে পরে, সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু সৃতি তৈরি হয়নি। সারাদিন কাজের পর রাতে সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি। সংসারে সবার সাথে থেকে, লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভিজার সুযোগ হয়নি মেয়েটার।

মেয়েটার মনে পড়ে যায়, অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি। মেয়েটা দৌরে যায় স্বামীর কাছে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আজ জমিয়ে মনের কথা বলবে তাকে। কিন্তু হটাৎ মেয়েটা বুঝতে পারে এতোদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে। গল্প করার বয়স টা পেরিয়ে গেছে অনেক আগেই। ছেলে - মেয়েরা বড়ো হয়েছে। এখন এসব করা মানে... ছি ছি!

মেয়েটা আঁচলে মুখ গুঁজে দৌড়ে চলে যায়। নিজেকে বন্ধি করে নেয় অন্ধকার চার দেয়ালের মাঝে৷ 💔🥀

[এটা সবার বেলা না। কিন্তু অধিকাংশ পরিবারেই সেম কাহিনি। ]

Copied

এটা সবার বোঝার ক্ষমতা নেই 🙂
26/03/2025

এটা সবার বোঝার ক্ষমতা নেই 🙂

Address

Savar

Telephone

+8801907926766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumu's কুটির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share