05/02/2026
আল্লাহ মানুষকে অসম্ভব কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন,একজন শায়খ সবসময় বলতেন,দুনিয়াকে এমন ভাবে তৈরী করা হয়েছে যাতে এটি প্রতি মূর্হতে তোমাকে দূঃখ কষ্ট দিবে,এটা অন্যতম বড় পরীক্ষা...!
মানুষ মাত্রই চায় তার দূঃখ কষ্ট সাথে সাথে চলে যাক, এমন কিছু হোক যাতে তার আশেপাশের মানুষ গুলো অনুভব করে যে সে ভীষণ কষ্ট হচ্ছে। সে চায় তার কষ্ট নিয়ে সবাই তাকে সান্ত্বনা দিক,কথা বলুক...!
প্রিয় ভাই/বোন, বিশ্বাস করুন, আপনার কষ্ট আপনি যতটা বুঝতে পারছেন তা এভাবে আর কেউ বুঝবেও না। হয়ত আপনি ভাবছেন আল্লাহ কে বলছেন তা ও কেন কষ্ট যাচ্ছে না?
এটা ভেবে হতাশ হবেন না।হয়তো আল্লাহ আপনার ধৈর্য্যের পরীক্ষা নিতে চাচ্ছেন, নতুবা চাচ্ছেন আপনি দুআ কবুল করানো জন্য আরো বেশি নেক কাজ করুন।...!
প্রিয় ভাই/বোন, ক্ষতি নেই, হারাবার ও কিছু নেই। দুনিয়ার জীবন বড়ই সংক্ষিপ্ত। এক আল্লাহর উপর ভরসা করতে শিখুন...!
আর জেনে রাখুন, যারাই আপনার প্রতি করা অবিচার, প্রতারণা,জু'লুম করেছে, তাদের এর প্রতিদান নিয়েই যেতে হবে; দুনিয়া কিংবা আখিরাত; শাস্তি পেতেই হবে। তাই সবর করুন। নিজেকে সান্ত্বনা দিন
বেশি বেশি দুআ করুন...!
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন