Cooking story by Shimul

Cooking story by Shimul I love cooking and running a flexible online business. As a global mentor, I help everyday people start their own online business, even from zero.

My goal is to help them earn income while having more time for family and hobbies ..

25/09/2026
25/09/2026

আবারও প্রিয় মানুষদের সঙ্গে কাটিয়ে এলাম কিছু সুন্দর, আনন্দময় মুহূর্ত। ❤️🍂

শুরু হয়ে গেছে Fall season—চারপাশের প্রকৃতি যেন নতুন রঙে সেজে উঠছে। চমৎকার আবহাওয়া, সবুজে ঘেরা সুন্দর পার্ক আর শান্ত লেকের পাশে ঘুরে বেড়ানোর আনন্দটাই যেন আলাদা। 🌿🍁🌊

তার সঙ্গে প্রিয় মানুষদের আড্ডা, হাসি-আনন্দ, মজার মজার ঘরের রান্না আর একসঙ্গে BBQ করে খাওয়ার আনন্দ—সব মিলিয়ে সময়গুলো হয়ে উঠেছিল আরও বেশি স্মরণীয়। 🥰🍢🍗

ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু মুহূর্তই তো আমাদের মনকে প্রশান্তি দেয়, ভালোবাসায় ভরিয়ে দেয় এবং সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। ❤️

আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য মিনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 📸❤️
তোমার তোলা ছবিগুলো আমাদের এই আনন্দের মুহূর্তগুলোকে আরও সুন্দর করে রাখবে। 🥰

আবারও এমন সুন্দর সময় কাটুক প্রিয় মানুষদের সঙ্গে—এই প্রত্যাশা। 🍂🌿❤️

26/08/2026

একেতো এত সুন্দর একটি জায়গা দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম, তার ওপর মজার মজার সুস্বাদু খাবার খেয়ে মন ভরে গেল! ❤️🌸

প্রিয় মানুষগুলোর সঙ্গে এমন সুন্দর একটি দিন সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। 🥰
এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ❤️

আবারও এমন সুন্দর একটি দিন আসুক—এই প্রত্যাশায়। 🌿✨
#সামারেরআনন্দ

12/08/2026
12/08/2026

এক রোদ্রোজ্জ্বল সুন্দর দিনে কিছু প্রিয় মানুষের সঙ্গে কাটানো আনন্দঘন কিছু মুহূর্ত। ❤️🌸

এই প্রবাস জীবনে বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না—প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু সময়, কিছু হাসি আর ভালোবাসায় ভরা মুহূর্তই যেন আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। 🥰

ছোট ছোট আয়োজনেই খুঁজে পাই বড় সুখ।
এই সুন্দর মুহূর্তগুলোই প্রবাস জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। 💕✨

#প্রবাসজীবন #স্মৃতিরপাতা #প্রিয়মানুষ #আনন্দঘনমুহূর্ত #ছোটছোটসুখ #ভালোবাসারমুহূর্ত #প্রবাসেরগল্প

21/06/2026

প্রিয় কন্যা শিপার বিয়ে ,তাই তাকে নাইওর এনেছিলাম। তাকে ঘিরে পরিবারের সবার সাথে ছোট্ট একটি আনন্দঘন আয়োজন করেছিলাম।

বিয়ের পর প্রতিটি মেয়েই নিজের সংসার, দায়িত্ব ও নতুন জীবনের ব্যস্ততায় জড়িয়ে পড়ে। তখন আর আগের মতো করে সবসময় কাছে পাওয়া যায় না। তাই এই মূল্যবান মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখতে চেয়েছি। সবার ভালোবাসা ও দোয়ায় আমাদের এই ছোট্ট আয়োজনটি সুন্দর ও আনন্দময় হয়ে উঠেছিল। ❤️🌸


Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Cooking story by Shimul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share