05/02/2021
💓বাবলী ম্যাডাম💓
আজকের এই পোর্ট্রেটের মানুষটি আমাদের জন্য অনেক স্পেশাল।💞 কারণ একজন অগ্রগামীয়ান হিসেবে আমাদের স্মৃতিগুলোর মাঝে 'বাবলী ম্যাডাম' এই নামটি নিবিড়ভাবে জড়িত।
মনে পড়ে সে দিনগুলোর কথা। যখন হাজার অভিযোগ,আবদার নিয়ে কোনো দ্বিধা ছাড়াই হাজির হতাম ম্যাডামের দ্বারপ্রান্তে। ম্যাডাম তখন বিন্দুমাত্র বিরক্তি ছাড়াই গভীর মনযোগ দিয়ে আমাদের শুনতেন আর একজন মায়ের মতো পরম আদরে সব সমস্যার সমাধান করে দিতেন।🥰
এই পোর্ট্রেটটির অর্ডার এসেছিল আমাদেরই স্কুলের এক জুনিয়রের কাছ থেকে। যার ডেলিভারির জন্য সময় ছিল খুবই অল্প। প্রথমে করা নিয়ে দ্বিধা বোধ করলেও, যখন জানতে পারলাম বাবলী ম্যাডামের পোর্ট্রেট করতে হবে, তখন সানন্দে চরম উৎসাথে কাজটি নিয়ে নিলাম।🥰 সত্যিই, কাজটি করতে পেরে অগ্রগামীয়ান হিসেবে টিম আরশি গর্বিত।💟
বাবলি ম্যাডাম চাকরি জীবন থেকে অবসর নিলেও, আমাদের সকল অগ্রগামীয়ানদের মনে একজন আর্দশ, আলোকিত নারীর প্রতিকৃতি হিসেবে থাকবেন সারাজীবন।❤️❤️
💓Size: Customized
💓Medium: Glass colour
💓Base : 2.5mm glass
💓Price: Kindly inbox us.
You can order any customized painting. For any kind of query feel free to inbox us. 💓