কারুহেম

কারুহেম ❤️❤️❤️

08/09/2026

৩ ঘণ্টা ধরে এটা বানালাম! 🧶❤️
এখনো finishing-এর কাজ বাকি… কিন্তু সত্যি বলতে আর ধৈর্য নেই! 😂🤣🤯
এই colour combination-টাই আমাকে crazy করে দিচ্ছে! 😵‍💫😂


🤩🌃☺️Good night 🌃😍☺️
07/09/2026

🤩🌃☺️Good night 🌃😍☺️


07/09/2026

জীবনে আর কী কী নিয়ে ধরা খাবো, মহান আল্লাহ পাকই জানেন! 😅

গত মাসে ডয়চল্যান্ড-টিকিট বাতিল করেছি, সেটা আমিই জানি। আমি জানি, এই মাস পর্যন্ত আমার টিকিট আছে। তাই ভাবলাম, আগামী মাস থেকে শুধু ব্রেমারহাভেন বাসের টিকিটটাই নেব।

কিন্তু ভাগ্যের কী পরিহাস! টিকিট checker উঠল। আমি নিশ্চিত হওয়ার জন্য নিজের টিকিট চেক করে দেখলাম—ডয়চল্যান্ড-টিকিট বাতিল 😑
ফলাফল—৬০ ইউরো জরিমানা! 🥲

তারপর আবার ৬৩ ইউরো দিয়ে ডয়চল্যান্ড-টিকিট করেছিলাম। ভেবেছিলাম ২৩ ইউরো সাশ্রয় করব, কিন্তু জরিমানা দিলাম ৮৩ ইউরো 🤦‍♀️

জীবন আসলে প্রতিদিনই নতুন নতুন শিক্ষা দেয়। আর জার্মানিতে এসে এই টিকিটের ঝামেলা তো জীবনের আলাদা একটা অধ্যায়! 😂

যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এই ছোট ছোট ভুল আর ঝামেলাগুলো থেকেই অনেক কিছু শেখা যায়।
জীবনের এই শিক্ষাগুলোও খুব দরকার—নইলে মানুষ শিখবে কীভাবে! ❤️


05/09/2026

সব সম্পর্ক ধরে রাখতে নেই… 🌸

সব সম্পর্ক জীবনের শেষ পর্যন্ত বয়ে নিয়ে যেতে হয় না।
কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয় নিজের শান্তির জন্য,
কিছু মানুষকে দূরে সরিয়ে দিতে হয় নিজের সম্মানের জন্য।

যে সম্পর্কে বারবার কষ্ট পেতে হয়,
যেখানে নিজের কথা বলতে ভয় লাগে,
যেখানে ভালোবাসার চেয়ে অবহেলা বেশি—
সেই সম্পর্ক আঁকড়ে ধরে থাকার কোনো মানে নেই।

বারবার ক্ষমা চাইতে চাইতে যদি নিজের আত্মসম্মানটাই হারিয়ে যায়,
তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো।

যে সম্পর্ক তোমাকে বদলে দেয়, ভেঙে দেয়,
তোমার ভেতরের সুন্দর মানুষটাকে ধীরে ধীরে শেষ করে দেয়—
সেই সম্পর্ক ধরে রাখার নাম ভালোবাসা নয়।

মনে রাখবেন,
কিছু সম্পর্ক হারানো মানে জীবন থেকে কাউকে হারানো নয়;
বরং কখনো কখনো নিজেকে ফিরে পাওয়া। ❤️

সবাইকে ধরে রাখতে নেই…
কখনো কখনো ছেড়ে দিতে হয়,
নিজের শান্তির জন্য, নিজের সম্মানের জন্য,
নিজেকে ভালো রাখার জন্য। 🌿✨


Adresse

Bremerhaven
27570

Telefon

+8801319312102

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von কারুহেম erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen