Zee Tripura

Zee Tripura Connected Ze Tripura TV channel. (8794971603 Only WhatsApp)

❤️Maa 🙏Tripura Sundari🌺🌺
12/06/2026

❤️Maa 🙏Tripura Sundari🌺🌺

Joy maa🌺🌺🌺🙏🙏🙏🙏
11/06/2026

Joy maa🌺🌺🌺🙏🙏🙏🙏

09/06/2026

গাঁজা সহ ধৃতকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, অস্বীকার এসআই-র, বিলোনিয়া রেল স্টেশনে আর্থিক লেনদেনের মাধ্যমে পালাতে সহযোগিতা করার গুরুতর অভিযোগ উঠল বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায়, এবংপুলিশের আইবি নেপাল নমঃ সহ জিআরপি পুলিশের বিরুদ্ধে।

07/06/2026

করবুক প্রতিনিধিঃ রহস্যজনক ভাবে ভাড়াটিয়া বাড়িতে গলা*য় ফাঁ*স লাগিয়ে আ**ত্মহত্যা করল এক জনজাতি ছাত্রী। ঘটনা নূতন বাজার থানাধীন জুড়ানিয়া কারবারি পাড়ায়। আত্মহত্যা করা ছাত্রীর নাম সুনীতা জমাতিয়া (১৮) ঘটনাস্থলে পৌঁছায় নতুনবাজার থানার পুলিশ এবং নিয়ে যাওয়া হয় মর্গে

06/06/2026

উদয়পুরে হঠাৎ করেই সুভাষ সেতু বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরনো সেতুতে মেরামতির কাজ চলার মাঝেই প্রশাসনের পক্ষ থেকে আকস্মিকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া, ব্যবসায়ী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
অভিযোগ উঠেছে, কোনো রকম আগাম ঘোষণা, বিকল্প রাস্তার পর্যাপ্ত ব্যবস্থা কিংবা জনসচেতনতা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হতে হয়। এরই মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নতুন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়াকে ঘিরেও উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয়দের একাংশের দাবি, নতুন সেতুর সমস্ত কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সাইনবোর্ড ও আলোর ব্যবস্থাও চোখে পড়েনি বলে অভিযোগ। তড়িঘড়ি করে উদ্বোধনের আগেই সেতু খুলে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে সমালোচনা। সাধারণ মানুষের অভিযোগ, উন্নয়নের নামে পরিকল্পনাহীন কাজের ফলেই বারবার দুর্ভোগ বাড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি স্পষ্ট নির্দেশিকা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি তুলেছেন উদয়পুরবাসী।

06/06/2026

ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, উত্তর ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফের বড়সড় মাদক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ধর্মনগর থানাধীন রাঘনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ ও পুলিশ। জানা গেছে, সকালে সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ জওয়ানরা কাঁটাতারের কাছে সন্দেহজনকভাবে রাখা কয়েকটি প্যাকেট দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ওই প্যাকেটগুলি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে ধর্মনগরের ডিএসপি ধ্রুবজ্যোতি সিনহা জানান, কাঁটাতারের ভেতরে রাখা মোট ৪৮টি প্যাকেট থেকে ৯ হাজার ৪২৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।ঘটনার পর ধর্মনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় মজুত করে রেখেছিল মাদক পাচারকারীরা। সীমান্ত এলাকায় বারবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

03/06/2026

৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অভিজিৎ মল্লিকের ও নাগেরজলা কিছু বিএমএস কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত ও রক্তাক্ত তিন থেকে চারজন

03/06/2026

পি আর বাড়ি থানার পুলিশের বড় সাফল্য। মঙ্গলবার ভোর থেকে পরপর তিনটি অভিযানে বাজেয়াপ্ত হল ৮০ বান্ডিল কাপড় ও প্রায় ৭৪ কেজি গাঁজা। আটক করা হয়েছে দুটি বোলেরো ও একটি ই-রিকশা। গ্রেপ্তার ২ জন।প্রথম ঘটনা রাঙ্গামুরায়। আজ ভোর সাড়ে তিনটায় গোপন খবরের ভিত্তিতে ওসি রতন রবি দাস, এসআই প্রসেনজিৎ গোপে ও এসআই নিরণ দেববর্মার নেতৃত্বে পুলিশ দুটি বোলেরো গাড়ি আটক করে। গাড়ি দুটি থেকে ৮০ বান্ডিল কাপড় উদ্ধার হয়। চালকরা কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় চোরাচালানের সন্দেহে বিএনএসএস-এর ১০৬ ধারায় মাল বাজেয়াপ্ত করা হয়েছে।দ্বিতীয় অভিযান রাধানগর ০২ নং টিলায়। পুলিশ ও জেলা মোবাইল ফরেনসিক দল যৌথভাবে একটি ই-রিকশা আটক করে। তল্লাশিতে উদ্ধার হয় ৪০ কেজি ৪২০ গ্রাম শুকনো গাঁজা। ঘটনায় ডিমাতালির ত্রিদীপ সাহা ও এক নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে।তৃতীয় অভিযান রাজনগর মুসলিম পাড়ায় আইবিবি বেড়ার কাছে। পরিত্যক্ত স্থান থেকে ২টি প্লাস্টিকের বস্তায় ১৬টি ২ কেজি ও ২টি ১ কেজি ওজনের মোট ১৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। দাবিহীন হওয়ায় মাল বাজেয়াপ্ত করে মালিকের খোঁজ চলছে। পিআর বাড়ি থানার এসআই রতন রবি দাস, জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা এক রাতে তিনটি জায়গায় অভিযান চালাই। কাপড়ের কোনও কাগজ ছিল না। গাঁজার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। চোরাচালান রুখতে আমাদের অভিযান জারি থাকবে।”
এক রাতে ৭৪ কেজির বেশি গাঁজা ও ৮০ বান্ডিল কাপড় বাজেয়াপ্ত। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।

03/06/2026

প্রশাসনিক নজরদারির অভাবে তীর্থমুক জলপ্রপাতে যে কোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। আনন্দ উল্লাস যে কোন সময় ডেকে আনতে পারে বিপদ। একাংশ অতি উৎসাহী যুবকরা মদের নেশায় যেভাবে খরস্রোতা জলের সামনে বিপদকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের ব্যক্তিত্ব জাহির করতে চাইছে তাতে করে যে কোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কিন্তু করবুক মহকুমা প্রশাসন কেন এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেনা তা নিয়ে উঠছে জনমনে প্রশ্ন।
গোমতী হাইডেল প্রজেক্টটি ধীরে ধীরে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এখন আর ক্যানেলের জল হাইডেল প্রজেক্ট এর জন্য প্রয়োজন হয় না। যে কারণে ক্যানেল দিয়ে আসা সম্পূর্ণ জল নেমে আসায় জলপ্রপাতটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চারিদিকে সু উঁচু পাহাড় ও সবুজ বনানীর মাঝে কৃত্রিমভাবে গড়ে ওঠা জলপ্রপাত দিয়ে বিশাল জলরাশি উঁচু পাহাড় থেকে নিচে নেমে আসার দৃশ্য সত্যিই মনমুগ্ধকর। যদিও পর্যটন দপ্তর জায়গাটিকে পর্যটন কেন্দ্রের কোন স্বীকৃতি দেয়নি। এমনকি সরকারিভাবে জায়গাটির কোন প্রচার-প্রসারও করা হয়নি। তা সত্ত্বেও বিগত কয়েক বছর যাবত সোশ্যাল মিডিয়ার দৌলতে তীর্থমুখ জলপ্রপাতের প্রতি পর্যটন প্রেমি ও প্রকৃতি প্রেমী মানুষের আকর্ষণ বেড়েছে। প্রতিদিনই ছোট বড় যানবাহন নিয়ে শতাধিক মানুষ এ জায়গায় ভিড় জমাচ্ছে। তবে প্রশাসনিক কোন নজরদারি না থাকায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটিতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড়ো বিপদ। একাংশ যুবক-যুবতী এখানে প্রকাশ্যে মদের আসর বসিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছে।এমনকি একাংশ যুবক-যুবতী নিজের ব্যক্তিত্ব জাহির করতে গিয়ে কিংবা রিল বানাতে গিয়ে জলপ্রপাতের বিপদজনক জায়গায় গিয়ে ছবি কিংবা ভিডিও তুলছে। উচু পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা জল যেখানে আছড়ে পড়ছে, সে জায়গায় গিয়ে ছবি তোলা মানে এক প্রকার বিপদকে হাতছানি দেওয়া। যেকোনো সময় পা পিছলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে জায়গাটির প্রতি কৌতুহলী মানুষের আনাগোনা দিনকে দিন বৃদ্ধি পেলেও করবুক মহকুমা প্রশাসনের তেমন কোন নজরদারি নেই বললেই চলে। বিপদজনক জায়গাটিতে মহকুমা প্রশাসনের তরফ থেকে কোনরকম সতর্কীকরণ বিজ্ঞপ্তি পর্যন্ত লাগানো হয় নি। প্রশ্ন উঠছে প্রাকৃতিক সৌন্দর্য ও স্নিগ্ধতায় ভরপুর জায়গাটির একটি কলঙ্কিত অধ্যায় রচিত হওয়ার প্রহর গুনছে না তো মহকুমা প্রশাসন?? প্রশাসনিক নজরদারি না থাকায় প্রায়দিন বিকেলে ওই জায়গাতে ঝামেলার সৃষ্টি হয়। মদমত্ত হয়ে দু পক্ষের মধ্যে মারপিটের বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বছর তীর্থমুখ জলপ্রপাত এলাকা থেকে তিনটি বাইক চুরি হয়। যে কারণে নূতন বাজার থানার পক্ষ থেকে নামকাওয়াস্তে দুইজন এসপিও জ‌ওয়ানকে ওই এলাকায় মোতায়ন করে রাখা হয়েছে। শুধুমাত্র লাঠি হাতে নিয়ে এসপিও দের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর কিছুই করার উপায় নেই। তাই এখন দাবি উঠছে তীর্থমুখ জলপ্রপাতের সৌন্দর্য ও স্নিগ্ধতা রক্ষার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ প্রদানের লক্ষ্যে মহকুমা প্রশাসন যেন শীঘ্রই এলাকাটার প্রতি নজর দেয়।

Joy, Maa TripuraSundar ❤️❤️🙏🙏🙏🌺🌺🌺
03/06/2026

Joy, Maa TripuraSundar ❤️❤️🙏🙏🙏🌺🌺🌺

Address

Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when Zee Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zee Tripura:

Share