27/11/2025
মাইক্রোওয়েভে ডিম ভাঁপা 🤤
সর্ষে পোস্তয় ডিম ভাঁপা রেসিপি 🤤👇🏻
ভীষণ সহজ, সুস্বাদু একটি রান্না। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। রান্না টা মাইক্রোওয়েভ আর গ্যাস ওভেন দুটোতেই করা যাবে। আসুন রেসিপি টা বলি 👇👇👇..
উপকরণ :
ডিম -৫টা
সর্ষে -৩টেবিল চামচ
পোস্ত -২টেবিল চামচ
টক দই -৩টেবিল চামচ
নুন -স্বাদ অনুযায়ী
হলুদ -১/২চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১/৪চামচ (অপশনাল)
কাঁচা লঙ্কা -৫/৬টা বা ঝালের স্বাদ অনুযায়ী
চিনি-কয়েক দানা (অপশনাল)
সর্ষে তেল-২টেবিল চামচ
প্রণালী:
🌼ডিম টা সেদ্ধ করে, অর্ধেক করে কেটে নিয়েছি।সামান্য হলুদ আর নুন একটু হাল্কা করে মাখিয়ে রেখে দিয়েছি।
🌼একটা ফ্রাই প্যান এ এক চামচ তেল দিয়ে ডিম গুলো হাল্কা করে ভেজে নিয়েছি। সাবধানে ভাজবেন যেন কুসুম টা বেরিয়ে না যায়।
🌼অন্যদিকে সর্ষে, পোস্ত, টক দই, ৪টে কাঁচা লঙ্কা সামান্য নুন আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
🌼একটা মাইক্রো প্রুফ বাটিতে সর্ষে পোস্তর মিশ্রণ টা নিয়ে, তাতে হলুদ, নুন পরিমান মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (এটা রঙ টা সুন্দর হওয়ার জন্য দিয়েছি, না চাইলে, দেবেন না), চিনি,অল্প জল, আর এক টেবিল চামচ কাঁচা সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি।এই মিশ্রণ এর মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়েছি।ডিম টা মিশ্রনে ভালো ভাবে ডুবে থাকবে, প্রয়োজনে একটু জল দেবেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি।
🌼একটা সিলিং পেপার দিয়ে বাটির মুখটা সিল করে, অর্থাৎ ঢাকা দিয়ে niachi। এই ভাবে ১০-১৫ মিনিট রেখে দিয়েছি। তারপর মাইক্রো মোড এ ৬০০পাওয়ার এ ৭ মিনিট রান্না করে নিয়েছি। ৭মিনিট পর বের করে, সিলিং পেপার টা একটু সরিয়ে, নুন টা চেক করে নিতে হবে, লাগলে দেবেন। আর যেমন ঝোলের ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী হাই পাওয়ার এ ১মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরী, ওপর থেকে ৩-৪ফোটা কাঁচা সর্ষে তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দারুন স্বাদের ডিম ভাঁপা। 🤤🥰❤️।
🌼🌼🌼
রান্না টা গ্যাস ওভানেও করা যাবে, সেক্ষত্রে, একটা স্টিলের টিফিন বাটিতে, ডিম আর সর্ষে পোস্তর মিশ্রণ টা নিয়ে, ঢাকা বন্ধ করে,বড়ো পাত্রে জল গরম করতে দিয়ে, একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটি টা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিনিট ভাপিয়ে নিলেই হবে, ঠিক যেভাবে ইলিশ মাছ ভাপায় ☺️।✍️SusmitaDeyDas
゚viralシfypシ゚