দীপা

দীপা Welcome to my page🌺🌺👈👈
(132)

_সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছি !কিন্তু হাসতে ভুলে গেছি।_সংসার করতে এসে রান্না শিখে গেছিকিন্তু চুল বাঁধতে ভুলে ...
27/12/2023

_সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছি !
কিন্তু হাসতে ভুলে গেছি।

_সংসার করতে এসে রান্না শিখে গেছি
কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি।

_সংসার করতে এসে সবার খেয়াল করতে শিখে গেছি,
কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি।

_সংসার করতে এসে পরিবার মেইন্টেন করতে শিখে গেছি,
কিন্তু নিজেকে নিজের পরিচালনা করা ভুলে গেছি।

_সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথা সময় খাবার তুলে দিয়েছি।
কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মলম দিতে ভুলে গেছি।

_সংসার করতে গিয়ে রাতে সবাই কে খাওয়াইয়ে আনন্দ দিতে শিখে গেছি,

_ঠোটের এক কোনে হাসি দিয়ে ধন্যবাদ শোনার বিনিময়ে ক্লান্ত হয়ে নিজে না খেয়ে শুয়ে পরেছি।
সংসার করতে গিয়ে ২৪ ঘন্টার সার্ভিস দিতে শিখে গেছি, কিন্তু নিজেকে আয়নার সামনে দাড় করাতে ভুলে গেছি

_সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জন দেয়া শিখে গেছি,
বিনিময়ে চিতার আগুন পেয়েছি।
সংসার করতে গিয়ে ওপর পাশের হুংকার গ্রহণ করা শিখে গেছি,

_পাওনা হিসেবে চোখের পানি ফেলেছি।
সংসার করতে গিয়ে স্বামীর পকেট সেফ করা শিখে গেছি,

_প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি।
সংসার করতে গিয়ে দশ দিক সামলানো শিখে গেছি..

_সুনাম হিসেবে সারাজীবনের অলসতার প্রাইজ পেয়েছি,
সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি।

"__এটাই অসংখ্য নাৱীৱ জীবনেৱ আত্মকাহিনী !!
"

#নারীর_আত্মজীবনী
#কপি_পোস্ট
হাসিবুর রহমান
ফ্যানপোস্ট -লিখালিখি

“সংসার মানে আসলে কি”?বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও,অনেক সময় একজন অন্যজনেরভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না!পাশের বালি...
27/12/2023

“সংসার মানে আসলে কি”?

বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও,
অনেক সময় একজন অন্যজনের
ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না!

পাশের বালিশে প্রতিরাতে ঘুমিয়েও,
অনেক সময় অত'টা কাছে আসা যায়না!

অথচ, অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত
একটা অসহ্য মানুষের শার্টের বোতাম
সেলাই করতে করতে সময় কাটিয়ে দেয়!

পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ব্যপার হলো অভ্যাস!
শুধু মাত্র অভ্যাসের দোহায় দিয়েই অনেকে
সংসারের ডেফিনেশন বুঝাতে চায়!

সংসার মানে আসলে কি?

সংসার মানে কি রোজ দু বেলা ভাত রান্না করে,
স্বামীর প্লেটে মাছের মাথাটা তুলে দেওয়া?
সংসার মানে কি বাচ্চা উৎপাদনের প্রসিডিউর?

নাহ, সংসার মানে আসলে একটা নির্ভরশীলতা!
একজনের খারাপ লাগাতে অন্যজনের কষ্ট হওয়া!

সংসার মানে আসলে, জীবনের প্রতিকূলতা গুলোকে শেয়ার করা!
সংসার মানে জীবনটাকে উপভোগ করা!

সংসার হলো, আরেকজীবন মানুষটার সাথে কাটানোর প্রবল আকাঙ্খা!
সংসার মানে অভ্যাস ভাবতে ভাবতে আমরা অনেকসময় ভুলে যাই,
বিপরীত মানুষটার গুরত্ব!

প্রেমিকার জ্বর হলে, হৃদয় জ্বলে যায়!
সারাদিন খোজ নিতে ইচ্ছে হয়! প্রচন্ড টেনশন হয়!

অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয়,
জ্বর খুব স্বাভাবিক একটা বিষয়!
এটাকে অত'টা গুরুত্ব দেওয়ার কিছু নেই!

আমি বলছিনা, জ্বরকে খুব গুরুত্ব দেওয়া হোক!
আমি বুঝাতে চেয়েছি,
প্রচন্ড জ্বরের ঘোরে মানুষটার হাতের আঙুল ধরে
তাকে তার গুরুত্বটা বুঝানো হোক!

হুট করে একদিন স্ত্রীর হাত ধরে তাকে জিজ্ঞেস করা হোক,
তুমি ভালো আছো তো?

অভ্যাস ব্যপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর
আমরা আসলে ভুলে যাই,
অভ্যাস আর ভালোবাসা এক জিনিস না।

আমরা যারা সংসারকে শুধুমাত্র অভ্যাস বলে চালিয়ে দেই,
তারা আসলে নিজেদের চিন্তার গভীরে একটা অসুস্থ চেতনা ধারন করে আছি!

ভালোবাসায় অভ্যাস আসবে ঠিকই,
তবে অভ্যাস থাকলেই যে ভালোবাসা আসেনা,
এটাও আমাদের মাথায় প্রোগ্রামিং করে রাখা উচিত!

সংসার মানে আসলে, বিপরীত মানুষটার যত্ন নেওয়া!
সে যত্ন নেওয়ার মানুষিকতা যাতে দুজন মানুষের ভেতরই জন্ম নেয়!

শুধু অভ্যাস না,
মাঝে মাঝে মানুষটার মাথায় হাত রেখে জিজ্ঞেস করতে হয়
"তুমি ঠিক আছো তো?"
- পরিমার্জিত। ...

সংগৃহীত : Mohammed Rabi

উপকারী টিপস: আমার মত যারা মোটামুটি রাঁধুনি আছো হয়তো তাদের অনেক উপকারে আসতে পারে। হয়তো অনেক আপুরাই জানে তারপরও ভাবলাম আ...
27/12/2023

উপকারী টিপস:
আমার মত যারা মোটামুটি রাঁধুনি আছো হয়তো তাদের অনেক উপকারে আসতে পারে। হয়তো অনেক আপুরাই জানে তারপরও ভাবলাম আপুদের সাথে শেয়ার করি।
খাবার টেবিলে আমরা সাধারণত যেসব প্লাস্টিকের ঢাকনা গুলো ব্যবহার করি প্রায়শই দেখা যায় ঢাকনা গুলো ব্যবহার করতে করতে কেমন জানি তেলচিটচিটে আর খাবারের দাগ লেগে থাকে। খুবই বিরক্তিকর বিষয়। আমি লিকুইড ভীম, গুড়া সাবান এমনকি আস্ত সাবান ও ব্যবহার করেছি আর মাজনি দিয়ে মেজেছি কিন্তু সামান্য পরিষ্কার হলেও একেবারে নতুনের মত চকচক করে না ব্যাপারটা আমার খুবই বিরক্ত লাগে। এরপর যেটা করলাম একটা প্লাস্টিকের গামলায় কুসুম গরম এর চেয়েও একটু বেশি গরম অর্থাৎ যেখানে প্লাস্টিকের ঢাকনা গুলো ভিজানো হলেও ঢাকনা গুলো গলে যাবে না, এমন গরম পানিতে একটু সাবানের গুড়া দিয়ে ভালো করে নেড়ে ঢাকনাগুলো ভিজিয়ে রেখে ছিলাম মিনিট দশেক।
এরপর মাজনি দিয়ে হালকা মাজতেই একদম নতুনের মত পরিষ্কার। কি যে শান্তি লাগলো। আর এতে কষ্ট অনেক কম ,এত ঘষাঘষি করা লাগেনা। আপু তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। খুবই আরাম আর সময় অনেক কম লাগে।
ক্রেডিট রিপা চৌধুরী

😋😋
27/12/2023

😋😋

নিরামিষ সবজি রান্নার রেসিপি
উপকরণ
শিম -২০০ গ্রাম
বেগুন -২০০গ্রাম
আলু বড় সাইজের -১টা
টমেটো বড় সাইজের ১টা
পেঁয়াজ কুচি -১/২ কাপ
কাঁচা মরিচ -৪/৫টা
হলুদ গুঁড়া -১/২ চা চামচ
লাল মরিচের গুঁড়া-১/২ চা চামচ
আদা বাটা -১/২চা চামচ
ধনিয়া পাতা কুচি -১/২ কাপ
লবণ - আন্দাজ অনুযায়ী
তেল -পরিমাণ মতো
গোটা জিরা ফোড়নের জন্য -১/২চা চামচ
যেভাবে রান্না করবেন
প্রথমে বেগুন সিম আলু ও টমেটো গুলোকে টুকরা টুকরা করে কেটে রাখবো।
এবার একটা কড়াইতে তেল দিয়ে গরম করে তার ভিতর জিরা ফোড়ন দিয়ে নেড়েচেড়ে এবারে পিয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজবো। পেয়াজ ও কাঁচা মরিচ কুচি নরম হয়ে এলে এবার এর ভিতর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব।
তারপর টমেটোগুলো একটু নরম হয়ে এলে বাকি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর সব্জির মধ্যে একে একে সব মসলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এরপর কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢেকে যতক্ষণ সবজিগুলো সিদ্ধ না হবে ততক্ষণ রান্না করব।
সবশেষে সিদ্ধ হয়ে এলে ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের গরম গরম নিরামিষ সবজি।

নিরামিষ সবজি রান্নার রেসিপিউপকরণশিম -২০০ গ্রামবেগুন -২০০গ্রামআলু বড় সাইজের -১টাটমেটো বড় সাইজের ১টাপেঁয়াজ কুচি -১/২ কা...
27/12/2023

নিরামিষ সবজি রান্নার রেসিপি
উপকরণ
শিম -২০০ গ্রাম
বেগুন -২০০গ্রাম
আলু বড় সাইজের -১টা
টমেটো বড় সাইজের ১টা
পেঁয়াজ কুচি -১/২ কাপ
কাঁচা মরিচ -৪/৫টা
হলুদ গুঁড়া -১/২ চা চামচ
লাল মরিচের গুঁড়া-১/২ চা চামচ
আদা বাটা -১/২চা চামচ
ধনিয়া পাতা কুচি -১/২ কাপ
লবণ - আন্দাজ অনুযায়ী
তেল -পরিমাণ মতো
গোটা জিরা ফোড়নের জন্য -১/২চা চামচ
যেভাবে রান্না করবেন
প্রথমে বেগুন সিম আলু ও টমেটো গুলোকে টুকরা টুকরা করে কেটে রাখবো।
এবার একটা কড়াইতে তেল দিয়ে গরম করে তার ভিতর জিরা ফোড়ন দিয়ে নেড়েচেড়ে এবারে পিয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজবো। পেয়াজ ও কাঁচা মরিচ কুচি নরম হয়ে এলে এবার এর ভিতর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব।
তারপর টমেটোগুলো একটু নরম হয়ে এলে বাকি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর সব্জির মধ্যে একে একে সব মসলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এরপর কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢেকে যতক্ষণ সবজিগুলো সিদ্ধ না হবে ততক্ষণ রান্না করব।
সবশেষে সিদ্ধ হয়ে এলে ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের গরম গরম নিরামিষ সবজি।

💥সবজির আচার💥🔴উপকরনঃফুলকপি  - ৫০০ গ্রামগাজর - ৫০০ গ্রামমুলো  - ৫০০ গ্রাম💢ফুলকপি, গাজর ও মুলা বড় টুকরো করে কেটে নিতে হবে।...
14/12/2023

💥সবজির আচার💥
🔴উপকরনঃ
ফুলকপি - ৫০০ গ্রাম
গাজর - ৫০০ গ্রাম
মুলো - ৫০০ গ্রাম
💢ফুলকপি, গাজর ও মুলা বড় টুকরো করে কেটে নিতে হবে।
কাঁচা মরিচ - ১০টি
💢মাঝখান থেকে মরিচগুলি কেটে রাখুন।
সরিষার তেল - ১/২ কাপ।
হিং - এক চিমটে
আস্তো সরিষা বাটা - ২ টে চামচ
💢সরষে বেটে পেস্ট তৈরি করে রেখুন।
লবন - স্বাদমত( আন্দাজমতো)।
লাল মরিচগুঁড়ো - ১/২ টে চামচ।
হলুদগুঁড়ো - ১ টে চামচ
লেবুর রস - তিন টে চামচ
চাট মসলা ১ চা চামচ

❤️প্রনালী:
💢প্রথমে একটি বড় পাত্রে পানির মধ্যে লবন দিয়ে ফুটতে দিন। জল ফুটে গেলে তাতে টুকরো করে রাখা মুলো, গাজর এবং ফুলকপি দিয়ে সেদ্ধ হতে দিন। পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর গ্যাস বন্ধ করে ১০ মিনিট রেখে দিন।

💢এবার সব্জিগুলি থেকে পানি ঝরিয়ে আলাদা পাত্রে রাখুন। এবার পাতলা কোনও কাপড়ের উপর সব্জিগুলিকে রেখে শুকনো হতে দিন। কড়া রোদের মধ্যে সব্জিগুলিকে রেখে শুকিয়ে নিতে হবে। এর জন্য গোটা একটা দিন লাগতে পারে। যাতে সব্জি থেকে পানি শুকিয়ে ভালো করে শুকনো হয়ে যায়।

🔴যত ভালো শুকনা হবে ততো ভালো আচার হবে।তবে একে বারে শুকিয়ে ফেলবেন না।

💢এবার একটি পাত্রে তেল দিয়ে মাঝারি আঁচে বসান। তেল গরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিন।

💢এবার তেলের মধ্যে লবন, সরষে বাটা, হিং, হলুদ, লাল মরিচগুঁড়ো, কেটে রাখা কাঁচা মরিচ এবং সব্জিগুলি দিয়ে দিন তেলের মধ্যে।

🔴ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন

সবাই আমাকে ভালোবাসবেন, সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিন।

💥পাউরুটি💥🔴উপকরণ:ময়দা - ২ কাপঈস্ট - ১ চা চামচচিনি - ৩.৫ টেবিল চামচ লবন - হাফ চা চামচ(পরিমানমত)লিকুইড দুধ - ১/২ কাপ (কম বে...
14/12/2023

💥পাউরুটি💥
🔴উপকরণ:
ময়দা - ২ কাপ
ঈস্ট - ১ চা চামচ
চিনি - ৩.৫ টেবিল চামচ
লবন - হাফ চা চামচ(পরিমানমত)
লিকুইড দুধ - ১/২ কাপ (কম বেশি হতে পারে)
💢গুড়া দুধ দিলে পানির সাথ গুলিয়ে নিবেন।
তেল - ৩ টেবিল চামচ

❤️প্রনালী:
💢প্রথমে ১ কাপ কুসুম গরম পানিতে চিনি এবং লবন দিয়ে তাতে ঈস্ট যোগ করুন। ৫ মিনিট ঢেকে রাখুন। ঈস্ট ফুলে গেলে বুঝবেন আপনার ঈস্ট টি ভালো আছে এবং এক্টিভ হয়েছে।

💢এরপর মিশ্রন টিতে ময়দা যোগ করুন। স্বাভাবিক ডো এর চেয়ে একটু নরম ডো তৈরি করে নিন। শেষে তেল যোগ করে একটু কিছুক্ষন মেখে নিয়ে ১ ঘন্টার জন্য গরম কোনো স্থানে রেস্টে রেখে দিন। মনে রাখবেন ঈস্টের তৈরি ডো অবশ্যই রেস্টে রাখা জরুরি। গরম জায়গা বলতে ওভেনের ভিতরে, চুলার পাশে বা গরম পানির পাত্রের উপরে ডো এর পাত্র রাখবেন। তবে কোনো ভাবেই সরাসরি তাপ দেওয়া যাবেনা।

💢 প্রায় ১ ঘন্টা রেস্টে রেখে প্রায় ডাবলের বেশি ফুলে যাবে ডো টি। এরপর একটি বড় জায়গায় সামান্য ময়দা ছিটিয়ে খুব ভালোভাবে ময়ান (মথে) দিয়ে নিতে হবে। প্রায় ৮-১০ মিনিট সময় নিয়ে মথে নিতে হবে। এই সময় ডো টি একদম সফট হয়ে যাবে। মনে রাখতে হবে এই মথে নেওয়া টা খুবই জরুরি। এতে করে রুটি সফট হবে। এবার পছন্দ মতো মোল্ডে নিয়ে সেই আকার বা শেইপ দিয়ে হবে। এখন পূনরায় ১ ঘন্টা গরম একটি প্লেসে রেখে দিতে হবে।

🔴বেক যদি ওভেনে করেন:-
💫১৭০ বা ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৫ মিনিট প্রি হিট করে নিতে হবে। এরপর সেই নির্দিষ্ট তাপমাত্রায় পাউরুটির সাইজের উপর নির্ভর করে ২০-২৫ মিনিট বেক করে নিলেই চলবে।

🔴বেক যদি চুলায় করেন:-
💫একটা ঢাকনাযুক্ত পাত্রে স্ট্যান্ড দিয়ে ৫ মিনিট হাই আচে প্রি হিট করে নিন। এবার পাউরুটির মোল্ড বসিয়ে লো আচে ২০ মিনিট রাখুন। অবশ্যই পাত্রের ঢাকনা লাগানো থাকবে এবং মোল্ডের কোনো ঢাকনা দেবার দরকার নেই।

🔴বেক যদি প্রেশারকুকারে করেন:-
💫প্রেশারকুকারের সিটি খুলে নিয়ে ঢাকনা লাগিয়ে ভিতরে স্ট্যান্ড বসিয়ে ৫ মিনিট মিডিয়াম আচে প্রি হিট করে নিন। এবার পাউরুটির মোল্ড বসিয়ে লো আচে পাউরুটির সাইজ এবং চুলার তাপ বুঝে ১০-১৫ মিনিট রাখুন। মোল্ডের কোনো ঢাকনা দেবার দরকার নেই।

🎀তালের পাটিসাপটা পিঠা🎀🔴উপকরন ঃ--চালের গুড়া- ১.৫ কাপ। চিনি-৫ টে চামুচ।ময়দা ৪ টে চামচ।সুজি-২ টে চামুচ।দুধ দিয়ে জালানো ঘন ত...
14/12/2023

🎀তালের পাটিসাপটা পিঠা🎀
🔴উপকরন ঃ--
চালের গুড়া- ১.৫ কাপ।
চিনি-৫ টে চামুচ।
ময়দা ৪ টে চামচ।
সুজি-২ টে চামুচ।
দুধ দিয়ে জালানো ঘন তালের রস ১/২ কাপ।
হাল্কাগরম পানি।

💢এই সব উপকরণ একসাথে করে সাথে অল্প অল্প করে পানি মিশেয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার টা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না। ব্যাটার তৈরি করে ঢেকে রেখে দিতে হবে ঘন্টা খানেক।

🔴খিরসা তৈরি:
💢১ কেজি গরুর দুধ জাল করে ঘন করে নিতে হবে। দুধের সাথে পরিমান মত চিনি দিয়ে নিড়ে মিশিয়ে নিতে হবে। দুধটা আরো ঘন হয়ে গেলে
★চালের গুড়া ১/৪ কাপ
★৫ টে.চামুচ পানিতে গুলে দুধে দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।এরপর-
★ঘন তালের রস ৬ টে.চামুচ।
💢দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ ঘন করে নিতে হবে।খিরসা ঘন থকথকে হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।নামানোর সময় একটু পাতলা মনে হলে ও ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে।
তালের খিরসা তৈরি হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

🔴পিঠা তৈরিঃ-
💢চুলার আচ অল্প রেখে প্যান বসিয়ে তেল ব্রাশ করে গোল চামচ দিয়ে ব্যাটারটা প্যানে ঢেলে প্যানটা ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে।

💢এবার ১ মি. পর তালের খিরসা দিয়ে ভাজ করে নিয়ে দুপাশ একটু রেখে উল্টে নিতে হবে এবং প্যান থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তালের পাটিসাপটা।

14/12/2023

🌻হালিম রেসিপি🌻

🌻উপকরনঃ
▪️মাংস রান্না করতে যা যা লাগবেঃ
১.মাংস ২ কেজি।
২.পেয়াজ ৩০০ গ্রাম।
৩.আদা ২০ গ্রাম।
৪.রসুন- ৩০ গ্রাম।
৫.ধনে গুঁড়া- ২০ গ্রাম।
৬.হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ।
৭.মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ।
৮.এলাচ গুঁড়া- ১ টেবিল চামচ।
৯.দারুচিনি গুঁড়া- ১ টেবিল চামচ।
১০.জিরা ভাজা গুঁড়া- ২০ গ্রাম।
১১.তেল- ১০০ গ্রাম।
১২.লবন স্বাদমতো।

▪️হালিম এর ডাল রাঁধতে যা লাগবেঃ
১.মসুরের ডাল ৫০ গ্রাম।
২.মটর ডাল- ৫০ গ্রাম।
৩.মুগ ডাল ৫০ গ্রাম।
৪.মাষকলাইয়ের ডাল- ১০০ গ্রাম।
৫.ধনে গুঁড়া- ১ চা চামচ।
৬.আদা বাটা- ২ চা চামচ।
৭.রসুন বাটা- ২ চা চামচ।
৮.মরিচ গুঁড়া- ১ চা চামচ।
৯.হলুদ গুড়া - আধা চা চামচ।
১০.লবণ- স্বাদমতো।

📚বাজারে এখন রেডি মিক্স হালিমের বিভিন্ন ব্রান্ডের হালিম মিক্স আছে, ওইটা ব্যবহার করলে ডাল রান্নার কাজটা স্কিপ করতে পারেন📚

🌻মাংস রান্নার পদ্ধতিঃ
প্রথমে একটি প্যান বা কড়াই চুলায় দিন। এবার তাতে তেল দিন। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিন।

এরপর তাতে একে একে সব মসলা দিয়ে দিন। মসলা কিছুক্ষন কষিয়ে নিয়ে এবার তাতে মাংস দিয়ে ভুনা করে রান্না করুন।

🌻হালিম রান্নার পদ্ধতিঃ
প্রথমে প্যান বা কড়াই চুলায় বসিয়ে তাতে ডাল, এবং সব উপকরণ ঢেলে রান্না করুন।

রান্না হয়ে এলে মাংসটুকু ডালের পাত্রে ঢেলে আরও কিছুক্ষণ রান্না করুন।

এবার নামিয়ে পেঁয়াজের বেরেস্তা, কাঁচা আদা, কাঁচা মরিচ, ধনেপাতা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

10/12/2023

Active.আছি. আম পাতা জোড়া জোড়া ফলো বেক চলবে উরাধুর 👌১০০% বেক দিব.ফলো দিয়েই দেখেন 💗💗

07/12/2023

Count me in

Address

Durgapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when দীপা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share