13/11/2025
আমার মতো বোকামি কেও করবেন না।এখনকার দিনে কাউকে যে বিশ্বাস করতে নেই সেটা জানি , তবুও ভাবলাম যে যদি পেয়ে যাই যদি ভালো লোক হয় কিন্তু bad luck তিনিও খারাপই লোক 😅। তাই একটা জীবনের শিক্ষা পেয়ে গেলাম 👍🏻।
ইনার কাছে আমার একটা mesho থেকে পার্সেল ছিল । আমি পিন নাম্বারটা ভুল দিয়েছিলাম তাই ভুল জায়গায় আমার একটা পার্সেল চলে গিয়েছিল। আমার আগে থেকে পেমেন্ট করা ছিল , পার্সেলটা চাঁপাডাঙ্গার দিকে গিয়েছিল। এবার বলছেন আমাকে রিসিভ করতে চাঁপাডাঙ্গায় যেতে হবে। আমি বললাম আমি অতদুর তো যেতে পারবো না, ক্যান্সেল করে দিতে। তারপর আমি বললাম যে আমার পার্সেলটা আশেপাশে কোথাও দিতে পারবেন, বলল হ্যাঁ দিতে পারবো সিঙ্গুরের দিকে একটা জায়গা বলল গোপালনগর ওখানে দিতে পারব। আজকে না অন্যদিন দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দেবেন। আর আমাকে বলল যে OTP বলুন আমার কাছে রেখে দেব পার্সেলটা আমি পাঠিয়ে দেবো কাউকে দিয়ে। আমি বিশ্বাস করেই OTP দিলাম। আমি OTP দেওয়ার আগেও বারবার জিজ্ঞেস করলাম দিতে পারবেন তো ? বলল কিছু অসুবিধা নেই পার্সেলটা আসার কথা ছিল কালীপুজোর আগে। তারপর বলল চাপ আছে কালীপুজো জগদ্ধাত্রী পুজো এগুলো সব পুজো মিটে যাক তারপর দেবো । এতদিন ধরে ফোন করেই যাচ্ছি । আগে ফোন ধরছিলেন আজ দেবো কাল দেবো । এখন আর ফোন রিসিভ করছেন না , ফোন আবার কেটে দিচ্ছেন। আমরা একটা , দুটো নাম্বার থেকে ফোন করছি। আমি,বোন , ছোটো মামা সবাই ফোন করছে। উনি ফোনই রিসিভ করছেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ ও করেছি কোনো রিপ্লাই নেই। আমি বিশ্বাস করে ওনাকে OTP বললাম যে পার্সেলটা দিয়ে দেবে , আমার পার্সেল তো পেলামই না আমার টাকা টাও জলে গেল । বিশ্বাসের কোন মূল্য নেই এখনকার দিনে । 😅😅😅