Bong Spice Fusion

Bong Spice Fusion Cuisines from Bengal, around the world, and fusion that excites your taste buds. Easy to cook recipes

08/09/2025

゚viralシ ゚

♦️♦️ চিকেন টিক্কা  ♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇                   🟣🟣উপকরণ🟣🟣🔴বোনলেস চিকেন - ১ কেজি(কিউব করে কাটা)...
05/08/2025

♦️♦️ চিকেন টিক্কা ♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇

🟣🟣উপকরণ🟣🟣

🔴বোনলেস চিকেন - ১ কেজি(কিউব করে কাটা)
🔴আদা বাটা- ২ টেবিল চামচ
🔴রসুন বাটা- ২ টেবিল চামচ
🔴শুকনো লঙ্কা বাটা - ২ চামচ
🔴কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো - ১ চামচ
🔴হলুদ গুঁড়া- ১ চা চামচ
🔴লেবুর রস- ২ টেবিল চামচ
🔴টকদই- ১/২কাপ
🔴ধনেপাতা কুচি- ১/২ কাপ
🔴লবণ - স্বাদমতো

🟣🟣প্রণালী🟣

🔴 প্রথমে একটি বাটিতে সব মশলা মিশিয়ে নিন। মেশানো হলে তাতে ধনেপাতাবাটা এবং টকদই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন।এবার মিশ্রণটিতে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে উপর দিয়ে ৩ চামচ সাদা তেল দিন, তারপর ম্যারিনেট করে ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন।

🔴 এরপর ফ্রাইং প্যানে তেল কিংবা ঘি ব্রাশ করে তাতে ম্যারিনেট করে রাখা চিকেন অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি পাশ ভালো করে সেঁকে নিতে হবে। ওভেনে করতে চাইলে আগে থেকে ২০০ ডিগ্রীতে ওভেন হিট করুন, হিট হয়ে এলে চিকেন দিয়ে ২০-২৫ মিনিট রাখুন।

🔴এরপর হয়ে গেলে নামিয়ে উপরে লেবুর রস, ধনেপাতা কুচি ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন টিক্কা।

♦️♦️ মাছের কচুরি♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇                      🟣🟣উপকরণ🟣🟣🔴২ কাপ ময়দা🔴২ টেবিল চামচ ঘি🔴৪০০ গ্রাম...
04/08/2025

♦️♦️ মাছের কচুরি♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇

🟣🟣উপকরণ🟣🟣

🔴২ কাপ ময়দা
🔴২ টেবিল চামচ ঘি
🔴৪০০ গ্রাম ভেটকি মাছের ফিলে
🔴১ কাপ পেঁয়াজ কুচি
🔴১ টেবিল চামচ আদা বাটা
🔴১ টেবিল চামচ রসুন বাটা
🔴১/২ চা চামচ হলুদ গুঁড়ো
🔴১ চা চামচ লঙ্কা গুঁড়ো
🔴১/২ চা চামচ পাঁচ ফোড়ন
🔴১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
🔴১/২চা চামচ গরমমশলা গুঁড়ো
🔴২ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
🔴২ টেবিল চামচ সরষের তেল
🔴১টি পাতি লেবু
🔴আধ কাপ ধনে পাতা কুচি
🔴স্বাদ মতো লবণ ও চিনি

🟣🟣প্রণালী🟣🟣

🔴 প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে পরিমাণমতো লবণ, ঘি আর গরম জল দিয়ে ভাল করে ময়ান দিয়ে ময়দা মেখে নিন। একটা পাতলা মসলিনের কাপড় দিয়ে ময়দা মাখার মণ্ড চাপা দিয়ে রাখুন ১৫-২০ মিনিট।

🔴 এবার মাছের ফিলে থেকে ভালো করে সব কাটা বের করে ফিলেগুলি আরো ছোট ছোট টুকরো করে কেটে রাখুন।

🔴 এরপর কড়াইতে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিন। ফোড়ন ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি দিন।একটু ভেজে নিয়ে এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। তাতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিন। এবার ফিলের টুকরো দিয়ে ভাল করে কষতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে গরমমশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ ও চিনি দিন। মিনিট পাঁচেক নেড়েচেড়ে ধনেপাতা কুচি ও পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিন ।

🔴 তারপর ময়দার মণ্ড আরও এক বার ভাল করে মেখে ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিন। লেচির ভিতরে মাছের পুর ভরে নিন। এ বার আলতো করে হালকা হাতে মাছের পুর ভরা কচুরি বেলে নিন। কড়াইতে তেল গরম করে কচুরি ডুবো তেলে লালচে করে ভেজে তুলে নিন। ব্যস তৈরি হয়ে গেল মাছের কচুরি। এবার গরম গরম কচুরি আলুর দম দিয়ে পরিবেশন করুন।

♦️♦️ডাব ইলিশ♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇                🔴🔴উপকরণ🔴🔴🟣ইলিশমাছ : ৪ টুকরো🟣শাঁস-সহ ডাব : ২-৩টি🟣হলুদ : ২টে...
03/08/2025

♦️♦️ডাব ইলিশ♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇

🔴🔴উপকরণ🔴🔴

🟣ইলিশমাছ : ৪ টুকরো
🟣শাঁস-সহ ডাব : ২-৩টি
🟣হলুদ : ২টেবিল চামচ
🟣কালো সরষে : ২ টেবিল চামচ
🟣পোস্ত বাটা : ১ চা চামচ
🟣কাজু বাদাম বাটা : ১ টেবিল চামচ
🟣সরষের তেল : ৫-৬ টেবিল চামচ
🟣কাঁচা লঙ্কা : ৫-৬টি
🟣 লবণ স্বাদ মতো

🔴🔴প্রণালী🔴🔴

🟣 প্রথমে ডাবের শাঁস বেটে নিন। এবার একটি বড় ডাবের মুখ কেটে জল ও শাঁস বার করে রাখুন।

🟣 তারপর আরেকটি বড় বাটিতে শাঁস বাটা, শাঁস কুচি, কাজুবাটা,সরষেবাটা,পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, তেল ও লবণ ভালো করে মিশিয়ে নিয়ে মাছের টুকরো দিন এবং মাছের টুকরোগুলো ওই মশলার সাথে মাখিয়ে ১০-১৫ মিনিট রাখুন।

🟣 এরপর একটি ডাবের মধ্যে এই মাছ মশলাসমেত ঢেলে দিন আর উপরে ৩-৪ টি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন এবং অ্যালুমিনিয়াম ফয়েল ডাবের উপর দিয়ে মুড়ে নিন। তারপর ২৫ মিনিট ভাপিয়ে নিন তাহলেই তৈরি হয়ে যাবে ডাব ইলিশ।

♦️♦️ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇                     🟣🟣উপকরণ 🟣🟣🔴১ আঁটি কচুর শাক🔴১ টা...
31/07/2025

♦️♦️ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇

🟣🟣উপকরণ 🟣🟣

🔴১ আঁটি কচুর শাক
🔴১ টা ইলিশ মাছের মাথা
🔴১ চা চামচ পাঁচফোড়ন
🔴২ টা শুকনো লঙ্কা
🔴১ টেবিল চামচ ভাজা মশলা
🔴১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
🔴স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
🔴পরিমাণ মত সর্ষের তেল
🔴৪-৫ টা কাঁচালঙ্কা

🟣🟣 প্রনালী🟣🟣

🔴 প্রথমে কচুর শাক ভালো করে ধুয়ে লবণ দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

🔴 এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ইলিশ মাছের মাথা লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

🔴 এবার আরো কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে সিদ্ধ করা কচুর শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। তারপর ওর মধ্যে ভাজা মশলা(গোটা ধনে, গোটা জিরা, শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিতে হবে)কাঁচালঙ্কা,হলুদ, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।

🔴 শাক ভালো ভাবে কষিয়ে মজে আসলে ওর মধ্যে মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর উপর দিয়ে ১ চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।

বড়ি ভাপা
30/07/2025

বড়ি ভাপা

♦️♦️কুড়মুড়ে ঢেঁড়স♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇                     🟣🟣উপকরণ🟣🟣🔴১০-১২ টি ঢেঁড়স লম্বালম্বিভাবে চার ...
29/07/2025

♦️♦️কুড়মুড়ে ঢেঁড়স♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇

🟣🟣উপকরণ🟣🟣

🔴১০-১২ টি ঢেঁড়স লম্বালম্বিভাবে চার ভাগে কাটা
🔴২ টেবিল চামচ বেসন
🔴২ চা চামচ চাট মশলা
🔴১/২ চা চামচ আমচুর পাউডার
🔴১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
🔴১ চা চামচ লঙ্কার গুঁড়ো
🔴১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
🔴১ চা চামচ লেবুর রস
🔴স্বাদমতো লবণ
🔴ভাজার জন্য তেল

🟣🟣প্রণালী🟣🟣

🔴 প্রথমে একটি পাত্রে ঢেঁড়স নিন তারপর বেসন,আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লেবুর রস ১ টেবিল চামচ জল দিয়ে একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন।

🔴 এবার কড়াইতে তেল গরম করুন। এবার চিরে নেওয়া ঢেঁড়সের টুকরো গুলো মিশ্রণে মাখিয়েই তেলে দিন।সব একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজুন।

🔴কয়েকটি ন্যাপকিনের উপর ভাজা ঢেঁড়স গুলো তুলে রাখুন উপরে সামান্য চাট মশলা দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন কুড়মুড়ে ঢেঁড়স। ভাজার মিনিট ১৫-২০র মধ্যেই পরিবেশন করুন।

♦️♦️কাতলা ফিশ ফ্রাই♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇                 🟣🟣উপকরণ🟣🟣🔴৪ পিস  কাতলা  মাছ 🔴১ চা চামচ হলুদ গুঁড়ো...
28/07/2025

♦️♦️কাতলা ফিশ ফ্রাই♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇

🟣🟣উপকরণ🟣🟣

🔴৪ পিস কাতলা মাছ
🔴১ চা চামচ হলুদ গুঁড়ো
🔴১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
🔴১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো
🔴১ টেবিল চামচ আদা-রসুন বাটা
🔴১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
🔴১ টেবিল চামচ টক দই
🔴১/২ কাপ মুসুর ডাল
🔴পরিমাণ মতো সর্ষের তেল

🟣🟣প্রণালী🟣🟣

🔴 প্রথমে কাতলা মাছের পেটিগুলি ভাল করে ধুয়ে নিয়ে তার সঙ্গে ‌একে একে হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা আর টক দই দিয়ে ভাল করে মেখে নিন। এ বার মাছগুলি ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন।

🔴 মুসুর ডাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ডাল শুকিয়ে গেলে শুকনো তাওয়ায় খানিক ক্ষণ ভেজে তুলে রাখুন। ডাল ভাজা হয়ে গেলে মিক্সারে গুঁড়ো করে নিন।

🔴 এবার কড়াইতে তেল গরম করে মাছগুলির গায়ে ভাল করে ডালের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। মাছের রং লালচে হয়ে গেলে তুলে গরম গরম পরিবেশন করুন কাতলা ফিশ ফ্রাই।

27/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

♦️♦️পনির সর্ষে পোস্ত♦️♦️রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇                 🔴🔴  উপকরণ 🔴🔴 🟣২০০ গ্রাম পনির🟣২ টেবিল চামচ সর্ষে...
27/07/2025

♦️♦️পনির সর্ষে পোস্ত♦️♦️
রেসিপি নীচে দেওয়া হলো 👇 👇 👇 👇 👇

🔴🔴 উপকরণ 🔴🔴

🟣২০০ গ্রাম পনির
🟣২ টেবিল চামচ সর্ষে
🟣২ টেবিল চামচ পোস্ত
🟣৪-৫ টি কাঁচা লঙ্কা
🟣১/৪ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
🟣১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
🟣সর্ষের তেল পরিমাণমতো
🟣স্বাদ মত লবণ ও চিনি

🔴🔴 প্রণালী 🔴 🔴

🟣 প্রথমে পনির চৌকো করে কেটে নিন। তারপর লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।

🟣 তারপর সর্ষে, পোস্ত ও কাঁচালঙ্কা সামান্য লবণ ও অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন।

🟣 এবার কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিন। একটু নেড়ে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিন ও সামান্য জল দিন যাতে মশলা পুড়ে না যায়। তারপর পনির দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সর্ষে পোস্ত বাটা দিন ও সামান্য জল দিন। লো ফ্লেমে ৮-১০ মিনিট ঢেকে রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেল পনির সর্ষে পোস্ত।

দই আলু
27/07/2025

দই আলু

Chicken pulao recipe is today's special post.
26/07/2025

Chicken pulao recipe is today's special post.

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bong Spice Fusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share