পরম্পরা The Lineage of art of Cooking

পরম্পরা The Lineage of art of Cooking Parampara brings you mouth watering delicacies and forgotten recipes of world right at your doorstep.

আজকাল, কখনও কখনও মনে হয়, আমরা যারা ভাগ্যবান, যারা শাদা জুঁই ফুলের মতো ভাত খাই , দুবেলাই, মানে চাইলেই খেতে পারি আর কি , ...
11/06/2026

আজকাল, কখনও কখনও মনে হয়, আমরা যারা ভাগ্যবান, যারা শাদা জুঁই ফুলের মতো ভাত খাই , দুবেলাই, মানে চাইলেই খেতে পারি আর কি , সেই আমরা কি আর গরম ভাতের গন্ধ পাই ?
নাকি পেতে পেতে, খেতে খেতে আমাদের অনুভূতির মত, ইন্দ্রিয় গুলোও অকেজো হয়ে গেল !!
নাক কাটা রাজা রে, দ্যাখ কেমন সাজা রে ।
অথচ দ্যাখো, যে মানুষটা, বা যে মানুষ গুলো, জলজ্যান্ত, কিন্তু নেই রাজ্যের বাসিন্দা, শুধু মোটা চালের ভাত, জল ঢেলে , নুন দিয়ে খেয়ে , তোমার দিকে চেয়ে এমন একগাল হাসবে যেন দশ ব্যঞ্জনে, পরমান্নে কি তৃপ্তি করেই না খেলো সে !!!
আমি নিশ্চিত জানি, ও ভাত তুমি হাজার চেষ্টাতেও এক গ্রাসও মুখে তুলতে পারবে না । তোমার যে জুঁই ফুলের মত ঝরঝরে , সমুদ্র সফেন ভাত খাবার অভ্যেস ।
ওঁর সেই হাসি দেখে অজান্তেই যদি তোমার চোখ থেকে দু ফোঁটা জল না পড়ে, তবে ওরা নয়, ওহে দু পেয়ে মানুষ , তুমিই নেই রাজ্যের বাসিন্দা । তোমাকে আমি চিনি না ।

আসন্ন বর্ষার এই সময়ে, আবহমানকাল ধরে গোটা বাংলা জুড়ে অরণ্য ষষ্ঠী , অম্বুবাচী, দশ হরা - গঙ্গা পুজো…
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ….
দিনান্তে, সবই সেই ক্ষুন্নিবৃত্তির গল্প , সন্তানের মঙ্গল কামনার গল্প । বাঁশের কুড়ুল, খেজুরের ছড়, হলুদ সুতোয়, তালপাতার পাখার হাওয়ায়, মায়েদের সন্তানের ভালো চাওয়ার আকাঙ্ক্ষা, ভালো রাখার জন্য বুকের ভেতর কেমন একটা মায়ায় জড়ানো কান্না হাসির দোল দোলানো দুঃখ সুখের কষ্ট !
আচ্ছা, আজকাল আমাদের কেন অন্যের কষ্টে আনন্দ আর , অন্যের আনন্দে কষ্ট হয় ??
এই সুজলাং, কলমির গন্ধ ভরা জল, বাতাসে নুইয়ে পরা পরিপক্ব ধানের আদিগন্ত বিস্তৃত মাঠের দেশের মানুষ আমরা, কোন মন্ত্রবলে আমাদের মন এমন পাষাণ হয়ে গেল, বলতে পারবেন কেউ ???

দু - লাইন লেখার কথা ছিল ।
আপনাদের সব্বার জন্য এই আয়োজন….
এই কথাটাই একটু কাব্যি করেই লেখবার কথা ছিল ।
কি লিখতে বসেছিলাম, অজান্তেই কি লিখে ফেললাম ।
আপনাদের কি একটু বিব্রত করলাম ??
অনন্যোপায় ।



https://paramparacooking.in

@97482 77996
@9433551689

Address

Garia
Kolkata
700153

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+919748277996

Alerts

Be the first to know and let us send you an email when পরম্পরা The Lineage of art of Cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পরম্পরা The Lineage of art of Cooking:

Shortcuts

Share