27/12/2025
২০২৫ এর শেষ সপ্তাহ চলছে , সময় এসে গেছে নতুন বছরকে স্বাগত জানানোর ....
কিভাবে পেরিয়ে যায় না - এক একটা বছর মানে ৩৬৫ দিন অথবা ১২ টি মাস কিংবা ৫২ টা সপ্তাহ, যখন বছরটা শুরু হয় তখন কত কিছু মনে মনে ভাবনা চিন্তা করি যে কিভাবে কাটাবো এই নতুন বছর, কি কি করব এই নতুন বছরে.... সেই একঘেয়েমি গতানুগতিক জীবন ই কি কাটিয়ে যেতে হবে নাকি নতুন কোন অ্যাডভেঞ্চারের স্বাদ জীবনের মাঝপথে তৈরি করবে নতুন কোনো অভিজ্ঞতা, নাকি মুখোমুখি দাঁড় করাবে কোনো রূঢ় কঠিন বাস্তবের....
এই ইংরাজি নববর্ষের ক্যালেন্ডার টা যে সময় বানিয়েছিলাম তখন জীবন ছিল আপন বেগে ধাবিত হওয়া কোনো এক উচ্ছল ঝরনা থেকে বয়ে আসা সমতলের শান্ত নদীর গতিপথের মতো। জীবনের অশান্ত মুহূর্তগুলোতে ও সেই শান্ত জীবনের ছোট ছোট খুশির ছোঁয়া সত্যিই আবার নতুন ভাবে পথ চলার ইচ্ছে গুলোকে মসৃণ করার চেষ্টা করে, তাই স্মৃতির বইয়ের পাতা থেকে ভাগ করে নিলাম আমার হাতে বানানো পুরনো বছরের কিছু টুকরো কাজ .......