আলোর রেণু । Alor Renu

আলোর রেণু । Alor Renu পাশে থেকেই প্রতিদ্বন্দ্বী হওনা...

মৃণালিনী ~ ফুল তুলি গ্রামের মেয়ে        নামটি ভবতারিণী বিশ্বকবি র প্রেয়সী হয়ে        হলে তুমি মৃণালিনী কাদম্বরী   আনা...
08/05/2024

মৃণালিনী ~

ফুল তুলি গ্রামের মেয়ে
নামটি ভবতারিণী
বিশ্বকবি র প্রেয়সী হয়ে
হলে তুমি মৃণালিনী
কাদম্বরী আনা লুসি
যতই থাকুন মনস্বিনী
রবিকবির প্রিয়তমা
তুমিই ছিলে একাকিনী
রূপবান স্বামীর মত
ছিলে না তুমি রূপবতী
ছাই চাঁপা আগুন তুমি
ছিলে অনেক গুণে গুণবতী
বিরাট স্বামীর কর্মযজ্ঞে
দিয়েছো তুমি আত্মাহুতি
তোমার গহনা শ্রমেই তো
আজ রূপ পেয়েছে বিশ্বভারতী।
অকালেতে নিভে গেল তোমার জীবন বাতি।
কাটলো কবির দীর্ঘ বেলা
নিয়েই তোমার স্মৃতি।।

বিশ্বকবি ~

ছোটবেলায় ছিল যখন,
নরম কচি হাত;
সেই হাতে-তে প্রথম আমি
ধরি সহজ পাঠ' ।
বড়ো হয়ে কিছু পরে
গিয়ে বিদ্যালয়,
হাতে পাই কবিগুরুর
কচি কিশলয় !!
বাঙালি বললে সবার আগে
ফুটে ওঠে যার ছবি,
জগতের কাছে সবার সেরা
তুমি হে বিশ্বকবি ।
বাঙালি তুমি নোবেল পেয়ে
হলে বিশ্বসেরা,
বাংলা সাহিত্যে আছে আজও
তোমার নামে ঘেরা ।
কারও কাছে পথ প্রদর্শক
কারও বা দীননাথ,
আমার কাছে তুমি কবি
গুরু রবীন্দ্রনাথ।

চিত্র অঙ্কন ~ কঙ্কনা চন্দ
কলমে ~ Akash Hanra & Koyel Mazumder
Edit ~ Sudipto Patra





কলকাতা আজ ভীষণ ব্যস্ত,পরিশ্রম করে সবাই ক্লান্ত।বাড়ি গুলোর গায়ে লাগে ধূলো,কলকাতা তুমি হয়ে গেছো অগোছালো।জানালা দিয়ে মু...
06/05/2024

কলকাতা আজ ভীষণ ব্যস্ত,
পরিশ্রম করে সবাই ক্লান্ত।
বাড়ি গুলোর গায়ে লাগে ধূলো,
কলকাতা তুমি হয়ে গেছো অগোছালো।
জানালা দিয়ে মুখ বাড়ায় না কোনো বউ,
চুড়ি নেবেএএএএএএ..
হাঁক দেয় না কেউ।
ছেলেরা আজ নেই পাড়ায়,
তারা আজ অফিসে যায়।
বাড়ির বউদের পায়ে নেই আলতা,
পেডিকিয়োর করতে যায় খালি করে ট্যাঁকটা।
কলকাতা তুমি রয়েছ প্রাণে,
তোমার ঐতিহ্য আজও পড়ে মনে।।

~ কলম ~ অক্ষম
ফ্রেমবন্দি ~ srinjan





03/05/2024

কবিতা : বিদিপ্তা
কলমে : আকাশ ( Akash Hanra )

সেদিন আমি শুধু তোমার;
রাগ আর অভিমানগুলোকেই দেখেছিলাম,
গুরুত্ব দিয়েছিলাম তোমার কটা খারাপ কথা,
আর আমাকে তোমার না ফেরানো....;
সেদিন তোমার মিথ্যে ভালোথাকার অভিপ্রায়গুলির কাছে,
হার মেনেছিল আমার জিজ্ঞাসু মন....!!
আর জিতে গিয়েছিল শুধুমাত্র দুজনের ইগো;

সেদিন তোমাকে ছেড়ে চলে আসার পর,
একটা কথা আমার মনের ঘড়িতে
পেন্ডুলামের মতো নাড়া দিচ্ছিলো,
সত্যিই কি কথাগুলো তুমি মন থেকে বললে?
মনের দরজার কড়া নাড়িয়ে,
তোমার সেই পুরোনো প্রতিশ্রুতিগুলো,
আমায় বারবার ভাবাচ্ছিল.....!!

বারবার মনে হচ্ছিলো ওগুলো কি,
আমাকে ছেড়ে যাওয়ার অজুহাত দিলে?
সত্যিই কি তুমি আমাকে ভালোবেসেছিলে?
তুমি কি বুঝেছিলে আমার রাগ আর
অভিমানের অন্তরালে রাখা কষ্টগুলো?
তুমি কি দেখতে পেয়েছিলে,
আমার চোখের কোনে জমে থাকা
ক্ষুদ্র ক্ষুদ্র অশ্রু বিন্দুগুলো?

আর কি কিছুটা মুহূর্ত সাথে থাকা যেতনা?
তুমি কি আমাকে বুঝতে এতটাই অক্ষম ছিলে?
নাকি আমাকে বুঝতেই চাওনি?
তবুও কেনো আমার তোমার কথা মনে পড়ে?
তুমি কি সেটা বোঝো?
নাকি সবটা এড়িয়ে যাও?

আজ ইচ্ছে করেই মাঝেমাঝে বলি,
কখনো ভালো থাকার জন্য বিচ্ছেদটাই শ্রেয় !!
কিন্তু আসলে তা খুবই কঠিন,
সেই ক্ষণেকের সিদ্ধান্তে সারাজীবন
হৃদয় বিদীর্ণ করা কষ্টে নিজেকে পুড়তে হয়,
সেই কষ্টগুলোই যেনো চিনিয়ে দিয়ে যায়,
সম্পর্কে গভীরতার মাপটা !!
চিনিয়ে দেয় উল্টোদিকের মানুষটার
আমাদের জীবনে গুরত্ব ঠিক কতটা !!

তাই একটাই অনুরোধ রইলো,
রাগ, অভিমান মিটিয়ে নিয়ে,
ভুলগুলো সব মানিয়ে নিয়ে,
আমার জীবনে বিদিপ্তা হয়ে ওঠো;
আমার তোমার জীবনে আমাদের গল্পটা,
আবার শেষ থেকে নতুন করে শুরু করে দাও !!

চিত্র অঙ্কন ~ কঙ্কনা চন্দ Edit ~ Sudipto Patra
02/05/2024

চিত্র অঙ্কন ~ কঙ্কনা চন্দ
Edit ~ Sudipto Patra





হে মহান মে দিবস:-      ওরা চিরকাল,    টানে দাঁর, ধরে থাকে হাল,          ওরা মাঠে মাঠে,    বীজ বোনে, পাকা ধান কাটে।      ...
01/05/2024

হে মহান মে দিবস:-
ওরা চিরকাল,
টানে দাঁর, ধরে থাকে হাল,
ওরা মাঠে মাঠে,
বীজ বোনে, পাকা ধান কাটে।
ওরা কাজ করে
নগরে প্রান্তরে।

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিক অর্থাৎ যারা প্রতিনিয়ত শ্রম করে চলেছেন; শ্রম শুধুমাত্র বাইরে নয় বাড়ির ভিতরেও চলছে, বাইরে শ্রম করছেন বাবা, এই তীব্র গরমের মধ্যেও রোজ পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র আমাদের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, উল্টোদিকে ঘরের ভিতরে মা প্রতিদিন সেই ভোর থেকে মাঝরাত অবধি রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা এরকম একাধিক কাজ করেই চলেছে
এভাবেই কৃষক কৃষিকাজ করে অন্ন ফলাচ্ছেন, ডাক্তার চিকিৎসা করছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন ইত্যাদি অর্থাৎ প্রত্যেকে নিজে নিজের শ্রম করছেন বলেই সমাজ এগিয়ে চলেছে
তাই প্রত্যেক শ্রমিককে জানাই শ্রম দিবসে প্রণাম 🙏🙏

কলমে ~ Koyel Mazumder & Akash Hanra
ক্যামেরাবন্দি ~ Subho Nil Kundu
Edit ~ Sudipto Patra





01/05/2024

বুঝলে প্রিয়,

‌ আমি তোমাকে ভালোবাসি।।
কিন্তু আমি তোমার কাছে এ কথাটা কোনদিনই প্রকাশ করতে পারিনি।‌ কারণ আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে আমার এই ভালোবাসা কথাটি বলাতে যদি আমাদের এখনো সম্পর্কটা নষ্ট হয়ে যায়!!
কিন্তু আমার আচরণ তোমাকে বুঝিয়ে দিয়েছে প্রতিনিয়ত যে আমি তোমায় কতটা ভালোবাসি।।
আমি জানি তুমি বুঝেছিলে.....
কিন্তু তুমি আমাকে সেই কথা কখনো বলোনি বা প্রশ্ন করোনি !!
অবশেষে ভেবেছিলাম যে তোমাকে সবটা বলে দি.....
কিন্তু যখন তোমাকে নিজের সবটা উজাড় করে বলি,
তখন তুমি আমার এই কথাগুলো গল্পের ছলে নাও।।
অবশেষে বলো , "তুই নিছকই একটা ভাবনায় আছিস, যতদিন যাবে ভাবনা থাকবে না, পরিবর্তন হয়ে যাবে"।।

কিন্তু দেখো আমি আজও তার অপেক্ষায় আছি।।|

কলমে ~ মধুরিমা ~ ( Dørēæmī Dörá )

30/04/2024

Roses are red,
Violets are blue,
When I first saw you,
I wasn't involved with you,
But
Roses aren't all red,
And violets will never be blue
I want to say I don't like you
But I can't deny my feelings for you,
I tried forgetting about my feelings
But my heart beats for you,
I wrote this poem
To show how much I liked you,
But then again,
Roses aren't all red,
And violets will never be blue,
By the time I confess to you,
Please don't hurt my feelings for you.

Writing ~ Koyel Mazumder





শহর আমার কলকাতা নামেই সে সেরা উড়তে থাকা পাখি গুলোকরতে আসে জেরা ।নতুন গানের ছন্দ গুলো শুনতে লাগে ভালো চেনা - অচেনা শহর গু...
30/04/2024

শহর আমার কলকাতা
নামেই সে সেরা
উড়তে থাকা পাখি গুলো
করতে আসে জেরা ।

নতুন গানের ছন্দ গুলো
শুনতে লাগে ভালো
চেনা - অচেনা শহর গুলো
অন্ধকার - ই ভালো ।।

সন্ধে নামার আগেই আমার
শহর জোড়া আলী
এ শহরে
বন্ধি খাঁচায় থাকতে লাগে ভালো ।।

গভীর রাতে অন্ধকারে
দহর আমার কাঁপে
হিমের পরশ বুলিয়ে গায়ে
অচেনা মানুষ ডাকে ।।

স্বর্গ হারা শহর আমার
রাগিয়ে তোলে আসা
তোমায় দেখে শিখবো মোরা
তোমায় ভালোবাসা ।।।

কলমে ~ শ্রীপর্ণা
ক্যামেরাবন্দি ~ Srinjan





29/04/2024

প্রথমেই বলি সকল নৃত্য প্রেমিক ও প্রেমিকাদের....

Happy International Dance Day 😌✨❤️‍🩹

নৃত্য হচ্ছে এক আলাদাই অনুভূতি, নৃত্য হচ্ছে সকল নৃত্য প্রেমী ও প্রেমিকাদের সুখ-দুঃখের সঙ্গী।।💕😌
হতে পারে এখনো অনেকেই নৃত্যকে এই সমাজে অতটা ও প্রশ্রয় বা প্রাধান্য দেয় না,
তাই বলে কী আমরা থেমে থাকবো কখনোই না।।
নৃত্য আমাদের ভালোবাসা, আমাদের অহংকার আমাদের গর্ব।।✨💕

Song ~ Esho He..✨
Choreography ~ Madhurima Roy ( Dørēæmī Dörá )






কমলা রঙের রেখায়, ভোরের আকাশ রঙে ভরে যায়,পাখি দের কিচিমিছি র শব্দে সকলে ঘুম ভাঙে এবং সূর্যোদয় এর সাথে নিজেদের জীবন এর পরি...
28/04/2024

কমলা রঙের রেখায়,
ভোরের আকাশ রঙে ভরে যায়,
পাখি দের কিচিমিছি র শব্দে সকলে ঘুম ভাঙে
এবং সূর্যোদয় এর সাথে নিজেদের জীবন এর পরিশ্রম শুরু করে।

কলমে ~ Koyel Mazumder
ক্যামেরাবন্দি ~ Srinjan kundu




Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর রেণু । Alor Renu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share