27/09/2026
চলছে প্রপার্টি মেইন্টেনেন্স এর কাজ।
বহু বাড়ীতে ইন্টেরিয়র করার এক বা দেড় বছরের মধ্যেই দেখেছি সেই ক্লায়েন্ট খুব দু:খী মুখে ডেকে দেখাচ্ছেন রঙ, কাঠের ফার্নিচার সব কিভাবে ড্যাম্পে নষ্ট হতে বসেছে।
খারাপ লাগলেও কিচ্ছু করার থাকে না, কারণ তাঁর বাড়ী বা ফ্ল্যাটের বাইরের দেওয়ালের রক্ষণাবেক্ষণ হয় নি বহুকাল। সেটা করাবার কথা তিনি ভাবেনই নি। আমি রুটিন মাফিক বলার পরেও, তাঁর মনে হয়েছে ভিতরটা আগে সুন্দর হওয়া দরকার কারণ যেহেতু ভিতরটা আমাদের চোখে পড়ে।
এইসব মানুষের অর্থ এভাবে নষ্ট হতে দেখে বা বহু পুরোনো ঠাকুরদার স্মৃতিবিজড়িত বাড়ী শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যেতে দেখে আমরা ইন্টেরিয়র এর সঙ্গে সঙ্গে প্রপার্টি মেইন্টেনেন্স ও একই সঙ্গে শুরু করেছি।
আপনার বয়স হয়েছে? ছেলেমেয়েরা দূরে থাকেন? আপনার বাড়ীর প্রতিটি কোণ আমরা যত্ন করে দেখে রক্ষণাবেক্ষণ করে বাড়ীকে সুন্দর করে সাজিয়ে রাখব।
সাজাটা সেকেন্ডারি। বাড়ীর সুস্বাস্থ্যটা আগে জরুরী। ঠিক মানুষের মতই।
যোগাযোগ করতে
পারেন 090384 01875 এ