12/05/2026
ঠাকুর বাড়ির মেয়ে এবং বৌ রা বাঙলার রন্ধন শিল্পকে সমৃদ্ধ করেছিলেন। নিমন্ত্রণ বাড়িতে আজকের মেনু কার্ড এসেছে প্রজ্ঞা সুন্দরী দেবীর "ক্রমণী" -র ভাবনা থেকে আবার কবির আবদারে মৃণালিনী দেবী তৈরি করেছিলেন মান কচুর জিলিপি। ইন্দিরা দেবী চৌধুরানীর রান্নার খাতায় লিখে রাখা অজস্র রেসিপি স্থান পেয়েছে পূর্ণিমা ঠাকুরের বই "ঠাকুর বাড়ির রান্না" য়। স্মৃতির পাতা থেকে এই সমস্ত ঘটনাগুলোই রূপদানের চেষ্টা হয়েছে মশলার তত্ত্বের প্রস্তুতিতে।