মৌয়ের অল্পস্বল্প

মৌয়ের অল্পস্বল্প কিছু শব্দ কিছু স্বাদ আর একমুঠো অভিজ্ঞতা। অল্পস্বল্প ভালোলাগার সংগ্রহশালা ♥️

09/09/2026

মুচমুচে কাঁচকলার কোফতা আর মিষ্টি মিষ্টি সুস্বাদু গ্রেভির মেলবন্ধন! নিরামিষ দিনে এর চেয়ে লোভনীয় আর কী হতে পারে? 🍛🌿
#মৌয়েরঅল্পস্বল্প #কাচকলারকোপ্তা

প্রতিশোধ হয়তো সাময়িকভাবে রাগ মেটায়, কিন্তু কারো বদলে যাওয়া বা পরিবর্তন চিরকালের মতো চেনা জগতটাকে অচেনা করে দেয়। এই সত্যি...
09/09/2026

প্রতিশোধ হয়তো সাময়িকভাবে রাগ মেটায়, কিন্তু কারো বদলে যাওয়া বা পরিবর্তন চিরকালের মতো চেনা জগতটাকে অচেনা করে দেয়। এই সত্যি কি অস্বীকার করা যায়? 🍂✨
#মৌয়েরঅল্পস্বল্প #জীবনেরসত্যি

08/09/2026

তোমাদের কারো যদি ছেলেবেলা কিংবা স্কুলবেলার মজার স্মৃতি থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারো, আমি সেটা লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারি।।।

জীবনের সব দুঃখ একদিকে, আর সিলেবাস না হওয়ার দুঃখ আরেকদিকে 😶           #মৌয়েরঅল্পস্বল্প
08/09/2026

জীবনের সব দুঃখ একদিকে, আর সিলেবাস না হওয়ার দুঃখ আরেকদিকে 😶
#মৌয়েরঅল্পস্বল্প

07/09/2026

বিড়লা মন্দিরের এই নির্মল দিনে প্রকৃতির মাঝে যেন এক অন্য শান্তি লুকিয়ে আছে। ✨ মন জুড়ানো একটা মুহূর্ত🩷।
#মৌয়েরঅল্পস্বল্প

06/09/2026

সকাল থেকে ঠিক ছিল ডিমের ঝোল আর ভাত হবে, একঘেয়েমি কাটাতে হঠাৎ মাথায় এলো আজ তো ডিমের পোলাও বানানো যেতে পারে... ব্যাস! যেমন ভাবনা তেমন কাজ, বানিয়ে ফেললাম ♥️✨। যদিও এটা আমি প্রথমবার চেষ্টা করলাম বুঝতে পারিনি এতটা সুন্দর হয়ে যাবে 🥺♥️..... ঘরোয়া কিছু মশলা আর বেশি করে ঘি দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম পোলাও 🫣♥️।
#মৌয়েরঅল্পস্বল্প #ডিমপোলাও

ডিগ্রী থাকুক অথবা না থাকুক মানসিকতা বিকৃত হলে তার কাছ থেকে ভালো কিছু আশা করাও কঠিন। ✨🩶☺️ #মৌয়েরঅল্পস্বল্প
05/09/2026

ডিগ্রী থাকুক অথবা না থাকুক মানসিকতা বিকৃত হলে তার কাছ থেকে ভালো কিছু আশা করাও কঠিন। ✨🩶☺️
#মৌয়েরঅল্পস্বল্প

04/09/2026

Shriman Narayan Narayan Narayan ✨
Bhajman Narayan Narayan Narayan ✨
Shri Hari Narayan Narayan Narayan ✨
Lakshmi Narayan Narayan Narayan ✨

Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare✨❣️ Shubh Janmashtami 🌸✨

ভুল ত্রুটি মার্জনীয় 🥰

"আজকের দিনে ক্যালেন্ডারের পাতা উল্টে মনটা সোজা ফিরে যায় সেই চেনা নস্টালজিয়ায়... শুভ শিক্ষক দিবস।"স্কুলের ডায়েরী পর্ব ২৮...
04/09/2026

"আজকের দিনে ক্যালেন্ডারের পাতা উল্টে মনটা সোজা ফিরে যায় সেই চেনা নস্টালজিয়ায়... শুভ শিক্ষক দিবস।"
স্কুলের ডায়েরী পর্ব ২৮ : শিক্ষক দিবস: স্মৃতির খাতার পাতা থেকে

​সেপ্টেম্বর মাস এলেই ক্যালেন্ডার পাতা উল্টে মনটা সোজা ফিরে যায় অতীতে, সেই স্কুলবেলা আর স্কুল আর টিউশনের চেনা দিনগুলোতে। শিক্ষক দিবস মানেই যেন এক অন্যরকম ভালোলাগা।

​মনে পড়ে টিউশনের সেই দিনগুলোর কথা? ব্যাচের সবাই মিলে স্যার বা ম্যামকে একটা ছোট গিফট দেওয়ার কী যে উত্তেজনা! রোজ পড়তে গিয়ে চুপিচুপি চাঁদা তোলা— তারপর একটা সুন্দর গিফট কেনার সেই আনন্দটাই আলাদা ছিল। স্যারের চোখ এড়িয়ে সেই উপহারটা লুকিয়ে রেখে দেওয়ার রোমাঞ্চ আজও বুকের মধ্যে কেমন যেন একটা মিষ্টি অনুভূতি জাগায়।

আর স্কুলের টিচার্স ডে-র কথা তো ভুলেই যাওয়া যায় না! সেদিন স্কুলের ক্লাস নেওয়ার ভঙ্গিটা একেবারে পাল্টে যেত। আসল স্যার-ম্যামরা সেদিন আমাদের ছুটি দিয়ে দিতেন, আর ক্লাস রুমের ব্ল্যাকবোর্ডের সামনে গম্ভীর মুখে এসে দাঁড়াত আমাদেরই একাদশ কিংবা দ্বাদশ শ্রেণির চেনা দাদা-দিদিরা। হাতে চক আর ডাস্টার নিয়ে মজার ছলে কত গল্প! আমরা পেছনের বেঞ্চে বসে টিফিন পিরিয়ডের ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতাম, কারণ ঘন্টা পড়লেই তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়েই টিউশনে শিক্ষক দিবস উদযাপন করতে হবে সে এক অন্যরকম ভালোলাগা।

আজকের দিনে দাঁড়িয়ে সেই ছোটবেলার স্মৃতিগুলো হাতড়ালে বুকটা কেমন যেন এক অদৃশ্য ভালোলাগায় ভরে ওঠে। সময়ের সাথে সাথে আমরা হয়তো অনেক বড় হয়ে গেছি, আজ নিজেরাও পড়াই, কিন্তু মনের কোণে সেই দিনগুলো ঠিক আগের মতোই অমর হয়ে আছে।

সকল শিক্ষক-শিক্ষিকা এবং দাদা দিদিদের জানাই অগ্রিম শিক্ষক দিবসের শ্রদ্ধা ও শুভেচ্ছা।

#মৌয়েরঅল্পস্বল্প #আমাদেরশিক্ষকদিবস

   #মৌয়েরঅল্পস্বল্প
03/09/2026

#মৌয়েরঅল্পস্বল্প

Address

Chinsurah
Pandua

Alerts

Be the first to know and let us send you an email when মৌয়ের অল্পস্বল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share