27/03/2018
ওড়িশা
দেখবার স্থান: পাঞ্চলিঙ্গস্বর,চাঁদিপুর,দেবকুন্ড।
**
সময়: ২রাত ২দিন।হোটেল বা রিসোর্ট, এসি রুম।
খরচ বিবরণ: যাওয়া আসা, থাকা, খাওয়া সহ ২৯০০ টাকা প্রতি জন। রাস্তা টোল ও সাইড সিনিং এর খরচ নিজেকে করতে হবে।
বিবরণ: ১লা মে রাত ১০টা নালিকুল বা ভোলা থেকে শুরু। ২রা মে ভোরবেলা পাঞ্চলিঙ্গস্বর মন্দির ও পাহাড় দর্শন করে হোটেল বা রিসোর্ট এ বিশ্রাম, দুপুর এর খাওয়া দাওয়া করে বিকেলে চাঁদিপুর বিচ দেখা। রাতে হোটেল বা রিসোর্ট এ রাত্রি বাস।পরের দিন ৩রা মে সকলে টিফিন করে দেব কুন্ড এর উদ্দশ্যে রওনা হওয়া। বিকেলের পরে বাড়ি ফেরার পালা।নালিকুল বা ভোলা রাত ১০টা ফিরে আসা
খাওয়া বিবরণ : ২রা মে সকালে চা ও বিস্কুট, ১০টা নাগাদ টিফিন, দুপুরে মাছ মিল, বিকেলে ১টি ডাব/আইসক্রিম, সন্ধ্যায় টিফিন, রাতে রুটি তড়কা/সবজি, মিস্টি। ৩রা মে পরের দিন সকালে চা ও বিস্কুট, ১০টা নাগাদ টিফিন, দুপুরে মাছ মিল, বিকেলে চা বিস্কুট, সন্ধ্যায় টিফিন, রাতে রুটি তড়কা/ সবজি, মিস্টি। সন্ধ্যা ও সকালে টিফিনে ডিম্ টোস্ট, পুরি বা লুচি, এগ রোল, চওমিন,মোম এই ধরনের খাবার দেওয়া হবে।
বিশেষ দ্রস্ট্রোব : গাড়ি মধ্যে মদ্যপান করা যাবে না।তারিখ পরিবর্তন হতে।পারে। রাস্তা টোল ও সাইড সিজনিং এর খরচ নিজেকে বহন করতে হবে।
সঙ্গে নিতে হবে : আধার বা ভোটার কার্ড, ২সেট জামা প্যান্ট, টুথপেস্ট ও টুথ ব্রাশ,গামছা, হাফ প্যান্ট, টর্চ লাইট, ছাতা, প্রয়োজনীয় ঔষধ, বেড সীট।
বুকিং: ১৫০০টাকা প্রথমে, ৩১এ মার্চ এর মধ্যে দিতে হবে। বাকি ১৪০০টাকা ২রা মে সন্ধ্যায় মধ্যে দিতে হবে। কোনো ছাড় নেই।
**তা ছাড়া কেবল ১৮৫০/- দিয়ে যেতে পারে। তাকে হোটেল, খাওয়া দাওয়া, রাস্তা টোল , সাইড সিনিং যাবতীয় নিজেকে বহন করিতে হবে। কেবল গাড়ী খরচ লাগিবেনা।