Life of Clay

Life of Clay Mrittikamaya. The Clay World. Hand made pottery, home decor, arts and crafts. play, learn, share.

27/07/2025
কুমিল্লার জাহাপুর জমিদার বাড়ীর ঐতিহ্যবাহী রথযাত্রা। জমিদার অশ্বিনী কুমার রায় ১৩২৪ বঙ্গাব্দে এই রথ নির্মাণ করেন। ততকালীন ...
27/06/2025

কুমিল্লার জাহাপুর জমিদার বাড়ীর ঐতিহ্যবাহী রথযাত্রা। জমিদার অশ্বিনী কুমার রায় ১৩২৪ বঙ্গাব্দে এই রথ নির্মাণ করেন। ততকালীন সময় থেকে আজও নিয়মিত এই রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। গোমতী নদীর কূল ঘেষা জাহাপুর জমিদার বাড়ীতে রথ উপলক্ষে প্রতি বছর মেলা বসে এবং হাজারো ভক্ত সমাগম হয়। সেই মেলায় হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন এবং উৎসব উদযাপন করেন। এ যেন সব মানুষের মিলন মেলা। হরেক রকম পসরার সাথে মেলায় গাছও বিক্রি হয়। যা দেখে আনন্দিত হলাম। মেলায় আসা লোকদের দেখলাম কেউ কেউ গাছ নিয়েও বাড়ী ফিরছেন।

゚ #রথযাত্রা াত্রা #জমিদারবাড়ী #জাহাপুর_জমিদার #মুরাদনগর #রথযাত্রা১৪৩২ #বাংলাদেশ #রথের_মেলা

প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় নাগৌতম বৌদ্ধ টেরাকোটার গৌতম বৌদ্ধ পাবেন  Chandra Manik Pottery & Fas...
17/02/2025

প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না

গৌতম বৌদ্ধ

টেরাকোটার গৌতম বৌদ্ধ

পাবেন Chandra Manik Pottery & Fassion Accessories এ

#টেপাপুতুল #মৃৎশিল্প #গৌতম

শুভ বসন্ত পঞ্চমীটেপা বীণাপাণি সরস্বতী পুজো ১৪৩১ এ আমার নিবেদন  #সরস্বতী_পুজো    #সরস্বতী  #প্রতিমা        #মৃৎশিল্প  #টে...
03/02/2025

শুভ বসন্ত পঞ্চমী

টেপা বীণাপাণি

সরস্বতী পুজো ১৪৩১ এ আমার নিবেদন

#সরস্বতী_পুজো #সরস্বতী #প্রতিমা #মৃৎশিল্প #টেপাপুতুল

আজ সকালের আমন্ত্রণে...কুয়াশাচ্ছন্ন ভোরে নগরীর অলিগলিতে টেপা পুতুলের প্রাতঃভ্রমণ
23/01/2025

আজ সকালের আমন্ত্রণে...

কুয়াশাচ্ছন্ন ভোরে নগরীর অলিগলিতে টেপা পুতুলের প্রাতঃভ্রমণ

আজ সকালের আমন্ত্রণে পৌষের শেষ মুহুর্ত। কনকনে ঠান্ডা সকাল হালকা কুয়াশাচ্ছন্ন। ঘুম ভাঙতেই হাঁটতে হাঁটতে চলে গেলাম খেয়াঘাট।...
12/01/2025

আজ সকালের আমন্ত্রণে

পৌষের শেষ মুহুর্ত। কনকনে ঠান্ডা সকাল হালকা কুয়াশাচ্ছন্ন। ঘুম ভাঙতেই হাঁটতে হাঁটতে চলে গেলাম খেয়াঘাট। তিতাসে এখন জলের কমতি। দুপাড়ে বুরো ধানের আবাদ৷ নদীর ওপারে আমিরুলদের বাড়ী। বহুদিন খেয়া পাড় হওয়া হয়না এই পথে। একসময় রোজ খেয়াপার হয়ে আমিরুলরা আসতো স্কুলে।

বহুদিন বাদে আজ টকটকে লাল সূর্যোদয় দেখলাম। সূর্যের আলোর ঝলকানিতে কুয়াশা যাচ্ছে কেটে।নদীর পাড়ের চরে আর অদূরে গ্রামগুলি ঢেকে আছে স্তরে স্তরে কুয়াশায়। দূর থেকে হঠাৎ দেখায় মনে হয় যেন কোনো পাহাড়।

উজানচর জমিদার বাড়ি(ভগবান চন্দ্র রায়ের বাড়ি)উজানচর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে তিতাস। এপারে কুমি...
11/01/2025

উজানচর জমিদার বাড়ি(ভগবান চন্দ্র রায়ের বাড়ি)
উজানচর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে তিতাস। এপারে কুমিল্লা ওপারে ব্রাহ্মণবাড়িয়া। নদীপার হলেই উজানচর। শৈশব থেকে যখনই নদীতে স্নান করতে আসতাম অদূরে এক মঠ দেখতে পেতাম। আমাদের আশেপাশে এমন মঠ আর দেখিনি। সেই মঠ আজ আর চোখে পড়েনা পাশেই উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ের সুউচ্চ দালানের জন্য। কখনো প্রশ্ন জাগেনি সেটি কি মন্দির না কোনো সমাধিমঠ! তবে জানতাম ওটাই উজানচর বাজার। মঠটিও দখল হয়ে আছে দোকানিদের কাছে। উজানচর খুব সমৃদ্ধ হিন্দু গ্রাম হিসেবে পরিচিত। শৈশব থেকেই দেখে আসছি খুব দুমদাম করে পূজো আর কীর্তন হতো এই অঞ্চলে। আমাদের দীলিপ স্যারের বাড়ীর পাশেই ভগবান চন্দ্র রায়ের বাড়ী। বহুদিন শুনে আসছি এই বাড়ীর কথা৷ কখনো যাওয়া হয়নি। গত পূজোয় একবার ইচ্ছে হয়েছিল যাবো তখন সন্ধ্যা আর ভেতরে যাওয়া হয়নি তাই। কয়দিন আগে Bohemian Faisal-বোহেমিয়ান ফয়সাল ভাই এসে ঘুরে গেলেন। তাই এবার বাড়ী এসেই আর তর সইলো না। সকাল হঠাৎ করেই ইতিহাস হলো উজানচর যাবো এবার। বাড়ী থেকে বের হতেই Himon Das এর সাথে দেখা। বললাম ওপারে যাবি? চল উজানচর যাবো জমিদার বাড়িতে। দুজন মিলে ছুটে গেলাম ভবনানিপুর খেয়াঘাট সেখান থেকে নদী পাড় হয়ে উজানচর। ঘাটে নেমেই চা পান করলাম দুজন। ঘাট থেকে কয়েক কদম পা বাড়ালেই একটি দয়াময় মন্দির। নতুন হয়েছে, খুব রঙচটা। পাশেই ভগবান চন্দ্র রায়ের বাড়ী। মানে আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ি। পুরনো বাড়ীর সাথে লাগোয়া আধুনিক স্থাপত্য। তবু জৌলুস হারায়নি সেই আদিম স্থাপত্যের। কারুকার্যময় কাঠ খোদাইয়ের দরজা ফুল লতাপাতায় ঘেরা। পুরনো লাল ইটের দেয়াল খসে পড়েছে পলেস্তারা। বাড়ীর সদর দরজা পাড় হতেই চোখ আটকে গেলো বাড়ীর বামপাশের দুতলা ভবন দেখে। এখনও কতো সুন্দর টিকে আছে দুতলার সেই নকশাকরা দেয়াল আর জানলা। ডানপাশে ঠাকুরদালান। জোড়া সিংহদুয়ার দুপাশে। মাঝের ফটকে উরন্ত শান্তির পায়রা নকশা করা পুরো দেয়াল জুরে। দেয়ালের কার্নিশে ফুল পাখি লতাপাতায় নকশা করা। কাঠের দরজায় এখনও টিকে আছে কাঠখোদাইয়ের ফুল লতা পাতা। কী অপূর্ব কাজ পরে আছে অযত্নে অবহেলায়।
বাড়ীর পাশে এমন বাড়ী অথচ এতদিন কেন আসিনি! আজ তাই মন ভরে দেখলাম চারপাশ। মাঝের ভবনটা আজ খুব ঝুঁকিপূর্ণ। দুয়ারে সিদ্ধিদাতা গণেশ আজও বসে আছে ইঁদুর ছানার ওপর। মস্তক কাটা তার। দুয়ার পেড়িয়ে ওপারে আরেকটি দালান পাশেই আধুনিক টিনের ঘর। এসব দেখতে দেখতে তখন বেলা দ্বিপ্রহর। আমাদের বাড়ী ফেরার তাড়া। গেলাম উজানচর বাজার সেই বিশাল মঠটি আবার একবার দেখবো বলে। তারপর বাজার পেড়িয়ে স্কুলে। স্কুলে কিছুক্ষণ জিড়িয়ে চলে গেলাম উজানচর লঞ্চ ঘাট। শখ হলো লঞ্চ

লালমাটির দেশেআজ সারাদিন কুয়াশাচ্ছন্ন। প্রাতঃকৃত্য সেরে হালকা জল খাবার খেয়েই এক বন্ধুকে নিয়ে ছুটে গেলাম বিজয়পুর। বিজয়পুর ...
08/01/2025

লালমাটির দেশে

আজ সারাদিন কুয়াশাচ্ছন্ন। প্রাতঃকৃত্য সেরে হালকা জল খাবার খেয়েই এক বন্ধুকে নিয়ে ছুটে গেলাম বিজয়পুর। বিজয়পুর জেলখানা বাড়ীতে কিছু কাজ সেরে চলে গেলাম লালমাই পাহাড়ের পাদদেশ ঘিরে গড়ে ওঠা এক সমৃদ্ধ কুমোর পাড়ায় । রতনপুর ইউনিয়নের বারপাড়া গ্রাম। আমার বন্ধু জয়ের আবাস। যদিও জয়ের সাথে বহুদিন যোগাযোগ নেই। তবে পালবাড়ীতে এসেই কাকুর সাথে দেখা, দেখেই চিনতে ভুল করলেন না। বললেন বাড়ী চল বাবা আজ দুপুরে খেয়ে যেও। বললাম না কাকু এমনি গ্রামটা আজ ঘুরতে এলাম। পরে একদিন আসবো তখন বেড়ায়ে যাবো। বারপাড়া পাশাপাশি কয়েকটা মৃৎশিল্পের কারখানা সবার ব্যস্ত সময় কাটছে নানান কাজে। তাই দেখে দেখে সময় কাটালাম আর গল্প করে ছবি তুললাম। এই গ্রামটা পুরোটাই যেন মৃৎশিল্পের এক বিরাট কারখানা। প্রতিটি বাড়ীতে মাটির ঘর আর মাটির মানুষের মাটিকে ঘিরে জীবনযাপন। যাপিত জীবনের এসব ছবি দেখে আমরা গ্রামের গহীনে প্রবেশ করলাম। প্রতিটি কোনই যেন এক একটা ফ্রেম। বহুদিন নিজের ছবি তুলি না মন মতো। আজ আর মিস করিনি।
প্রতিটি বাড়ীতেই মাটির ঘরের আধিক্য পাশাপাশি পাকাবাড়ী। চারপাশ এতো পরিচ্ছন্ন আর এতো গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে যে মনে হলো আমি এই পাড়ারই ছেলে, এটাই আমার পরিচয়। মাটি ঘিরে যাদের জীবন যাপন, তাঁরা সত্যি মাটির মানুষ। মাটিকে ঘিরেই তাদের সংসার তাদের রোজকার সংগ্রাম।

আমার ভীষণ ইচ্ছে জীবনের শেষ বয়সটা একটা মাটির ঘরে কাটাবো। সম্ভব হলে এখনই একখানা মাটির ঘর বানিয়ে নিতাম নিজের মতো করে। এমন প্রশান্তির নীড় আর হতে পারে না।

  To make hands-on art and craft techniques more accessible, we have decided to launch a series of workshops for the nex...
29/12/2024



To make hands-on art and craft techniques more accessible, we have decided to launch a series of workshops for the next weekends at a beautiful outdoor-private venue in Dhanmondi. Hoping to see you all there!

Workshop 01:

"From Waste to Wonder"
- Jewelry Making from Upcycled Materials by Chandra Manik.

•Date: January 04, 2025
•Time: 11am to 1pm
•Duration: 3 Hours
•Capacity: 20 participants
•Location: Dhanmondi 6/a
•Fees: 2000 Taka.

In our daily lives, we discard countless items we deem unnecessary. But what if those "throwaway" or old items could be transformed into your favorite jewelry? Through this workshop, you’ll learn how to turn discarded or unused materials into stunning, unique accessories. Imagine wearing jewelry that you’ve crafted yourself, made from unconventional materials—it’s a joy unlike any other!

What You’ll Learn:

•Jewelry from discarded coconut shells
•Jewelry from bottle caps and tags
•Jewelry from old fabric
•Jewelry from seeds, wood, and beads

Feel free to bring your unused fabric scraps, coconut shells, bottle caps, or tags for the session. Don’t worry if you can’t bring materials—we’ll provide them!

Bonus: You get to take home the beautiful jewelry you create.

Registration link: https://tinyurl.com/4jnrcypr

বৈষ্ণব মূড়া বা বনবিহার ঘিরে আমাদের আজকের ভ্রমণ। বনবিহারের চারপাশে উঁচু নিচু টিলা পথ ধরে আমাদের নতুন গন্তব্য আবিষ্কার। আম...
06/12/2024

বৈষ্ণব মূড়া বা বনবিহার ঘিরে আমাদের আজকের ভ্রমণ। বনবিহারের চারপাশে উঁচু নিচু টিলা পথ ধরে আমাদের নতুন গন্তব্য আবিষ্কার। আমাদের এই পাহাড় ঘিরে কতো রকম সৌন্দর্য আর সম্পদের সমারোহ তা এপথে পথ না চললে বিশ্বাস করাই দায়। এক এক পথ গেছে বেঁকে এক এক গন্তব্যে। কোনোটা রূপবান মূড়া, কোনোটা বিশ্ববিদ্যালয়, কোনোটা সিসিএন, কোনোটা উজিরপুর। যেন এই পাহাড়ই আমাদের আদিম কেন্দ্রস্থল। অথচ আমাদের চোখে কতো কিছু অদেখা। সবুজের এই অপরূপ সমারোহ আর হেমন্তের হালকা রোদে আমাদের গন্তব্যহীন পথচলা পথভোলার মতোন। কোথায় টংঘরের মাচাং এ আমাদের খানিক বিশ্রাম। এই পাহাড়েই উৎপাদন হয় আমাদের এই অঞ্চলের তাজা সবজি। পাহাড়ি এই সবজি জুমখেতের সবজির মতোই মজা। সকাল হতেই সে সবজি চলে যায় পাশ্ববর্তী বাজারে। একটা সময় যখন কোটবাড়ি বিজিবি মূড়ায় ছিলাম তখন দেখতাম। ভোর হতেই কৃষকেরা ভ্যান ভর্তি সবজি নিয়ে ঠেলে ঠেলে পাড় হচ্ছে বিজিবি মূড়া। বনবিহার যেতে সেই চাপালিশ গাছটা আজও আছে আমাদের কালের সাক্ষী হয়ে। বনবিহার থেকে হেমন্তের শেষ বিকেলে সূর্যাস্ত দেখা মানে এক প্রশান্তি নিয়ে ঘরে ফেরা। ফেরার পথে জমিন থেকে চুকাই নিলাম কিছু জমির মালিককে বলে।তারপর বার্ডে এসে ক্যাফেটোরিয়ায় আমাদের জলখাবার আমাদের যাপিত জীবনের আড্ডা। আজকের এই ভ্রমণ উপাখ্যানের সঙ্গী ছিলেন পলাশ'দা। পলাশ'দার আমন্ত্রণেই আজকের এই ভ্রমণ।

আজ সকালের আমন্ত্রণে
09/11/2024

আজ সকালের আমন্ত্রণে

Address

Sabahiya, Slock 4, Streets 6
Kuwait City

Telephone

+96560752306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Clay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life of Clay:

Share