Mousumi USA

Mousumi USA Hello, I’m Mousumi.I believe in the oneness of Allah,our Creator.I live in California,USA.
(10)

I enjoy creating video content of nature, gardening, fruit picking, cooking, shopping, fishing, recreational activities, travel adventures, and memorable moments.

জীবনের প্রথম মালবেরি খাওয়ার স্মৃতিটাও তার হাত ধরেই। দেশে কখনো এই ফল খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমেরিকায় এসে তার সাথেই...
06/10/2026

জীবনের প্রথম মালবেরি খাওয়ার স্মৃতিটাও
তার হাত ধরেই। দেশে কখনো এই ফল খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমেরিকায় এসে তার সাথেই প্রথম পরিচয় হয়েছিল এই সুস্বাদু ফলের সঙ্গে।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর! প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা প্রতিটি নিয়ামত কাছ থেকে দেখা, অনুভব করা,
ঘুরে বেড়ানো আর পরিবার নিয়ে উপভোগ করা…
এসবই আমাদের খুব প্রিয় ছিল। 😢

এখনও চেষ্টা করি আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতে, কিন্তু তাকে ছাড়া আগের মতো ভালো লাগা আর কাজ করে না।
মনে হয় ,প্রকৃতিও যেন তার অনুপস্থিতিতে
একটু শূন্য, একটু নীরব।😌

যদি সে আজ থাকত, তাহলে হয়তো প্রতি সপ্তাহেই আমরা কোথাও না কোথাও বের হতাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। মালবেরি তুলতে গিয়ে বারবার সেই স্মৃতিগুলোই মনে পড়ছিল।😢

এটি ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে অবস্থিত ,আমেরিকার অন্যতম বৃহৎ মালবেরি বাগান। প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এখানে মালবেরি পিকিং করা যায়। দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে আসেন পরিবার নিয়ে সময় কাটাতে।

এ বছরও গিয়েছিলাম। ছেলে মালবেরি তুলেছে, আমিও তুলেছি। চারপাশে সবকিছু আগের মতোই ছিল, শুধু একজন মানুষ ছিল না। 😢

তবুও আলহামদুলিল্লাহ,
আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া।🤲

প্রকৃতি ভালোবাসেন, ফল পিকিং করতে পছন্দ করেন,
সুযোগ হলে একবার ঘুরে আসতে পারেন।
হয়তো আপনিও অনুভব করবেন,
আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর!🤲

ইয়া আল্লাহ, আমাদের প্রিয় মানুষদের জন্য রহমত দান করুন এবং আমাদের হৃদয়কে আপনার নিয়ামতের শুকরিয়ায় পরিপূর্ণ রাখুন। 🤲

তিন বছর ধরে এই বাগানে আমাদের অসংখ্য স্মৃতি জমে আছে। আলহামদুলিল্লাহ, সেই মুহূর্তগুলোর অনেক ভিডিও এখনও আমার কাছে আছে।

ইনশাআল্লাহ, সময় করে একে একে সেগুলো শেয়ার করব। হয়তো ভিডিওগুলোতে আপনারা
ফলের সৌন্দর্য দেখবেন,

আর আমি খুঁজে ফিরব কিছু
হারিয়ে যাওয়া দিনের সুখ।😢🤲

Very Mulberry by Habitera Farms

বাবা নেই, কিন্তু ছেলের হাসি বাঁচিয়ে রাখতে মায়ের চেষ্টা ….😢  আলহামদুলিল্লাহ! আমরা সবাই সবার জন্য দোয়া করি। কে কার দোয়...
06/09/2026

বাবা নেই, কিন্তু ছেলের হাসি বাঁচিয়ে রাখতে মায়ের চেষ্টা ….😢
আলহামদুলিল্লাহ!
আমরা সবাই সবার জন্য দোয়া করি। কে কার দোয়ার উসিলায় আল্লাহর রহমত পেয়ে যাবে,
তা তো আমরা জানি না। 🤲

06/09/2026

আমার জীবনের সোনার খনি আলহামদুলিল্লাহ

সাফওয়ানের এই নীরব দাঁড়িয়ে থাকা দেখে কী মনে হচ্ছে? 💔 গত বছর এই জায়গায় আমরা ছিলাম তিনজন…বাবার হাত ধরে ছেলে, আর ছেলের ...
06/09/2026

সাফওয়ানের এই নীরব দাঁড়িয়ে থাকা দেখে কী মনে হচ্ছে? 💔
গত বছর এই জায়গায় আমরা ছিলাম তিনজন…

বাবার হাত ধরে ছেলে, আর ছেলের হাত ধরে বাবা।
আমি একটু দূরে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলো
ক্যামেরায় বন্দী করতাম।

আজও সাফওয়ান ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে…
কিন্তু যে হাতটি শক্ত করে ধরে রাখত,
সেই হাতটি আর ধরতে পারছে না।😢

মনে হয়, ছোট্ট এই হৃদয়টা সবসময় অপেক্ষা করে—
হয়তো বাবা এসে বলবে, সাফওয়ান হাতটা ধরো..
চলো, আমরা সামনের দিকে যাই।😢

মা হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি তাকে ভালো রাখার,
কিন্তু সন্তানের কিছু শূন্যতা শুধু মহান আল্লাহই পূরণ করতে পারেন।🤲

ইয়া আল্লাহ, পৃথিবীর সকল সন্তানকে তাদের বাবা-মায়ের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দিন, আর আমাদের প্রিয় মানুষদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲

প্রকৃতির রঙ বদলায়, ঋতু বদলায়…কিন্তু প্রিয় মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলো কখনো পুরোনো হয় না।😢আজ এই সবুজ আর ফুলের সৌন্...
06/07/2026

প্রকৃতির রঙ বদলায়, ঋতু বদলায়…

কিন্তু প্রিয় মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলো
কখনো পুরোনো হয় না।😢

আজ এই সবুজ আর ফুলের সৌন্দর্যে
তার কথাগুলোই বারবার ফিরে আসছে…

সে বলতো হুম -সবুজ আছে বলেই
সৌন্দর্য ফুটে উঠেছে😢

ইয়া আল্লাহ, 🤲
সবার না বলা কথা, লুকানো কষ্ট আর অন্তরের দোয়াগুলো আপনি জানেন।

আপনার রহমতে সবাইকে কবুল করে নিন।
আমিন। 🤲
Mousumi’s kitchen USA

মা-ছেলের প্রিয় মানুষের ঠিকানা এখন এই জায়গাতেই…আমরা চলে আসি, কিন্তু মনটা যেন এখানেই থেকে যায়।হে আল্লাহ, আমাদের প্রিয়জ...
06/07/2026

মা-ছেলের প্রিয় মানুষের ঠিকানা এখন এই জায়গাতেই…
আমরা চলে আসি, কিন্তু মনটা যেন এখানেই থেকে যায়।
হে আল্লাহ, আমাদের প্রিয়জনসহ পৃথিবীর সকল কবরবাসীকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। 🤲
আমিন🤲

আজ থেকে ঠিক ,তিন তিন মাস আগে এই জুম্মার পথেই আমি ছিলাম তার পাশে, কে জানত সেটাই হবে তার শেষ জুম্মা! 😢💔আজ তিন মাস পরে, সাফ...
06/06/2026

আজ থেকে ঠিক ,তিন তিন মাস আগে এই জুম্মার পথেই আমি ছিলাম তার পাশে, কে জানত সেটাই হবে তার শেষ জুম্মা! 😢💔

আজ তিন মাস পরে, সাফওয়ান আমার সাথে মসজিদের পথে হাঁটতে হাঁটতে বারবার পিছনে তাকিয়ে তার বাবাকে খুঁজছিল… 😢

দুনিয়ার বিচ্ছেদ বড়ই কঠিন, কিন্তু আল্লাহর ফয়সালার সামনে আমরা অসহায়।😢

আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং আমার সন্তানকে ,এই ছোট্ট হৃদয়টাকে সবর দান করুন। আমিন। 🤲

সবাই সবার জন্য দোয়া করবেন🤲🤲
মহান আল্লাহ যেন সবাইকে উত্তম ফয়সালা দান করেন!

আমিন🤲
#বাবাছেলে Mousumi’s kitchen USA

কত সহজেই শিশুরা ভালোবাসা প্রকাশ করে, আর কত কঠিন হয়ে যায় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যখন প্রিয় মানুষটি আর পাশে থাকে ...
06/05/2026

কত সহজেই শিশুরা ভালোবাসা প্রকাশ করে, আর কত কঠিন হয়ে যায় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যখন প্রিয় মানুষটি আর পাশে থাকে না।😢

আজ পবিত্র জুম্মাবার। 🕌

সকালে ঘুম থেকে উঠে সাফওয়ান আমাকে বলল, “মাম্মি, আজ তো জুম্মার নামাজের দিন, আমরা যাব না?” আমি বললাম, “হ্যাঁ বাবা, যাব।”

তারপর সে বলল, “কিভাবে যাব? হেঁটে যাব?” কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, “বাপি যদি থাকতো, আমরা সবাই একসাথে বাপির সাথে যেতাম, তাই না মাম্মি?”

আমি শুধু বললাম, “হ্যাঁ বাবা…” কিন্তু বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল।😢

ছোট্ট সাফওয়ান সবসময় তার বাপির সাথে সময় কাটাতে, ঘুরতে যেতে আর পাশে পাশে থাকতে খুব পছন্দ করত। ❤️
বাবা-ছেলের সেই ভালোবাসা দেখলে আমার হৃদয় ভরে যেত। আজও সে তার বাপিকে খোঁজে, তার কথা বলে, তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে।😢

হে আল্লাহ, আপনি তো অন্তরের সব কথা জানেন। এই পবিত্র জুম্মার দিনে আমাদের প্রিয় মানুষটির কবরকে নূরে ভরে দিন। তাকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন। 🤲

আর এই জুম্মার বরকতময় মুহূর্তে সকল কবরবাসীর কবরের আজাব মাফ করে দিন, 🤲
তাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন। সকল বাবা-মাকে সুস্থতা, নেক হায়াত ও হেফাজত দান করুন।🤲
আমিন 🤲
Mousumi’s kitchen USA

ছবিটি গত বছরের সামারের। সেদিন আমরা একসাথে ঘুরতে বের হয়েছিলাম। আজ মেমোরিতে ছবিটি দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল, তাই শেয়...
06/05/2026

ছবিটি গত বছরের সামারের। সেদিন আমরা একসাথে ঘুরতে বের হয়েছিলাম। আজ মেমোরিতে ছবিটি দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম।

মানুষের পরিকল্পনা যত বড়ই হোক না কেন, মহান আল্লাহ তায়ালার পরিকল্পনার কাছে তা খুবই ক্ষুদ্র।

কারণ তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী, আর তাঁর সিদ্ধান্তের মধ্যেই নিহিত থাকে প্রকৃত কল্যাণ।

এ বছরকে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল, অনেক পরিকল্পনা ছিল। সে ভাবত কোথায় কোথায় ঘুরতে যাবে, কীভাবে নতুন নতুন জায়গা দেখবে। ভ্রমণ ছিল তার সবচেয়ে প্রিয় বিষয়গুলোর একটি।

এমনকি যেদিন আমাদের সাথে শেষবার কথা বলেছিল, সেদিনও সে পরের দিনের পরিকল্পনা করছিল—

কোথায় ঘুরতে যাবে, কী করবে। পৃথিবীর সবকিছু যেন তার জন্য অপেক্ষা করছিল, অথচ আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন।

যেকোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা উঠলেই সাফওয়ানের হাসি মুখটা দেখার মত আমরা দুজন ছাড়া কেউই ছিল না !😢

সবার আগে মনে পড়ে। বাসার বাহিরে যাওয়া মানেই বাপির হাত ধরে থাকতে হবে তার !

বাপির সাথে তার সম্পর্কটা ছিল অন্যরকম। বাইরে যাওয়া মানেই বাপিকে ছাড়া সে মাম্মিকে কখনোই চিনতো না !😢

আজও সে আগের মতোই বাইরে যেতে চায়,
ঘুরতে চায়, নতুন কিছু দেখতে চায়।
কিন্তু আমি তো তার বাবার মতো হতে পারি না…
এই বাস্তবতা হৃদয়টাকে বারবার ভারী করে তোলে।😢

হে আল্লাহ, সামনের দিনগুলো কীভাবে পার করব, আপনি সবকিছু জানেন!😢
তাই আপনার কাছেই চাই🤲
আমাদের জন্য এই কঠিন সময়টাকে
সহজ করে দিন। 🤲
আর আপনার রহমতের ছায়ায় আমাদের
আগলে রাখুন।🤲 এবং সকল কবরবাসীদের কবরে নূরের আলো দিয়ে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন🤲
আমিন!
Mousumi’s kitchen USA

Address

Manteca, CA

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share