Traveller Idea

Traveller Idea Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Traveller Idea, New York, NY.

Apply for Pakistan Visa Online: Complete Guide for TravelersCheck details in Comments:
01/03/2026

Apply for Pakistan Visa Online: Complete Guide for Travelers
Check details in Comments:

Types of Luggage Bags in Flight: A for Smart TravelersDetails Check in Inbox:
12/30/2025

Types of Luggage Bags in Flight: A for Smart Travelers
Details Check in Inbox:

না আমি বিশ্বাস করিনা 🤪🤪🤪🤪
12/24/2025

না আমি বিশ্বাস করিনা 🤪🤪🤪🤪

Can I Check My Visa Status Online? A Guide to Thailand Visa Status CheckDetails check in inbox:
12/23/2025

Can I Check My Visa Status Online? A Guide to Thailand Visa Status Check
Details check in inbox:

With Shampa Goswami – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
12/22/2025

With Shampa Goswami – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

★ শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জা...
12/17/2025

★ শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে,বলা যায় না।
★ শ‍্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। "কোথাও কি পড়ে গেল?"
★ এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দু:শ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,"কোন ফোন এসেছিল?"
★ স্ত্রী বললেন,"ব‍্যাংক থেকে ম‍্যানেজার ফোন করেছিলেন।"
★ শ‍্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, "ম‍্যানেজার কি বললেন?"
★ "উনি আমাদের যৌথ অ্যকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা OTP যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।"-স্ত্রী বললেন।
★ শ‍্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল! গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন! উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন,"তুমি কি OTP বলে দিয়েছ?"
★ "ব‍্যাংক ম‍্যানেজার জিজ্ঞাসা করলেন,আমি কি না জানিয়ে পারি?"
★ শ‍্যামলবাবু চেয়ারে বসে পড়লেন,দরদর করে ঘামতে শুরু করলেন নি:স্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব‍্যালান্স চেক করলেন।
★ অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকাই আছে। গ‍্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল।
★ স্ত্রীকে জিজ্ঞাসা করলেন - "কত নম্বর OTP এসেছিল?"
স্ত্রী বললেন-৮০৮২
★ "তুমি ঠিকঠাক বলে দিলে?"
★ "আমি ৪০৪১ বলেছি। আমিতো পুরোটা বলতে পারিনা।
★ আমার otp আমি বলে দিছি, তোমারটা তুমি বলে দাও
★ যৌথ অ্যকাউন্ট,তাই হাফ বলেছি। আমি তো ব‍্যাংকের কর্মচারীর স্ত্রী,জানি এ টাকার অর্ধেক তো আমার। তাই OTP-ও হাফ বলেছি।"
★ শ‍্যামলবাবু এই বো'কা স্ত্রীর দিক তাকিয়ে জাস্ট একটা হাসি দিলেন, আর জোরে নিঃশ্বাস ছাড়লেন। উপরওয়ালা এবারের মতো বাঁ*চিয়ে দিলেন।

এক লোকের অনেকগুলো ভেড়া ছিল। লোকটি প্রতিদিন একটি একটি করে ভেড়া জবাই করত। এটা দেখে অন্যান্য ভেড়ার ভয়ে কলিজা কেঁপে উঠতো...
12/10/2025

এক লোকের অনেকগুলো ভেড়া ছিল। লোকটি প্রতিদিন একটি একটি করে ভেড়া জবাই করত। এটা দেখে অন্যান্য ভেড়ার ভয়ে কলিজা কেঁপে উঠতো।

ভেড়াগুলো একদিন সিদ্ধান্ত নিল, যখন ওদের মাঠে চরাতে নিয়ে যাওয়া হবে, তখন সেখান থেকে পালিয়ে যাবে।
সেই পরিকল্পনা মত পরের দিন ভেড়াগুলো যখনই পালাবার জন্য এদিক-ওদিক যেতে থাকলো, তখন সেই লোকটি ভেড়ার মনের চিন্তা বুঝতে পারল। সে ভেড়া দের ডেকে বলল,
তোমাদের পালাবার কোন প্রয়োজন নেই। তোমাদেরকে আগেই বলা উচিত ছিল, আমি সেইসব ভাইদেরকে জবাই করি, যেগুলো বিশ্বাসঘাতক বা যারা গুরুতর অন্যায় করে।
আবার যদি আমি জানতে পারি যে কোন ভেড়া তোমাদের জন্য ক্ষতিকর বা তোমাদের সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করছে, তাহলে আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য ওদের জবাই করি।
তাহলে তোমরাই বলো, আমি কি কোন অন্যায় করি?

ভেড়াগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। কেউ বলল, সত্যি তো। আমাদের মালিক যাই করে, সবই তো আমার ভালোর এবং নিরাপত্তার জন্য করে। কেউ বলল, আমরা শুধু শুধু আমাদের মালিককে ভুল বুঝেছি। আমাদের মালিক কখনো আমাদের জন্য ক্ষতিকর কিছু করতে পারে না।

এভাবেই সব ভেড়াগুলো মালিকের কথা বিশ্বাস করে আবার ফিরে গেল।
পরের দিন থেকে সেই লোক যখন আবার ভেড়া জবাই করতে লাগল, তখন ওরা আর ভয় পেল না। বরং খুশি হতে লাগল এই ভেবে যে, মালিক ওই দুষ্ট ভেড়া কে উপযুক্ত শাস্তি দিয়েছে।

ঠিক একইভাবে যুগ যুগ ধরে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে বা যারা ক্ষমতাবান তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, বোকা বানিয়ে তাদের অন্যায় কাজকে ন্যায় বলে প্রতিষ্ঠা করে।

এভাবে ক্ষমতাবানরা সত্যি কে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে মানুষের সামনে প্রচার করে এবং তাদের স্বার্থের জন্য সাধারণ মানুষের অধিকার কে খর্ব করে।

আর আমরা বোকা জনগণ সেই ভেড়াগুলোর মত আমাদেরই ভাইয়ের মৃত্যুতে শোকাহত না হয়ে বরং সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি।

সুযোগ হলে আপনি কোন ৫টি দেশে অবশ্যই ঘুরতে যেতে চান?সুযোগ হলে আমি যে ৫টি দেশে অবশ্যই ঘুরতে যেতে চাই সেগুলো হলো১। ভারত: আমা...
12/05/2025

সুযোগ হলে আপনি কোন ৫টি দেশে অবশ্যই ঘুরতে যেতে চান?
সুযোগ হলে আমি যে ৫টি দেশে অবশ্যই ঘুরতে যেতে চাই সেগুলো হলো

১। ভারত: আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত। ইতিহাস -ঐতিহ্য- সাহিত্য -সভ্যতা -সংস্কৃতি -প্রাকৃতিক বৈচিত্র্য - বহু জাতি ও ভাষা এবং বিশালত্ব নিয়ে এক অনন্য দেশ ভারত। বিশেষ করে মোগল স্থাপত্যকলার অন্যতম নিদর্শন তাজমহল আমাকে খুবই টানে।
২। সিঙ্গাপুর: আধুনিক নগররাষ্ট্র সিঙ্গাপুর যা ভ্রমণপিয়াসী পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। বিশ্বের অন্যতম ক্লিন সিটি বলে সিঙ্গাপুরের খ্যাতি আছে। উন্নত চিকিৎসাব্যবস্থার জন্য প্রতি বছর প্রচুর লোক যায় সেখানে চিকিৎসা করাতে।
৩। মার্কিন যুক্তরাষ্ট্র: আজকের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক অর্থনৈতিক আর সামরিক সব দিক থেকেই সমগ্র বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। স্বপ্নের দেশ বলে কথা।
৪। যুক্তরাজ্য: প্রায় দুশো বছর এ উপমহাদেশকে গোলাম করে রাখা আধুনিক এ দেশটিতে ঘুরতে যেতে চাই।
৫। সৌদি আরব: ধর্মীয় নানা গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপত্যের জন্য সৌদি আরব ঘুরে দেখতে চাই।

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ইলম অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করতেন এবং সফরের পাথেয় যোগাড়ের জন্য তিনি লুঙ্গ...
12/05/2025

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ইলম অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করতেন এবং সফরের পাথেয় যোগাড়ের জন্য তিনি লুঙ্গির ব্যবসা করতেন। একবার ইয়েমেনের এক রুটি বিক্রেতার কাছে তাঁর কিছু ঋণ হয়ে যায়। ঋণ পরিশোধ করার মতো তাঁর কাছে কিছু না থাকায়; তিনি নিজ জুতা তাকে দিয়ে দিলেন এবং নিজে খালি পায়ে চলতে লাগলেন।

পথে উটের উপর বােঝা বহনকারী শ্রমিকদের সাথে মজুরির কাজেও তিনি শরীক হন। এতে যা পারিশ্রমিক পেতেন তা দিয়ে কোনো রকম দিনাতিপাত করতেন।

উৎস : ইত্তেবায়ে সুন্নাহ - মুহাম্মাদ ইকবাল কিলানী।

এই ঝর্ণাটির নাম " Waterfall of Bride "পশ্চিমা বিশ্বে বিয়ের কনে যেভাবে সাজে ঠিক সেরকমই ঝর্ণাটি। তাই এর নাম দেওয়া হয়েছে...
12/05/2025

এই ঝর্ণাটির নাম " Waterfall of Bride "

পশ্চিমা বিশ্বে বিয়ের কনে যেভাবে সাজে ঠিক সেরকমই ঝর্ণাটি। তাই এর নাম দেওয়া হয়েছে "Waterfall of Bride" । এটি পেরুতে অবস্থিত। দাবি করা হচ্ছে এটি সম্পূর্ন প্রাকৃতিক।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Idea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share