Shad Shorobor

Shad Shorobor Passionate lover who love to cook with heart and soul.Fresh food has given for delivery

05/08/2025

কোরআন ও হাদিস অনুসারে মৃত্যুর পরে আত্মার কী হবে?
মৃত্যুর পর রুহ কিভাবে আমাদের দেহ ছেড়ে চলে যায় সেই সম্পর্কে একটা দীর্ঘ হাদীস আছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন একজন মু’মিন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা জান্নাত থেকে কাফন ও সুগন্ধি নিয়ে দুনিয়াতে নেমে আসে এবং সেই মৃত ব্যক্তির সামনে বসে। তারপর মৃত্যুর ফেরেশতা অবতরণ করে এবং সেই মু’মিন ব্যক্তিকে বলে,

“খুশি হও, আনন্দিত হও! তোমার সাথে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলার করা ওয়াদার ব্যাপারে আনন্দিত হও!”
তারপর তিনি রুহ কে বেরিয়ে আসতে বলেন। তিনি বলেন,
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ. ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً.

অর্থ: “হে প্রশান্ত আত্মা! বেরিয়ে এসো! তোমাকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা যে নি'আমত দিবেন, সে দিকে বেরিয়ে এসো।” (সূরা ফাজর, আয়াত ২৭-২৮)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সেই রুহ তখন বেরিয়ে আসে এত সহজে, ঠিক যেভাবে পানির জগ উপুড় করলে তা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। দেহ থেকে এই রুহ যেন অতি সহজে, পিছলে বের হয়ে আসে।

আর যেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা সেই রুহকে দেহ থেকে বের করে আনবেন, সাথে সাথে সেখানে উপস্থিত অন্যান্য সকল ফেরেশতারা ঝাঁপিয়ে পড়বেন, প্রত্যেকেই চাইবেন যেন তারা সেই রুহকে বহন করার সম্মান লাভ করতে পারেন! এই সম্মান পাওয়ার জন্য তারা কাড়াকাড়ি শুরু করে দিবেন! তারপর তারা এটাকে উপরের দিকে, আসমানের দিকে যেতে থাকবেন।
আল্লাহর রাসূল বলেন, যাওয়ার পথে সেই ফেরেশতাদের দল যখনই আরেক দল ফেরেশতার সাক্ষাত লাভ করবেন, তারা সেই অসাধারণ সুগন্ধির সুবাস পেয়ে জিজ্ঞেস করেন, “এটা কার রুহ?”

উত্তরে ফেরেশতাদের দল তাদেরকে বলবেন এটা হল অমুক ব্যক্তির রুহ এবং তারা সেই রুহকে ভালো ভালো নাম, উপাধি এসব দিয়ে প্রশংসার সাথে পরিচয় করিয়ে দিবেন। এভাবে চলতে চলতে একসময় তাঁরা সবচেয়ে নিচের স্তরের আসমানের দরজার কাছে পৌঁছে যাবেন। আসমানের দরজার কাছে পৌঁছে গেলে তাঁরা সেখানে প্রবেশ করার জন্য অনুমতি চাইবেন। মুমিন বান্দার রুহের জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়া হবে। আমরা জানি আসমানের সাতটি স্তর রয়েছে। আর যখনই এরকম একটা স্তরের আসমানের দরজা খুলে যাবে, তখন ঐ স্তরের আসমানের ফেরেশতারা, সেই রুহ নিয়ে আসা ফেরেশতাদের দলের সাথে সাথে যাবেন যতক্ষণ না তাঁরা এভাবে চলতে চলতে পরবর্তী স্তরের আসমানের দরজার কাছে গিয়ে হাজির হবেন।

এভাবেই চারদিক থেকে ফেরেশতাদের দ্বারা সাদরে সম্ভাষিত হয়ে সেই রুহ চলতে চলতে এক সময় আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার কাছে গিয়ে হাজির হয়। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা সেই রুহকে তখন জান্নাতের প্রতিশ্র“তি দান করবেন।

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলবেন, “একে আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাও কারণ-
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى.
অর্থ: “আমি মানব জাতিকে মাটি থেকেই সৃষ্টি করেছি আর সেখানেই তারা ফিরে যাবে। আর সেখান থেকেই আবার একদিন তাদেরকে উঠানো হবে।” (সূরা ত্বহা ২০, আয়াত ৫৫)

এরপর সেই সম্মানিত রুহ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার দেয়া সম্মান সাথে করে নিয়ে আবার নিচের দিকে দুনিয়াতে নেমে আসবে।

22/06/2025
20/06/2025

👶 সন্তান বনাম 💼 চাকরি — নারী হিসেবে আসলে আমাদের জন্য কোনটা আগে?

#মা_হওয়া #নারী_শক্তি #মায়ের_ভালোবাসা #চাকরি_আর_সন্তান


#নারীর_স্বপ্ন #সন্তান_নাকি_চাকরি


#সন্তান_তবে_স্বপ্নও

কিন্তু বেশিরভাগ সময় আমাদের সামনে এই দুইটা অপশন একসাথে আসে না।
আসে একটা কঠিন প্রশ্ন নিয়ে—
“সন্তান নাকি চাকরি?”

তবে একটা কথা সবসময় মনে রাখার মতো:

চাকরি মানে শুধু টাকা নয়। চাকরি মানে নিরাপত্তা, সম্মান, নিজের অস্তিত্ব।
আর সেই নিরাপত্তা একদিন আপনার সন্তানকেও আগলে রাখবে।

অনেক নারীই মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন—কারণ সামাজিক চাপ, অপরাধবোধ বা সময় মেলাতে না পারা।
কিন্তু আপনি যদি পারেন—চেষ্টা করুন চাকরি ধরে রাখতে।

না, আপনি খারাপ মা হবেন না।
আপনি দায়িত্বহীনও নন।

বরং আপনি এমন একজন মা হবেন,
যে নিজের পরিচয় ধরে রেখেও সন্তানের জন্য ভালো উদাহরণ হয়ে উঠবেন।

একদিন আপনার সন্তান আপনাকে দেখে বুঝবে—
“আমার মা শুধু আমাকে বড় করেনি, নিজেকেও গড়েছে।”

🔹 আপনার চাকরি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন রাখে।
🔹 আপনাকে কারো উপর নির্ভরশীল হতে হয় না।
🔹 নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন।
🔹 দাম্পত্য সম্পর্কেও থাকে এক ধরনের ভারসাম্য ও সম্মান।

হ্যাঁ, সবসময় সহজ হবে না।
ক্লান্ত লাগবে, মাঝে মাঝে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করবে।
কিন্তু শেষ পর্যন্ত—আপনার সেই ছোট্ট ডেস্কটা, ছোট্ট পরিচয় কার্ডটা, মাস শেষে আপনার অর্জিত সেই বেতনটাই আপনার আত্মবিশ্বাস গড়ে তুলবে।

আপনার সন্তান আপনার ভালোবাসা পাবে,
আর আপনার চাকরি আপনার শক্তি হয়ে পাশে থাকবে।

সন্তান আর চাকরি—এই দুইয়ের মাঝে যুদ্ধ নয়, দরকার বোঝাপড়া।

একজন মা হিসেবে আপনি সর্বোচ্চটা দেন।
একজন নারী হিসেবে, নিজের স্বপ্নটাও আপনার প্রাপ্য।

আপনি পিছিয়ে নেই।
আপনি একা নন।

চেষ্টা করুন—নিজের পথটা নিজেই গড়ে তুলতে।
আর কখনোই নিজের চাকরি বা স্বপ্নটাকে “বিকল্প” ভাববেন না।

কারণ আপনি শুধু কারো মা নন—আপনি নিজেও একজন “পুরো মানুষ”।

আর আজকের এই আধুনিক যুগে চাকরি মানে শুধু অফিসে গিয়ে ৯টা-৫টা করা নয়।

🔹 আপনি চাইলে রিমোট জব করতে পারেন—ঘরে বসেই সময় মতো কাজ করে ও সন্তানকে সময় দিয়েও নিজের পরিচয় বজায় রাখা সম্ভব।

🔹 আবার কেউ চাইলে অনলাইন বিজনেস শুরু করতে পারেন—নিজের শখ, দক্ষতা বা আগ্রহকে পেশায় রূপ দিয়ে স্বাধীনভাবে কাজ করা এখন আগের চেয়ে অনেক সহজ।

প্রযুক্তি এখন নারীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। আপনাকে শুধু নিজের জায়গাটা খুঁজে নিতে হবে। আর আপনার সন্তান ঠিকই এক সময় বড় হয়ে যাবে, তার আলাদা জগৎ তৈরি হবে।
তখন যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনার ভেতরের খালি জায়গাটা আপনি নিজেও পূরণ করতে পারবেন না।



🔖 ভালো লাগলে শেয়ার করুন। কোনো এক মা হয়তো এই লেখাটা পড়ে নিজেকে একটু সাহসী মনে করবে। 💛

#মা_হওয়া #নারী_শক্তি #মায়ের_ভালোবাসা #চাকরি_আর_সন্তান


#নারীর_স্বপ্ন #সন্তান_নাকি_চাকরি


#সন্তান_তবে_স্বপ্নও

Fried riceChili chicken Chinese Vegetable
16/06/2025

Fried rice
Chili chicken
Chinese Vegetable

04/06/2025

Yummy🤤
Best kacchi

02/06/2025
02/06/2025

একজন কর্মজীবি মায়ের মাতৃত্বকালীন অনেক কর্মজীবি মায়ের দিনলিপি এরকম।
ছুটি আজ শেষ হবে। আগামী কর্মদিবস থেকে শুরু হবে আমার অফিস।আমার সাড়ে ৫ মাসের মেয়ে টা হয়তো বুঝতেই পারছে না আগামী দিনগুলো তাকে দীর্ঘক্ষণ মা কে ছাড়া এভাবেই কান্না করে কোলবালিশ জড়িয়ে ঘুমাতে হবে। আমি যতক্ষণ পারছি মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে রাখছি।

মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে খোঁজে। এখনো ফুলটাইম ব্রেষ্টফিড করে।অফিস করবো বলে ৬ মাসের আগেই এটা সেটা খাওয়ানোর অভ্যাস করছি।

খুব কান্না পাচ্ছে,, নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে চাকরিজীবী মায়েরা আসলেই তাদের সন্তানের কাছে ভীষণ অপরাধী।

যে সময় টা সবথেকে বেশি মা কেই দরকার ঠিক সেই সময়টাতেই ওকে একা ছাড়তে হচ্ছে ব্যাপারটা অনেক কষ্ট দিচ্ছে আমাকে । অথচ এই চাকরি একদিন ওর ভবিষ্যৎ কে উজ্জ্বল করবে। একদিন ও গর্ব করে বলতে পারবে ওর মা কে নিয়ে।

নিজেকে যতই শক্ত করার চেষ্টা করছি পারছিনা। ভেঙে পড়ছি বারবার।হয়তো অভ্যাস হয়ে যাবে কিছুদিন পর তবুও অপরাধবোধ থেকেই যাবে...

আমার কান্নার সাথে তাল মিলিয়ে আজ সারাদিন আকাশ ও যেন অঝোর ধারায় কাদঁছে। বৃষ্টির শব্দে আমার কান্নার শব্দ মিলিয়ে যাচ্ছে...

Nasrin Runa
Officer Sonali Bank

19/05/2025

এই খাবার অপছন্দ এমন কেউ আছে কিনা জানা নেই।🤤

দুধ পুলি পিঠা 😋
11/05/2025

দুধ পুলি পিঠা 😋

07/05/2025

বর্ষা চৌধুরী মারা গিয়েছে এই ঘটনা কি আসলে সত্যি নাকি মিথ্যা??
ঘটনা যেনো মিথ্যা হয় উনার ২ টা বাচ্চা আছে

Address

Lakshmipur

Telephone

+8801835917502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shad Shorobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share