16/03/2026
মনটা অনেকদিন ধরে ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে। তাই হয় তো আমার এই লেখনী 🖋️
পালাবো, কোথায় তা জানিনা । কিন্তু যেখানে যাব সেখানে থাকবে সবুজ আবৃত বাসভূমি,গাছে গাছে প্রচুর ফুল থাকবে - লাল, নীল, হলুদ, সবুজ ,আর হ্যাঁ সাদা । সবুজের মাঝে সাদা রংটা বেশ ভালো লাগে। আর অবশ্যই একটা নদী চাই। নদী আমার বড্ড ভালো লাগে। কিন্তু সেটা পাহাড়ি নদী হওয়া চাই। কি জানি নদী আমার এত প্রিয় কেন ? হয়তো সে চঞ্চল তাই , সে বয়ে যায় নিজের খেয়াল খুশি মতন । তাকে কেউ পথে বাধা দিলে সে রাগ না করেই তার দিক পরিবর্তন করে নিজের মতন বয়ে যায়। সে পাহাড়ের বুক চিরে কল কল চিৎকার করতে করতে বয়ে যায়। আচ্ছা সে কি পাহাড়কে ভালোবাসে? নদী ভালবাসে কিনা জানি না কিন্তু আমি নিশ্চিত পাহাড় তাকে বড্ড ভালোবাসে । তা না হলে পাহাড় কেনই বা তার এই চিৎকার চাঞ্চল্যতা নিশ্চুপ হয়ে সহ্য করে ?
কলমে: আমি নিজে (মধুমিতা) 🖋️