SJ activities

SJ activities Hi i am SJ ,my youtube channel SJ activites.i will update here all best and yummy recipe.and will update also malaysian historical and traditional places .

so please subscribe my channel and stay with me thanks . :https://bit.ly/3eUht8L

What a combinations 🤣🤣🤣
29/08/2024

What a combinations 🤣🤣🤣

09/08/2024
05/08/2024

হে রাজত্বের মালিক আল্লাহ!
তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও; যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত কর। তোমার হাতেই সকল কল্যাণ। নিশ্চই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। [আল-ইমরান : ২৬]

01/08/2024

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।
বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো
তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।
একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।
আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।
সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় --"It's facility, not right."
তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।
হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না।
পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।
বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।
কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি।।

[সংগৃহীত]

এখন কার ভিক্ষুকরা অনেক ধনী, তারা শুধু বড়লোক্স দের দোয়া দেওয়ার জন্য ভিক্ষা করে,তা না হলে তারা কখনোই ভিক্ষা করত না। 😅😂🤣
03/04/2024

এখন কার ভিক্ষুকরা অনেক ধনী, তারা শুধু বড়লোক্স দের দোয়া দেওয়ার জন্য ভিক্ষা করে,
তা না হলে তারা কখনোই ভিক্ষা করত না। 😅😂🤣

31/03/2024

আজ আমরা বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দশকে প্রবেশ করতে চলেছি। এই দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছয়টি কাজ নিয়মিত করতেন।

এক. ইতিকাফ করতেন।
দুই. জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকতেন।
তিন. রাত্রি জাগরণ করতেন।
চার. পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন।
পাঁচ. কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন।
ছয়. লাইলাতুল কদর তালাশের আশায় শেষ দশ রাতে (বিশেষত বেজোড় রাতগুলোতে) ইবাদত করতেন।

রমজানের শেষ দশক মহাসৌভাগ্যের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই সৌভাগ্য লাভ করতে হলে আমাদেরকে ইবাদত ও রাত্রি জাগরণের পেছনে সর্বশক্তি ব্যয় করতে হবে। ঈদের কেনাকাটা এবং গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি যেন আমাদের শেষ দশকের ইবাদতে বাধা সৃষ্টি না করে। আল্লাহ তাওফীক দান করুন, আমীন। "শায়েখ আহমাদুল্লাহ"

30/08/2023

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক সবথেকে বেশি বন্ধুত্বের..❤️

★বাইরে থেকে বাসায় ফিরে স্ত্রীকে সালাম ও কিছু হাদিয়া দেয়া সুন্নাত।🌼
★স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাত।🌸
★স্ত্রীর মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত।🌼
★স্ত্রীর সাথে এক প্লেটে বসে খাওয়া সুন্নাত।🌸
★পানির পাত্রে স্ত্রীর ঠোঁট লাগানো স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নাত।🌼
★স্ত্রীর মুখের থেকে খাবার নিয়ে সেটা খাওয়া সুন্নাত।🌸
★নামাজে যাওয়ার আগে স্ত্রীকে জড়িয়ে ধরা ও চুমু দেয়া সুন্নাত।🌼
★স্ত্রীর সাথে সালাত আদায় করা সুন্নাত।🌸
★স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা সুন্নাত।🌼
★স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়া ও সময় কাটানো সুন্নাত।🌸
★স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতে হাঁটতে গল্প করা সুন্নাত।🌼
★দুজন একসাথে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত।🌸
★স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা সুন্নাত।🌼
★বিয়ের সময় স্ত্রীর মহরানা পরিশোধ করা ফরজ।🌸
★স্ত্রীর হক আদায় ও তাকে পর্দায় রাখা ফরজ।🌼
★স্ত্রীর ইজ্জতের হেফাজত করা ফরজ।🌸

সেই ব্যক্তিই সর্বোত্তম,যে তার স্ত্রীর নিকট উত্তম।
স্বামী স্ত্রীর সম্পর্কে থাকে আল্লাহর রহমত। স্বামী স্ত্রী দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলে, আল্লাহ্ তা'আলাও তাদের দিকে তাকিয়ে হাসেন..সুবহানআল্লাহ!❣️
আপনার ও আমাদের সব বৈধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দান করুক, আমিন..!💖
ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন।

যখন আপনি কুরআনের মঞ্চে উঠে শুরু করতেন 'নাহমাদুহু' সেই সুর কিযে মধুর ছিল।একের পর এক কুরআনের সেই আয়াত বলার কি আকর্ষণীয় ল...
15/08/2023

যখন আপনি কুরআনের মঞ্চে উঠে শুরু করতেন 'নাহমাদুহু' সেই সুর কিযে মধুর ছিল।একের পর এক কুরআনের সেই আয়াত বলার কি আকর্ষণীয় লহরী।সুর মোর্ছনার ভিতর ছিল এক ভীষণ গাম্ভির্যতা, ছিল অপূর্ব মোহনিয়তা। আজও সেই সুরের সজীবতা মোটেও শেষ হয়নি।এখনো গ্রামে-গঞ্জে,শহরে-বন্দরে বেজে উঠে।

সুরের তালে কখনো চলে যেতাম প্রাচিন মক্কার পথে পথে, কখনো ছুটে যেতাম তায়েফের র*ক্তা*ক্ত ময়দানে, কখনো হারিয়ে যেতাম মদিনার পথে-প্রান্তরে, ব*দর ,ও*হুদ ,খ*ন্দকের সেই সাবলিল অতুলনীয় বর্ননা দিতে আপনিই পারতেন মাওলানা।

সুরের ভিতর ছিল না কোন লৌকিকতা। ইসলামী সমাজ গড়ার সেই তেজদীপ্ত আহ্বান, জা*লিমের বি*রুদ্ধে চূড়ান্ত প্র*তিরোধের সেই আঙ্গুল উঁ*চিয়ে অসাধারন বক্তব্য গুলো আজও শুনি। ভাষার কি মাধুর্যতা কি অপূর্ব‌ বাগ্মিতা।

সত্যিই প্রজন্মের পর প্রজন্ম এক ইতিহাস হয়ে থাকবে।এই সবুজ-শ্যামল দেশে জন্মেছিল এক হ্যামিলনের বাঁশিওয়ালা। এই বাঁশি বেজেছিল শিক্ষিত সমাজের কর্নকুহরে যেমন তেমনি এদেশের সাধারণ আ*বাল, বৃদ্ধ,বনিতা সবার হৃদয়ে।

মাওলানা আপনার চলে যাওয়া আর শেষ বেলার এই চূড়ান্ত হাসি আমাদের হৃদয় কতটা ক্ষত*বিক্ষত করছে কিভাবে তা ভাষায় প্রকাশ করবো।কত সীমাহীন যন্ত্রনা নিয়ে গেলেন।আমরা তো আপনার জন্য কিছুই করতে পারিনি।

অপারের সেই অপার্থিব জীবনে যেন কালামুল্লাহর সেই কিংবদন্তি বর্ননায় আহ!যদি একবার বসতে পারতাম।

আল্লাহ তা'য়ালা আপনাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

Address

Thongwa

Alerts

Be the first to know and let us send you an email when SJ activities posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SJ activities:

Shortcuts

Share