Shokher Rannaghor by Salma

Shokher Rannaghor by Salma Here Is Many Cooking Recipes. You'll Learn Beginning Level & Top-rated Cooking. Hope You Will Support Me, Stay Connected.

স্বাদের জগতে আপনাকে স্বাগতম! 🌸
Shokher Rannaghor by Salma – এখানে পাবেন ঘরোয়া রান্না, নতুন রেসিপি ও রান্নার টিপস। প্রতিদিনের খাবারকে করুন আরও মজাদার ও ভালোবাসায় ভরা ❤️🍲 As Like Traditional Village Food, Country Foods and Tasty Recipes for Foodies, Children & Villagers.

13/09/2026

কম সময়ে তালের রস সংগ্রহ করার একেবারে সহজ পদ্ধতি।

এ রস দিয়ে পিঠা পায়েস অনেক সহজে তৈরি করা যায়।
খেতে ও আলহামদুলিল্লাহ দারুন হয়।

#তাল #রস #সংগ্রহ

বিকালের চায়ের আড্ডায় আলুর চপ। #আলুরচপ  #চপ
12/09/2026

বিকালের চায়ের আড্ডায় আলুর চপ।

#আলুরচপ #চপ

10/09/2026

তাল দিয়ে মজাদার পিঠা তৈরি করার রেসিপি।
এটা তৈরি করা যেমন সহজ খেতেও আলহামদুলিল্লাহ দারুন হয়।

আশা করি ভালই লাগবে ❤️

#তালপিঠা #তাল #পিঠা #রেসিপি

ক্যারামেল পুডিং—নরম, মিষ্টি আর মুখে দিলেই গলে যাওয়া এক টুকরো আনন্দ।ডিম, দুধ আর চিনি দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো যায়...
10/09/2026

ক্যারামেল পুডিং—নরম, মিষ্টি আর মুখে দিলেই গলে যাওয়া এক টুকরো আনন্দ।
ডিম, দুধ আর চিনি দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো যায় এই জনপ্রিয় ডেজার্ট।
খাবারের শেষে ছোট্ট এক টুকরো ক্যারামেল পুডিং পুরো খাবারের আনন্দটাই যেন বাড়িয়ে দেয়। 🍮

#পুডিং

10/09/2026

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি একেবারে সহজ রেসিপি।
তৈরি করা সহজ খেতে ও আলহামদুলিল্লাহ দারুন হয়।
আর উপকরণ ও একেবারে কম।

#চিকেনফ্রাই #চিকেন #রেসিপি

পোলাও রান্না মানেই সবসময় দাওয়াত নয়।কখনো পরিবারের সবার পছন্দ বলে, কখনো আবার মনটা ভালো করার জন্যই হাঁড়িতে পোলাও বসে।রান্না...
09/09/2026

পোলাও রান্না মানেই সবসময় দাওয়াত নয়।
কখনো পরিবারের সবার পছন্দ বলে, কখনো আবার মনটা ভালো করার জন্যই হাঁড়িতে পোলাও বসে।
রান্নাঘর থেকে ভেসে আসা সেই ঘ্রাণে পরিবারের সবাই যখন বারবার উঁকি দেয়—সেখানেই লুকিয়ে থাকে ঘরের আসল আনন্দ।

#পোলাও

বাসায় তৈরি কাঁঠাল পাতার কোণ পিঠা। এক সময় মা-দাদিরা মাটির চুলায় যত্ন করে এই পিঠা বানাতেন। ধোঁয়া ওঠা চুলার পাশে বসে পি...
09/09/2026

বাসায় তৈরি কাঁঠাল পাতার কোণ পিঠা।

এক সময় মা-দাদিরা মাটির চুলায় যত্ন করে এই পিঠা বানাতেন। ধোঁয়া ওঠা চুলার পাশে বসে পিঠার গন্ধে কখন যে শৈশবের সকালটা মিষ্টি হয়ে যেত, বুঝতেই পারতাম না।
এখন মাটির চুলার জায়গায় গ্যাসের চুলা, রান্নার সময়ও যেন অনেক কম। পিঠা হয়, স্বাদও হয়—শুধু মা-দাদির সেই মায়ামাখা হাত দুটো আর পাশে নেই।
কাঁঠাল পাতার এই কোণ পিঠা তাই শুধু একটা পিঠা নয়, আমার কাছে হারিয়ে যাওয়া শৈশবের এক টুকরো ভালোবাসা। ❤️

#পিঠা #তাল

09/09/2026

ঝটপট কম সময়ের মধ্যে সবজি খিচুড়ি রান্না রেসিপি।
এটা রান্না করা যেমন সহজ খেতে ও আলহামদুলিল্লাহ দারুন হয়।

#খিচুড়ি‌

সন্ধ্যায় হঠাৎ করেই একটা রেস্টুরেন্টে বসে পড়া। চারপাশে হালকা আলো আর টেবিলে আস্তে আস্তে সাজানো খাবার।অর্ডার করা হলো বাটা...
08/09/2026

সন্ধ্যায় হঠাৎ করেই একটা রেস্টুরেন্টে বসে পড়া। চারপাশে হালকা আলো আর টেবিলে আস্তে আস্তে সাজানো খাবার।

অর্ডার করা হলো বাটার চিকেন আর গার্লিক নান। কিছুক্ষণ পর গরম গরম নান আর ধোঁয়া ওঠা বাটার চিকেন টেবিলে আসতেই চারপাশের গল্প যেন একটু থেমে গেল।

বাটার চিকেনের মাখন-মাখা গ্রেভির সাথে নানের হালকা রসুনের স্বাদ—খুব সাধারণ একটা খাবার, কিন্তু সেই মুহূর্তে বেশ উপভোগ্য মনে হচ্ছিল।

ছেলের আবদার—“মা, কাল টিফিনে চিকেন ফ্রাই দিও!” 🍗ভাবলাম, আজকালকার ছেলে-মেয়েদের টিফিনের আবদারও দেখি একেবারে ভিআইপি! চিকেন ...
08/09/2026

ছেলের আবদার—
“মা, কাল টিফিনে চিকেন ফ্রাই দিও!” 🍗

ভাবলাম, আজকালকার ছেলে-মেয়েদের টিফিনের আবদারও দেখি একেবারে ভিআইপি!

চিকেন ফ্রাই, বার্গার, পিজ্জা—টিফিন যেন স্কুলের না, পাঁচতারা হোটেলের মেনু! 🤭

আর আমাদের সময়?
৫-১০ টাকা চাইলে মা বলতো,
“টাকা দিয়ে কী হবে? টিফিন টাইমে বাসায় এসে খেয়ে যেও!” 😂

কখনো আবার সেই ৫-১০ টাকা পেলে মনে হতো—আজ তো হাতে রাজকীয় বাজেট! 😎

সময় বদলেছে, বাচ্চাদের টিফিনের আবদারও বদলেছে…
শুধু একটা জিনিস বদলায়নি—
মায়ের কাছে সন্তান আবদার করলে, না করতে চাইলেও শেষ পর্যন্ত রান্নাঘরেই যেতে হয়! ❤️

তাই ছেলের আবদার যখন চিকেন ফ্রাই…
মা তো আর “না” বলতে পারে না! 🥰

#বাচ্চাদেরটিফিন #মজারগল্প #শৈশবেরস্মৃতি

Address

Mirpur 12
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shokher Rannaghor by Salma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shokher Rannaghor by Salma:

Shortcuts

Share